ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর স্থানীয় নির্বাচন সামনে রেখে আজ মন্ত্রণালয়গুলোর সঙ্গে ইসির বৈঠক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩২ বিলিয়ন ডলার ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়েছিলেন মেসি, বার্সেলোনায় থাকার ছিল অটুট ইচ্ছা ডোপ টেস্টের উদ্যোগের পর চাঁদপুরের এসআইয়ের খোঁজ মিলছে না কারাবাও কাপের শিরোপা ধরে রাখার অভিযানে রাতে মাঠে নামছে ম্যানসিটি হরমুজে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া সাত মাসে নারীদের ধর্ষণের ৪০০ ঘটনা, শিশু সহিংসতা ৬০৬ সকালের বৃষ্টিতে ঢাকায় স্বস্তি, কয়েক অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা শহীদ জুবায়েরের বোন জেসমিনের চিকিৎসার অগ্রগতি জানলেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

যোগাযোগ কার্যালয় ধ্বংস: উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণের নির্দেশ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৫৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ সময় দেখুন

২০২০ সালে আন্তঃকোরীয় যোগাযোগ কার্যালয় ধ্বংসের ঘটনায় উত্তর কোরিয়াকে দক্ষিণ কোরিয়া সরকারকে প্রায় ৩২ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন সিউলের একটি আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সিউল সেন্ট্রাল জেলা আদালতের এক মুখপাত্র জানান, আদালত উত্তর কোরিয়াকে ৪৪ দশমিক ৬ বিলিয়ন ওন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আন্তঃকোরীয় যোগাযোগ কার্যালয় ধ্বংসের ঘটনায় দক্ষিণ কোরিয়া সরকারের করা এই মামলাটি উত্তর কোরিয়ার রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি ক্ষতিপূরণ দাবি করে দায়ের করা প্রথম মামলা বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

আরও পড়ুনঃ  নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কবে, কেন হচ্ছে দেরি?

দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ২০১৮ সালের সেপ্টেম্বরে কায়েসং শিল্পাঞ্চলের কাছে ওই যোগাযোগ কার্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। সেখানে দুই দেশের কর্মকর্তারা নিয়মিত দায়িত্ব পালন করতেন।

তবে ২০২০ সালের জুনে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার পর উত্তর কোরিয়া বিস্ফোরণ ঘটিয়ে কার্যালয়টি ধ্বংস করে। সীমান্তের ওপারে উত্তর কোরিয়াবিরোধী প্রচারপত্র বহনকারী বেলুন পাঠানোকে কেন্দ্র করেও সে সময় উত্তেজনা তীব্র হয়।

আরও পড়ুনঃ  অনলাইন স্ক্যামিংয়ের অভিযোগে ৬৩ বিদেশির রিমান্ড আবেদন, শুনানি মঙ্গলবার

২০২৩ সালে তৎকালীন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের সরকারের সময় উত্তর কোরিয়ার বিরুদ্ধে মামলাটি করা হয়। আদালতের রায়ের পর প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ পর্যালোচনা করার কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

তবে উত্তর কোরিয়া বাস্তবে এই ক্ষতিপূরণ পরিশোধ করবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

আরও পড়ুনঃ  আগামী বছর ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্য

করোনা মহামারির কারণে ২০২০ সালের জানুয়ারিতে যোগাযোগ কার্যালয়টির কার্যক্রম স্থগিত করা হয়েছিল। এর কয়েক মাস পরই কার্যালয়টি বিস্ফোরণে ধ্বংস করে উত্তর কোরিয়া।

২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মুন জায়ে-ইন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে তিনটি শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া আলোচনা ব্যর্থ হওয়ার পর দুই কোরিয়ার সম্পর্ক আবারও অবনতির দিকে যায়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর

যোগাযোগ কার্যালয় ধ্বংস: উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণের নির্দেশ

আপডেটের সময়: ০৪:৫৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

২০২০ সালে আন্তঃকোরীয় যোগাযোগ কার্যালয় ধ্বংসের ঘটনায় উত্তর কোরিয়াকে দক্ষিণ কোরিয়া সরকারকে প্রায় ৩২ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন সিউলের একটি আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সিউল সেন্ট্রাল জেলা আদালতের এক মুখপাত্র জানান, আদালত উত্তর কোরিয়াকে ৪৪ দশমিক ৬ বিলিয়ন ওন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আন্তঃকোরীয় যোগাযোগ কার্যালয় ধ্বংসের ঘটনায় দক্ষিণ কোরিয়া সরকারের করা এই মামলাটি উত্তর কোরিয়ার রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি ক্ষতিপূরণ দাবি করে দায়ের করা প্রথম মামলা বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে মির্জা ফখরুল

দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ২০১৮ সালের সেপ্টেম্বরে কায়েসং শিল্পাঞ্চলের কাছে ওই যোগাযোগ কার্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। সেখানে দুই দেশের কর্মকর্তারা নিয়মিত দায়িত্ব পালন করতেন।

তবে ২০২০ সালের জুনে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার পর উত্তর কোরিয়া বিস্ফোরণ ঘটিয়ে কার্যালয়টি ধ্বংস করে। সীমান্তের ওপারে উত্তর কোরিয়াবিরোধী প্রচারপত্র বহনকারী বেলুন পাঠানোকে কেন্দ্র করেও সে সময় উত্তেজনা তীব্র হয়।

আরও পড়ুনঃ  জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ, প্রশিক্ষণ পাচ্ছেন ৫ হাজার জন

২০২৩ সালে তৎকালীন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের সরকারের সময় উত্তর কোরিয়ার বিরুদ্ধে মামলাটি করা হয়। আদালতের রায়ের পর প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ পর্যালোচনা করার কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

তবে উত্তর কোরিয়া বাস্তবে এই ক্ষতিপূরণ পরিশোধ করবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

আরও পড়ুনঃ  বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত ৪