ঢাকা ১১:২৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সমুদ্রসম্পদের সম্ভাবনা কাজে লাগাতে ব্লু ইকোনমিতে নজর সরকারের বিমানে সহযাত্রীকে হামলার অভিযোগ, ডাক্ট টেপে সিটে বাঁধা হলো যাত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২১৬ চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড, বোনাস পেলেন ৬৭৫০ শ্রমিক আসিফ মাহমুদের ভোটার এলাকা এখন ঢাকা উত্তরে যশোরে নিষিদ্ধ চরমপন্থী দলের সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার রামুতে ফিফার বিশ্বমানের ফুটবল টেকনিক্যাল সেন্টার নির্মাণের পথ খুলল মৈত্রী-বন্ধন-মিতালী ট্রেন চালু নিয়ে মঙ্গলবার বৈঠক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে মির্জা ফখরুল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ সময় দেখুন

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের এই সফরে তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

হেলিকপ্টারে ঠাকুরগাঁও যাবেন রাষ্ট্রপতি

সফরসূচি অনুযায়ী, রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁওয়ের পথে রওনা দেবেন রাষ্ট্রপতি। বেলা ১১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণের পর তিনি সার্কিট হাউসে যাবেন। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে।

আরও পড়ুনঃ  হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, এক দিনে নতুন রোগী ১,০৪৪

এরপর শহরের সেনুয়া পাড়ায় পারিবারিক কবরস্থানে গিয়ে বাবা সাবেক মন্ত্রী প্রয়াত মির্জা রুহুল আমীন ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন তিনি।

আরও পড়ুনঃ  কৃষি খাতে ৬০ হাজার কোটি টাকার ঋণ দেবে ব্যাংক

নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন

কবর জিয়ারতের পর রাষ্ট্রপতি কালীবাড়িতে নিজ বাসভবনে যাবেন। সেখানে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত নাগরিক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

সফরের প্রথম রাত তিনি নিজ বাসভবনেই অবস্থান করবেন।

আরও পড়ুনঃ  বিমানে সহযাত্রীকে হামলার অভিযোগ, ডাক্ট টেপে সিটে বাঁধা হলো যাত্রী

বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

সফরের দ্বিতীয় দিনে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি নিজ বাসভবন ও সার্কিট হাউসে যাবেন। এরপর হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করার কথা রয়েছে তাঁর।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সমুদ্রসম্পদের সম্ভাবনা কাজে লাগাতে ব্লু ইকোনমিতে নজর সরকারের

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে মির্জা ফখরুল

আপডেটের সময়: ০৯:৩৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের এই সফরে তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

হেলিকপ্টারে ঠাকুরগাঁও যাবেন রাষ্ট্রপতি

সফরসূচি অনুযায়ী, রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁওয়ের পথে রওনা দেবেন রাষ্ট্রপতি। বেলা ১১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণের পর তিনি সার্কিট হাউসে যাবেন। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে।

আরও পড়ুনঃ  বিমানে সহযাত্রীকে হামলার অভিযোগ, ডাক্ট টেপে সিটে বাঁধা হলো যাত্রী

এরপর শহরের সেনুয়া পাড়ায় পারিবারিক কবরস্থানে গিয়ে বাবা সাবেক মন্ত্রী প্রয়াত মির্জা রুহুল আমীন ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন তিনি।

আরও পড়ুনঃ  অক্ষয় কুমারের নতুন ছবিতে রুক্মিণী, বলিউডে ফের আলোচনায় অভিনেত্রী