ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গ্রিনল্যান্ডে বাধ্যতামূলক সামরিক সেবা থেকে সৈন্য পাঠাল ডেনমার্ক নিউইয়র্কের সরকারি স্কুলে শিক্ষার্থীদের ৪০ এআই টুল ব্যবহারে এক বছরের নিষেধাজ্ঞা হাসপাতালে থাকা ফারজানা রুপার সঙ্গে দুই সন্তানকে দেখা করার অনুমতি সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নিতে বললেন তথ্যমন্ত্রী পার্থ ব্যবসার ধারণা থাকলেই তরুণদের মিলবে ২০ লাখ টাকা, অর্ধেক অনুদান পাকিস্তানে আটক সেই অভিনন্দন এবার যাত্রীবাহী বিমানের পাইলট ডিএমপির দুই অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি পৌর ভবনে শত শত ডাস্টবিন পড়ে থাকায় বাবরের ক্ষোভ ভূমিকম্প মোকাবিলায় ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত: ত্রাণ প্রতিমন্ত্রী জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জিএম কাদের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জিএম কাদের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৫৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ সময় দেখুন

পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ দেশের সব মানুষের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। শ্রীকৃষ্ণের জীবনাদর্শে মানবপ্রেম, ন্যায়, সত্য, সহমর্মিতা ও শান্তির যে শিক্ষা রয়েছে, তা শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের জন্য নয়, সমগ্র মানবসমাজের জন্যই তাৎপর্যপূর্ণ।

জিএম কাদের বলেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন যুগে যুগে মানুষকে অন্যায়, অসত্য ও অশান্তির বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা দিয়েছে।

ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির কথা

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অধিকার ও মর্যাদার বিষয়ে সচেতন ছিলেন। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী যথাযথ মর্যাদায় পালনের সুযোগ করে দিতে তার সরকার এদিন সরকারি ছুটি ঘোষণা করেছিল।

আরও পড়ুনঃ  দেশে হামের ভয়াবহ পরিস্থিতি, ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু

তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় স্বাধীনতার ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

জিএম কাদের আরও বলেন, জাতীয় পার্টি সবসময় অন্যায়, নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে এবং নিপীড়িত মানুষের পক্ষে। ধর্মীয় পরিচয়ের কারণে কোনো মানুষ নির্যাতন, সহিংসতা কিংবা বৈষম্যের শিকার হবে—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ধর্মীয় সহিংসতার ঘটনায় উদ্বেগ

সাম্প্রতিক সময়ে সংঘটিত ধর্মীয় সহিংসতা ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন জিএম কাদের। বিশেষ করে রংপুরে সনাতন ধর্মাবলম্বী একই পরিবারের চার সদস্য নিহত হওয়ার ঘটনাসহ দেশের বিভিন্ন স্থানে এ ধরনের ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানান তিনি।

আরও পড়ুনঃ  জুলাই থেকেই বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন, মন্ত্রিসভায় উঠছে নবম পে-স্কেল

জিএম কাদের বলেন, হিন্দু সম্প্রদায়ের অনেকে দেশে পরিকল্পিতভাবে হিন্দু নিধন ও ভয়ভীতি দেখিয়ে দেশত্যাগে বাধ্য করার আশঙ্কা প্রকাশ করছেন। এ বিষয়ে তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নিজেদের উদ্বেগের কথা সরকার ও সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন।

তাদের অভিযোগ ও উদ্বেগ যথাযথ গুরুত্ব দিয়ে যাচাই এবং সন্তোষজনক তদন্তের পর ফলাফল জনসম্মুখে প্রকাশ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান, যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ তৈরি হয়।

সম্প্রীতি রক্ষায় ঐক্যের আহ্বান

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য ঐতিহ্যের দেশ। হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতায় এ দেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে পাশাপাশি বসবাস করে আসছে। এই সম্প্রীতি দেশের জাতীয় শক্তি। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উসকানি, বিদ্বেষ কিংবা সহিংসতার কারণে এ ঐতিহ্য নষ্ট হতে দেওয়া উচিত নয়।

আরও পড়ুনঃ  গুমের ঘটনায় ক্ষতিপূরণ, শক্তিশালী আইন করছে সরকার

তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তোলা প্রয়োজন, যেখানে প্রত্যেকে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করবে, প্রতিটি নাগরিক নিরাপদে বসবাস করবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান মর্যাদা ও অধিকার ভোগ করবে।

এ লক্ষ্য অর্জনে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ধর্মীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জিএম কাদের।

জন্মাষ্টমী উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গলময় জীবন কামনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গ্রিনল্যান্ডে বাধ্যতামূলক সামরিক সেবা থেকে সৈন্য পাঠাল ডেনমার্ক

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জিএম কাদের

আপডেটের সময়: ০৪:৫৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ দেশের সব মানুষের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। শ্রীকৃষ্ণের জীবনাদর্শে মানবপ্রেম, ন্যায়, সত্য, সহমর্মিতা ও শান্তির যে শিক্ষা রয়েছে, তা শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের জন্য নয়, সমগ্র মানবসমাজের জন্যই তাৎপর্যপূর্ণ।

জিএম কাদের বলেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন যুগে যুগে মানুষকে অন্যায়, অসত্য ও অশান্তির বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা দিয়েছে।

ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির কথা

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অধিকার ও মর্যাদার বিষয়ে সচেতন ছিলেন। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী যথাযথ মর্যাদায় পালনের সুযোগ করে দিতে তার সরকার এদিন সরকারি ছুটি ঘোষণা করেছিল।

আরও পড়ুনঃ  জুলাই থেকেই বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন, মন্ত্রিসভায় উঠছে নবম পে-স্কেল

তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় স্বাধীনতার ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

জিএম কাদের আরও বলেন, জাতীয় পার্টি সবসময় অন্যায়, নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে এবং নিপীড়িত মানুষের পক্ষে। ধর্মীয় পরিচয়ের কারণে কোনো মানুষ নির্যাতন, সহিংসতা কিংবা বৈষম্যের শিকার হবে—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ধর্মীয় সহিংসতার ঘটনায় উদ্বেগ

সাম্প্রতিক সময়ে সংঘটিত ধর্মীয় সহিংসতা ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন জিএম কাদের। বিশেষ করে রংপুরে সনাতন ধর্মাবলম্বী একই পরিবারের চার সদস্য নিহত হওয়ার ঘটনাসহ দেশের বিভিন্ন স্থানে এ ধরনের ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানান তিনি।

আরও পড়ুনঃ  দেশের পথে মির্জা আব্বাস

জিএম কাদের বলেন, হিন্দু সম্প্রদায়ের অনেকে দেশে পরিকল্পিতভাবে হিন্দু নিধন ও ভয়ভীতি দেখিয়ে দেশত্যাগে বাধ্য করার আশঙ্কা প্রকাশ করছেন। এ বিষয়ে তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নিজেদের উদ্বেগের কথা সরকার ও সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন।

তাদের অভিযোগ ও উদ্বেগ যথাযথ গুরুত্ব দিয়ে যাচাই এবং সন্তোষজনক তদন্তের পর ফলাফল জনসম্মুখে প্রকাশ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান, যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ তৈরি হয়।

সম্প্রীতি রক্ষায় ঐক্যের আহ্বান

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য ঐতিহ্যের দেশ। হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতায় এ দেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে পাশাপাশি বসবাস করে আসছে। এই সম্প্রীতি দেশের জাতীয় শক্তি। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উসকানি, বিদ্বেষ কিংবা সহিংসতার কারণে এ ঐতিহ্য নষ্ট হতে দেওয়া উচিত নয়।

আরও পড়ুনঃ  আড়াইহাজারে দুই গৃহবধূর মৃত্যু, একজনকে হত্যার অভিযোগে স্বামী-শ্বশুর-শাশুড়ি আটক