ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মঙ্গলবার থেকে শিল্প কারখানায় জ্বালানি সংকট কমতে শুরু করবে: মাহদী আমিন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু আগের মতো গ্যাস-বিদ্যুৎ পাবে কারখানা, প্রধানমন্ত্রীর আশ্বাস ডিএনএ পরীক্ষায় মিলল চমকপ্রদ সত্য, দুই বন্ধু আসলে আপন দুই বোন দেশে ফিরেই আওয়ামী লীগকে বাঁধনের কড়া বার্তা, ‘ভবিষ্যতে যেন লজ্জিত হতে না হয়’ ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ, ৮ দিন পর দাফন হলো শুভর গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি অতীত ভুলে আমিরাতের সঙ্গে নতুন শুরুর ঘোষণা ইরানের চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশ, সর্বোচ্চ গোলদাতা রিমন মালয়েশিয়ায় যৌথ অভিযানে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আগের মতো গ্যাস-বিদ্যুৎ পাবে কারখানা, প্রধানমন্ত্রীর আশ্বাস

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:১৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময় দেখুন

দেশের কল-কারখানাগুলোতে আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক।

তিনি জানান, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে তৈরি হওয়া সংকট মঙ্গলবার রাত থেকেই অনেকটা স্বাভাবিক হতে পারে।

আরও পড়ুনঃ  শি জিনপিংয়ের বিশেষ বিমান ও বুলেটপ্রুফ গাড়িতে যেসব সুবিধা

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আগামীকাল রাত থেকেই ইনশাআল্লাহ আমাদের নতুন করে যে সংকট তৈরি হয়েছে, এর আগের যে অবস্থায় আমরা ছিলাম, গ্যাস-বিদ্যুতের ওই অবস্থায় ফিরে যেতে পারব।’

আরও পড়ুনঃ  জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ, প্রশিক্ষণ পাচ্ছেন ৫ হাজার জন

ফজলুল হক আরও বলেন, ‘আমাদের মনে হয়, আজকের এই বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় স্বস্তির খবর এটি।’

কয়েক দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা

এর আগে গ্যাস সংকট কাটিয়ে কয়েক দিনের মধ্যে দেশে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে বলে আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

আরও পড়ুনঃ  আমদানি কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

তিনি জানিয়েছিলেন, সরকারের বিভিন্ন উদ্যোগ এবং বিকল্প উৎস থেকে গ্যাস আমদানির ব্যবস্থা নেওয়ার ফলে আগামী কয়েক দিনের মধ্যে সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে।

ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সর্বশেষ বৈঠকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে দেওয়া আশ্বাসে শিল্প খাতে চলমান সংকট দ্রুত কাটার প্রত্যাশা তৈরি হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মঙ্গলবার থেকে শিল্প কারখানায় জ্বালানি সংকট কমতে শুরু করবে: মাহদী আমিন

আগের মতো গ্যাস-বিদ্যুৎ পাবে কারখানা, প্রধানমন্ত্রীর আশ্বাস

আপডেটের সময়: ০৩:১৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

দেশের কল-কারখানাগুলোতে আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক।

তিনি জানান, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে তৈরি হওয়া সংকট মঙ্গলবার রাত থেকেই অনেকটা স্বাভাবিক হতে পারে।

আরও পড়ুনঃ  মালয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের স্বপ্ন দেখছে বাংলাদেশের মেয়েরা

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আগামীকাল রাত থেকেই ইনশাআল্লাহ আমাদের নতুন করে যে সংকট তৈরি হয়েছে, এর আগের যে অবস্থায় আমরা ছিলাম, গ্যাস-বিদ্যুতের ওই অবস্থায় ফিরে যেতে পারব।’

আরও পড়ুনঃ  বইয়ের নেশায় গড়া অর্ধকোটি টাকার ব্যক্তিগত গ্রন্থভাণ্ডার

ফজলুল হক আরও বলেন, ‘আমাদের মনে হয়, আজকের এই বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় স্বস্তির খবর এটি।’

কয়েক দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা

এর আগে গ্যাস সংকট কাটিয়ে কয়েক দিনের মধ্যে দেশে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে বলে আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

আরও পড়ুনঃ  লিফট ছেড়ে সিঁড়ি বেয়ে ষষ্ঠ তলায়, কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে প্রধানমন্ত্রী