ঢাকা ০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শেখ হাসিনা, জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ পোশাক খাত অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ তৎপর: শামা ওবায়েদ দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ ভারতের নীরব ভূমিকা বাংলাদেশের জন্য শঙ্কার: হাসনাত আবদুল্লাহ ‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই’, ব্রাজিলের জার্সিতে ফেরার আশা নেইমারের ২৫ বছর পর আবারও একসঙ্গে হৃতিক-কারিনা, ইঙ্গিত করণ জোহরের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সাত মাসে নারীদের ধর্ষণের ৪০০ ঘটনা, শিশু সহিংসতা ৬০৬

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৬ সময় দেখুন

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে দেশে নারী ধর্ষণের ৪০০টি ঘটনা নথিভুক্ত হয়েছে। একই সময়ে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৭ জনকে এবং ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে ১৫২টি। শিশুদের বিরুদ্ধে সহিংসতার ৬০৬টি ঘটনাও নথিভুক্ত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগ, ন্যায়বিচারে প্রবেশাধিকার ও সেবা প্রদান জোরদারকরণ’ শীর্ষক অংশীজন সংলাপে এসব তথ্য তুলে ধরা হয়। আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ সংলাপের আয়োজন করে।

সংলাপে আসকের নির্বাহী পরিচালক তাহমিনা রহমান জানান, সাত মাসে শিশুদের বিরুদ্ধে সহিংসতার ৬০৬টি ঘটনার মধ্যে ২৪১টি ধর্ষণ ও ২১৩টি শিশু হত্যার ঘটনা রয়েছে। একই সময়ে নারী ও কিশোরীদের যৌন হয়রানি ও উত্ত্যক্তের ১৯১টি ঘটনাও নথিভুক্ত হয়েছে।

আরও পড়ুনঃ  ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

মানব পাচারের পরিস্থিতিও উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি। তাহমিনা রহমান জানান, ২০২৫ সালে মানব পাচারসংক্রান্ত ১ হাজার ১২৬টি নতুন মামলা হয়েছে। আর ২০২৬ সালের মে পর্যন্ত বিচারাধীন বা তদন্তাধীন মামলা ছিল ৫ হাজার ২৮৪টি।

সংলাপে উপস্থাপিত নিবন্ধে জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তরের ওয়েবসাইটের তথ্যের বরাত দিয়ে বলা হয়, ২০০৯ সাল থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত ১৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জন আইনগত সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উপকৃত হয়েছেন। এর মধ্যে সুপ্রিম কোর্ট আইনগত সহায়তা কার্যালয়ের মাধ্যমে ৩১ হাজার ২২২ জন এবং দেশের ৬৪টি জেলা আইনগত সহায়তা কার্যালয়ের মাধ্যমে ১৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন সেবা পেয়েছেন।

আরও পড়ুনঃ  দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫.৪০ লাখ কোটি টাকা

তবে আইনগত সহায়তার আবেদন প্রক্রিয়া অনেক ক্ষেত্রে জটিল ও সময়সাপেক্ষ বলে নিবন্ধে উল্লেখ করা হয়। একাধিক অনুমোদনের ধাপ, নিয়মিত সভা না হওয়া এবং আবেদন প্রত্যাখ্যাত হলে আপিলের জটিলতার কারণে সেবা পেতে দীর্ঘসূত্রতা তৈরি হয়। আর্থিকভাবে অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য এই ব্যয় বহন করাও কঠিন হয়ে পড়ে।

সংলাপে আরও বলা হয়, জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার নারীদের জন্য দেশে ৯৫টি ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ও সেল থাকলেও সব কেন্দ্রে চিকিৎসা, ফরেনসিক, আইনগত, মনোসামাজিক সহায়তা ও পুনর্বাসনের সমন্বিত সেবা নিশ্চিত করা সম্ভব হয়নি। অনেক কেন্দ্রে ২৪ ঘণ্টা সেবা, নির্দিষ্ট ডায়াগনস্টিক ল্যাব ও পৃথক কাউন্সেলিংয়ের স্থানও পর্যাপ্ত নয়।

আরও পড়ুনঃ  জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজমিন সুলতানা বলেন, নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার লঙ্ঘিত না হওয়াই প্রকৃত সুরক্ষা। তবে অধিকার লঙ্ঘিত হলে দ্রুত প্রতিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সংলাপে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। নারী, শিশু, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সেবা আরও সহজলভ্য ও সমন্বিত করার বিভিন্ন সুপারিশও তুলে ধরা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক

সাত মাসে নারীদের ধর্ষণের ৪০০ ঘটনা, শিশু সহিংসতা ৬০৬

আপডেটের সময়: ১০:২৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে দেশে নারী ধর্ষণের ৪০০টি ঘটনা নথিভুক্ত হয়েছে। একই সময়ে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৭ জনকে এবং ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে ১৫২টি। শিশুদের বিরুদ্ধে সহিংসতার ৬০৬টি ঘটনাও নথিভুক্ত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগ, ন্যায়বিচারে প্রবেশাধিকার ও সেবা প্রদান জোরদারকরণ’ শীর্ষক অংশীজন সংলাপে এসব তথ্য তুলে ধরা হয়। আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ সংলাপের আয়োজন করে।

সংলাপে আসকের নির্বাহী পরিচালক তাহমিনা রহমান জানান, সাত মাসে শিশুদের বিরুদ্ধে সহিংসতার ৬০৬টি ঘটনার মধ্যে ২৪১টি ধর্ষণ ও ২১৩টি শিশু হত্যার ঘটনা রয়েছে। একই সময়ে নারী ও কিশোরীদের যৌন হয়রানি ও উত্ত্যক্তের ১৯১টি ঘটনাও নথিভুক্ত হয়েছে।

আরও পড়ুনঃ  দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫.৪০ লাখ কোটি টাকা

মানব পাচারের পরিস্থিতিও উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি। তাহমিনা রহমান জানান, ২০২৫ সালে মানব পাচারসংক্রান্ত ১ হাজার ১২৬টি নতুন মামলা হয়েছে। আর ২০২৬ সালের মে পর্যন্ত বিচারাধীন বা তদন্তাধীন মামলা ছিল ৫ হাজার ২৮৪টি।

সংলাপে উপস্থাপিত নিবন্ধে জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তরের ওয়েবসাইটের তথ্যের বরাত দিয়ে বলা হয়, ২০০৯ সাল থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত ১৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জন আইনগত সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উপকৃত হয়েছেন। এর মধ্যে সুপ্রিম কোর্ট আইনগত সহায়তা কার্যালয়ের মাধ্যমে ৩১ হাজার ২২২ জন এবং দেশের ৬৪টি জেলা আইনগত সহায়তা কার্যালয়ের মাধ্যমে ১৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন সেবা পেয়েছেন।

আরও পড়ুনঃ  নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার