ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক সোনারগাঁয়ে বস্তাবন্দি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার তরুণ শিক্ষার্থীদের এআই-রোবটিক্সে দক্ষতা অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী জেদ্দায় মিসাইল আতঙ্কে ছুটোছুটি, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, নিন্দা জানাই: জামায়াত আমির ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা দাম্পত্যের ২০ বছর পূর্তিতে ফের ‘বিয়ে’ করলেন সুরিয়া-জ্যোতিকা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মাদরাসাও আসবে মনিটরিংয়ের আওতায়: ববি হাজ্জাজ কুকুরের লালা কাপড়ে লাগলে কতবার ধুতে হবে? গাজাজুড়ে ঝুঁকিতে অন্তত দুই হাজার ভবন, নিখোঁজ শতাধিক: গাজার স্বাস্থ্য মহাপরিচালক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জেদ্দায় মিসাইল আতঙ্কে ছুটোছুটি, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ সময় দেখুন

সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে সৌরভ ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নিহতের স্বজনরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্বজনদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার ভোরে জেদ্দায় এ ঘটনা ঘটে।

নিহত সৌরভ নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর গ্রামের আমির ইসলামের ছেলে। তিনি জেদ্দার আলসাইম কোম্পানির অধীনে একটি ব্যাংকে টি-বয় হিসেবে কাজ করতেন।

মিসাইল আতঙ্কে নামতে গিয়ে দুর্ঘটনা

স্বজনদের বরাতে জানা গেছে, মঙ্গলবার ভোরে সৌরভ জেদ্দায় যে বাসায় থাকতেন, সেই ভবনের ছাদে যান। এ সময় ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল জেদ্দার দিকে আসছে—এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে দ্রুত নিচে নামার চেষ্টা করেন তিনি। একই সময়ে মোবাইলের অ্যালার্মও শুনতে পান।

আরও পড়ুনঃ  ২৫ জেলায় তাপপ্রবাহ, কোথাও হতে পারে ভারি বৃষ্টি

দ্রুত সিঁড়ি দিয়ে নামার সময় তার পায়ে একটি রশি পেঁচিয়ে যায়। এতে তিনি সিঁড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। প্রচুর রক্তক্ষরণ হয়। পরে সকালে তার সঙ্গে থাকা লোকজন ঘুম থেকে উঠে সৌরভকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। সৌদি পুলিশ এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন সেখানে থাকা প্রবাসী বাংলাদেশিরা।

আরও পড়ুনঃ  আগের মতো গ্যাস-বিদ্যুৎ পাবে কারখানা, প্রধানমন্ত্রীর আশ্বাস

পাঁচ বছর ধরে সৌদিতে কর্মরত ছিলেন

সৌরভের স্বজনরা জানান, তিনি প্রায় পাঁচ বছর ধরে জেদ্দার আলসাইম কোম্পানির অধীনে একটি ব্যাংকে কাজ করছিলেন। প্রায় এক বছর আগে ছুটিতে দেশে এসেছিলেন। ছুটি শেষে আবার সৌদি আরবে ফিরে কাজে যোগ দেন।

মঙ্গলবার বিকেলে সৌরভের এক সহকর্মী সৌদি আরব থেকে ফোন করে তার স্বজনদের মৃত্যুর খবর জানান।

একমাত্র ছেলেকে হারিয়ে শোকাহত পরিবার

সৌরভের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বুধবার সকালে তার গ্রামের বাড়িতে শোকের পরিবেশ সৃষ্টি হয়। তার মা রেনু বেগম বারবার মূর্ছা যাচ্ছেন বলে জানান স্বজনরা।

আরও পড়ুনঃ  পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

সৌরভের বাবা আমির ইসলাম ও মা রেনু বেগম বলেন, ‘সৌরভ আমাদের একমাত্র ছেলে ছিল। ফোনে বারবার আমাদের খোঁজ নিত। এখন কে আমাদের খোঁজ নেবে? আমরা শেষবারের মতো ছেলের মুখ দেখতে চাই। নিজের হাতে ছেলেকে মাটি দিতে চাই।’

তারা সরকারের কাছে সৌরভের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন।

প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি। পরিবারের সদস্যরা যোগাযোগ করলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

জেদ্দায় মিসাইল আতঙ্কে ছুটোছুটি, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

আপডেটের সময়: ০৬:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে সৌরভ ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নিহতের স্বজনরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্বজনদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার ভোরে জেদ্দায় এ ঘটনা ঘটে।

নিহত সৌরভ নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর গ্রামের আমির ইসলামের ছেলে। তিনি জেদ্দার আলসাইম কোম্পানির অধীনে একটি ব্যাংকে টি-বয় হিসেবে কাজ করতেন।

মিসাইল আতঙ্কে নামতে গিয়ে দুর্ঘটনা

স্বজনদের বরাতে জানা গেছে, মঙ্গলবার ভোরে সৌরভ জেদ্দায় যে বাসায় থাকতেন, সেই ভবনের ছাদে যান। এ সময় ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল জেদ্দার দিকে আসছে—এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে দ্রুত নিচে নামার চেষ্টা করেন তিনি। একই সময়ে মোবাইলের অ্যালার্মও শুনতে পান।

আরও পড়ুনঃ  আগের মতো গ্যাস-বিদ্যুৎ পাবে কারখানা, প্রধানমন্ত্রীর আশ্বাস

দ্রুত সিঁড়ি দিয়ে নামার সময় তার পায়ে একটি রশি পেঁচিয়ে যায়। এতে তিনি সিঁড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। প্রচুর রক্তক্ষরণ হয়। পরে সকালে তার সঙ্গে থাকা লোকজন ঘুম থেকে উঠে সৌরভকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। সৌদি পুলিশ এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন সেখানে থাকা প্রবাসী বাংলাদেশিরা।

আরও পড়ুনঃ  ডেঙ্গুর পিক মৌসুম সামনে, আত্মতুষ্টির সুযোগ নেই: স্থানীয় সরকারমন্ত্রী

পাঁচ বছর ধরে সৌদিতে কর্মরত ছিলেন

সৌরভের স্বজনরা জানান, তিনি প্রায় পাঁচ বছর ধরে জেদ্দার আলসাইম কোম্পানির অধীনে একটি ব্যাংকে কাজ করছিলেন। প্রায় এক বছর আগে ছুটিতে দেশে এসেছিলেন। ছুটি শেষে আবার সৌদি আরবে ফিরে কাজে যোগ দেন।

মঙ্গলবার বিকেলে সৌরভের এক সহকর্মী সৌদি আরব থেকে ফোন করে তার স্বজনদের মৃত্যুর খবর জানান।

একমাত্র ছেলেকে হারিয়ে শোকাহত পরিবার

সৌরভের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বুধবার সকালে তার গ্রামের বাড়িতে শোকের পরিবেশ সৃষ্টি হয়। তার মা রেনু বেগম বারবার মূর্ছা যাচ্ছেন বলে জানান স্বজনরা।

আরও পড়ুনঃ  এক ক্লিকেই ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে ম্যালওয়্যার, সতর্কবার্তা গবেষকদের