ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২ ইরান সীমান্তে শিব ক্রসিং খুলছে ইরাক, বন্ধ হচ্ছে মানদালি রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান ৯-১০ ঘণ্টার উৎকণ্ঠার অবসান, বাবাকে ফিরে পেলেন মেঘলা মুক্তা শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা বিনা মূল্যে রামেক পরিচালকের সঙ্গে বৈঠক করতে গিয়ে পুলিশ হেফাজতে ছাত্রলীগের সাবেক দুই নেতা সিরাজগঞ্জে রেললাইনে আগুনের ঘটনায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৩২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৬ সময় দেখুন

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরনের আলামত উদ্ধার করা হয়েছে। অভিযানের ঘটনায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

মিরপুর বিভাগে সর্বোচ্চ গ্রেপ্তার

ডিএমপি জানায়, মহানগরীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে বিভিন্ন বিভাগ থেকে মোট ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভ্যান্সের যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকে, স্বীকার করলেন ট্রাম্প

এর মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ২০৩ জন গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯৫ জন, মতিঝিল বিভাগে ৬৮ জন, ওয়ারী বিভাগে ৬৫ জন, গুলশান বিভাগে ৫৫ জন, উত্তরা বিভাগে ৪৯ জন, লালবাগ বিভাগে ৪২ জন, রমনা বিভাগে ৪০ জন এবং গোয়েন্দা বিভাগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধার হয়েছে গাঁজা, ইয়াবা ও হেরোইন

অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে ৭ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ২১১টি ইয়াবা ও ১০৬ গ্রাম হেরোইন।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

এ ছাড়া একটি বিদেশি পিস্তল, একটি শর্টগান ও একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে। পুলিশের অভিযানে এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি গুলির খোসা এবং ৩২টি রেডবল কার্তুজও জব্দ করা হয়।

মিলেছে বিভিন্ন সরঞ্জাম ও যানবাহন

অভিযানে মাদক ও অস্ত্রের পাশাপাশি ৫৫টি মোবাইল ফোন, সাতটি ফয়েল পেপার ও তিনটি গ্যাস লাইট উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  “প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কে: কপ-৩১-এ বাংলাদেশের জলবায়ু ক্ষতির জোরালো দাবি”

এ ছাড়া একটি সাদা বোতলের অ্যালকোহল, একটি সিএনজি, তিনটি মোটরসাইকেল, চারটি চাকু, দুটি স্টিলের ব্লেড ও একটি চাপাতি জব্দ করা হয়েছে। অভিযানে নগদ ১৮ হাজার ২২০ টাকাও উদ্ধার করেছে ডিএমপি।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এসব গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

আপডেটের সময়: ১২:৩২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরনের আলামত উদ্ধার করা হয়েছে। অভিযানের ঘটনায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

মিরপুর বিভাগে সর্বোচ্চ গ্রেপ্তার

ডিএমপি জানায়, মহানগরীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে বিভিন্ন বিভাগ থেকে মোট ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  ‘জনগণের সঙ্গে সম্পর্ক না থাকায় ১৯৭৪ সালে দুর্ভিক্ষ হয়েছিল’

এর মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ২০৩ জন গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯৫ জন, মতিঝিল বিভাগে ৬৮ জন, ওয়ারী বিভাগে ৬৫ জন, গুলশান বিভাগে ৫৫ জন, উত্তরা বিভাগে ৪৯ জন, লালবাগ বিভাগে ৪২ জন, রমনা বিভাগে ৪০ জন এবং গোয়েন্দা বিভাগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধার হয়েছে গাঁজা, ইয়াবা ও হেরোইন

অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে ৭ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ২১১টি ইয়াবা ও ১০৬ গ্রাম হেরোইন।

আরও পড়ুনঃ  “আইসিসি মাসসেরার দৌড়ে সোবহানা মোস্তারি: অস্ট্রেলিয়ায় ১১৮ রানের ঐতিহাসিক ইনিংস”

এ ছাড়া একটি বিদেশি পিস্তল, একটি শর্টগান ও একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে। পুলিশের অভিযানে এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি গুলির খোসা এবং ৩২টি রেডবল কার্তুজও জব্দ করা হয়।

মিলেছে বিভিন্ন সরঞ্জাম ও যানবাহন

অভিযানে মাদক ও অস্ত্রের পাশাপাশি ৫৫টি মোবাইল ফোন, সাতটি ফয়েল পেপার ও তিনটি গ্যাস লাইট উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, ব্যাহত ২.৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন