ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাক্কারায় ৪৩০০ বছরের পুরোনো সমাধির সন্ধান, মিলল প্রাচীন মিসরের নতুন তথ্য হরমুজের পর আরব সাগরেও নিষিদ্ধ অঞ্চল বাড়াচ্ছে ইরান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে সানসিলা জেবরিন ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা শুভশ্রীর ‘এমনি’ ক্যাপশন ঘিরে দেব-ভক্তদের কৌতূহল এশিয়ান গেমস শুরুর ১০ দিন আগে বন্যায় বিপর্যস্ত আইচি-নাগোয়া পরিবেশদূষণ রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ঝুঁকিপূর্ণ, ৪৬ পিয়ারে ফাটল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাঁধন-ফারিয়ার প্রথম জুটি, আসছে সামাজিক সচেতনতামূলক সিনেমা ‘লজ্জা’

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ সময় দেখুন

আজমেরী হক বাঁধন ও নুসরাত ফারিয়া—দুজনই অভিনয়ে নিজেদের অবস্থান তৈরি করেছেন। এবার প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে এই দুই অভিনেত্রীকে। তাদের জুটি নিয়ে নির্মিত হতে যাচ্ছে সামাজিক সচেতনতামূলক সিনেমা ‘লজ্জা’

সিনেমাটি পরিচালনা করবেন এমএইচ খোকন। যৌথভাবে প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া।

চুক্তি স্বাক্ষর, শুটিং শুরু ২০ সেপ্টেম্বর

সম্প্রতি চ্যানেল আই কার্যালয়ে সিনেমাটির প্রযোজনা নিয়ে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজসহ সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  ময়লা ফেলার প্রতিবাদ করায় চারজনকে কুপিয়ে জখম

সামাজিক সচেতনতার বিষয়কে কেন্দ্র করে নির্মিত হবে ‘লজ্জা’। সিনেমাটির গল্প লিখেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। প্রধান চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত হয়েছেন বাঁধন ও ফারিয়া।

আরও পড়ুনঃ  বাঁধনের ওপর হামলার ঘটনায় সংসদে প্রতিবাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চাইলেন বিএনপির এমপি

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

ভেনিস উৎসব শেষে শুটিংয়ে বাঁধন

বর্তমানে দেশের বাইরে রয়েছেন আজমেরী হক বাঁধন। ইতালির ভেনিস উৎসবে প্রতিযোগিতা বিভাগে রয়েছে তার অভিনীত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ভেনিস উৎসবের ব্যস্ততা শেষ করে দেশে ফিরেই ‘লজ্জা’ সিনেমার শুটিংয়ে যোগ দেবেন বাঁধন।

আরও পড়ুনঃ  শনিবার ঢাকার যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে

দুই অভিনেত্রীর হাতে আরও কাজ

‘লজ্জা’র পাশাপাশি বাঁধনের হাতে রয়েছে আরও একটি সিনেমা—‘গুলশানের চামেলী’। মোহাম্মদ ইকবাল পরিচালিত সিনেমাটির শুটিং বছরের শেষ দিকে শুরু হওয়ার কথা।

অন্যদিকে নুসরাত ফারিয়া অভিনীত মেহেদী হাসান পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’-র শুটিং প্রায় শেষ। কেবল একটি গানের দৃশ্যের কাজ বাকি রয়েছে। আগামী অক্টোবরে আইস্ক্রিনে ওয়েব ফিল্মটি মুক্তির কথা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সাক্কারায় ৪৩০০ বছরের পুরোনো সমাধির সন্ধান, মিলল প্রাচীন মিসরের নতুন তথ্য

বাঁধন-ফারিয়ার প্রথম জুটি, আসছে সামাজিক সচেতনতামূলক সিনেমা ‘লজ্জা’

আপডেটের সময়: ০৭:০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

আজমেরী হক বাঁধন ও নুসরাত ফারিয়া—দুজনই অভিনয়ে নিজেদের অবস্থান তৈরি করেছেন। এবার প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে এই দুই অভিনেত্রীকে। তাদের জুটি নিয়ে নির্মিত হতে যাচ্ছে সামাজিক সচেতনতামূলক সিনেমা ‘লজ্জা’

সিনেমাটি পরিচালনা করবেন এমএইচ খোকন। যৌথভাবে প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া।

চুক্তি স্বাক্ষর, শুটিং শুরু ২০ সেপ্টেম্বর

সম্প্রতি চ্যানেল আই কার্যালয়ে সিনেমাটির প্রযোজনা নিয়ে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজসহ সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে হাজতি-কয়েদির মৃত্যু

সামাজিক সচেতনতার বিষয়কে কেন্দ্র করে নির্মিত হবে ‘লজ্জা’। সিনেমাটির গল্প লিখেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। প্রধান চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত হয়েছেন বাঁধন ও ফারিয়া।

আরও পড়ুনঃ  জ্বালানি সংকট নিয়ে সংসদে আলোচনা, বিরোধী দলের পরামর্শ গ্রহণে প্রস্তুত সরকার