বায়ুদূষণের কারণে আজও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে রাজধানী ঢাকার বাতাস। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ঢাকার বায়ুমান সূচক (AQI) ছিল ১১৭।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, এ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। বিশ্বের দূষিত শহরের তালিকায় এ সময় ঢাকার অবস্থান ছিল দশম।
একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল মালয়েশিয়ার কুচিং। শহরটির AQI স্কোর ছিল ৫৯১। ১৮৪ স্কোর নিয়ে উগান্ডার রাজধানী কাম্পলা ছিল দ্বিতীয় অবস্থানে। একই স্কোর নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ছিল তৃতীয়।
এ তালিকায় ভারতের রাজধানী নয়াদিল্লি ১৭৫ স্কোর নিয়ে চতুর্থ এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ১৪৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ছিল।
আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, AQI শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত বায়ুর মান সহনীয় বা মাঝারি পর্যায়ের।
১০১ থেকে ১৫০ পর্যন্ত স্কোরকে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ পর্যন্ত ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
ফলে ঢাকার বর্তমান বায়ুমান বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসতন্ত্রের সমস্যায় ভোগা সংবেদনশীল মানুষের জন্য সতর্কতার বিষয়।
প্রতিবেদকের নাম 




















