ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর স্থানীয় নির্বাচন সামনে রেখে আজ মন্ত্রণালয়গুলোর সঙ্গে ইসির বৈঠক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩২ বিলিয়ন ডলার ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়েছিলেন মেসি, বার্সেলোনায় থাকার ছিল অটুট ইচ্ছা ডোপ টেস্টের উদ্যোগের পর চাঁদপুরের এসআইয়ের খোঁজ মিলছে না কারাবাও কাপের শিরোপা ধরে রাখার অভিযানে রাতে মাঠে নামছে ম্যানসিটি হরমুজে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া সাত মাসে নারীদের ধর্ষণের ৪০০ ঘটনা, শিশু সহিংসতা ৬০৬ সকালের বৃষ্টিতে ঢাকায় স্বস্তি, কয়েক অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা শহীদ জুবায়েরের বোন জেসমিনের চিকিৎসার অগ্রগতি জানলেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৪০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ সময় দেখুন

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের প্রায় অর্ধেক সক্ষমতা কয়েক দিনের মধ্যে চালু করতে চায়। আর পুরো পাইপলাইনটি প্রায় ছয় সপ্তাহের মধ্যে সচল করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।

বুধবার সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করে ব্লুমবার্গ। সূত্রটি জানায়, ক্ষতিগ্রস্ত অংশ এড়িয়ে পাইপলাইনের বিকল্প ব্যবস্থা তৈরির কাজ করছে আরামকো। এর মাধ্যমে দ্রুত আংশিকভাবে তেল পরিবহন শুরু করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  তিন পাসপোর্টে ৬ দেশে ২৫ বার ভ্রমণ, কাস্টমস কর্মকর্তা আইয়ুব বরখাস্ত

বার্তা সংস্থা রয়টার্স নিরাপত্তা ও তেলশিল্পের কয়েকটি সূত্রের বরাতে জানিয়েছে, হামলায় পাইপলাইনটির দুটি পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মেরামতের কাজ শেষ হতে কত সময় লাগবে, তা এখনো নিশ্চিত নয়।

মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পাইপলাইনের ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হচ্ছে। শিগগিরই এটি আবার চালু হবে বলে আশা করা হচ্ছে।

প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ ইস্ট-ওয়েস্ট পাইপলাইন সৌদি আরবের পূর্বাঞ্চলের তেল উৎপাদন এলাকা থেকে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে অপরিশোধিত তেল পরিবহন করে। এর মাধ্যমে হরমুজ প্রণালি এড়িয়ে তেল রপ্তানি করা যায়।

আরও পড়ুনঃ  যশোরে আ. লীগের ২৭ নেতাকর্মীসহ ১৫৫ জন কারাগারে

আরামকোর তথ্য অনুযায়ী, পাইপলাইনটির দৈনিক তেল পরিবহন সক্ষমতা প্রায় ৭০ লাখ ব্যারেল। এর মধ্যে প্রায় ২০ লাখ ব্যারেল সৌদি আরবের বিভিন্ন শোধনাগারে সরবরাহ করা হয়।

শুক্রবার ড্রোন হামলার পর সৌদি আরব পাইপলাইনটি বন্ধ করে দেয়। দেশটির দাবি, হামলাটি ইরাকের ভেতর থেকে পরিচালিত হয়েছিল। এতে কয়েকজন আহত হন এবং পাইপলাইনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুনঃ  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি

ইরানপন্থি ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেন, বাব আল-মান্দেব প্রণালিতে তেল পরিবহন বাড়ানো হলে হরমুজ প্রণালিতে সরবরাহ বিঘ্নের কিছুটা প্রভাব কমানো সম্ভব হতে পারে। বাব আল-মান্দেব লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করেছে।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারের সক্ষমতা বাড়াতে প্রতিরক্ষা উৎপাদন আইন ব্যবহারের বিষয়টিও ট্রাম্প প্রশাসন বিবেচনা করছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর

ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর

আপডেটের সময়: ১০:৪০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের প্রায় অর্ধেক সক্ষমতা কয়েক দিনের মধ্যে চালু করতে চায়। আর পুরো পাইপলাইনটি প্রায় ছয় সপ্তাহের মধ্যে সচল করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।

বুধবার সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করে ব্লুমবার্গ। সূত্রটি জানায়, ক্ষতিগ্রস্ত অংশ এড়িয়ে পাইপলাইনের বিকল্প ব্যবস্থা তৈরির কাজ করছে আরামকো। এর মাধ্যমে দ্রুত আংশিকভাবে তেল পরিবহন শুরু করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  ইরানের সঙ্গে সমঝোতার ইঙ্গিত ট্রাম্পের, শেষের পথে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত

বার্তা সংস্থা রয়টার্স নিরাপত্তা ও তেলশিল্পের কয়েকটি সূত্রের বরাতে জানিয়েছে, হামলায় পাইপলাইনটির দুটি পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মেরামতের কাজ শেষ হতে কত সময় লাগবে, তা এখনো নিশ্চিত নয়।

মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পাইপলাইনের ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হচ্ছে। শিগগিরই এটি আবার চালু হবে বলে আশা করা হচ্ছে।

প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ ইস্ট-ওয়েস্ট পাইপলাইন সৌদি আরবের পূর্বাঞ্চলের তেল উৎপাদন এলাকা থেকে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে অপরিশোধিত তেল পরিবহন করে। এর মাধ্যমে হরমুজ প্রণালি এড়িয়ে তেল রপ্তানি করা যায়।

আরও পড়ুনঃ  ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত