ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের হাতছানি বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির বড় চ্যালেঞ্জ একাধিক প্রার্থী অস্তিত্বহীন শিশুপার্ক-অডিটোরিয়াম, এডিপির ১২ কোটি টাকা গেল কোথায়? ময়মনসিংহ মেডিকেলে আগুন, ধোঁয়ায় আতঙ্কে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু এমআরটি-৫: চলমান মেট্রোরেলের তুলনায় প্রায় দ্বিগুণ ব্যয়, ঋণ ৩০ হাজার কোটি টাকার বেশি তিতাসে দেশের সবচেয়ে গভীর গ্যাসকূপ, মিলতে পারে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস তিন মাসে ব্যাংক খাতে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭ এক ক্লিকেই ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে ম্যালওয়্যার, সতর্কবার্তা গবেষকদের ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৮ দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, কত দিন?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এক ক্লিকেই ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে ম্যালওয়্যার, সতর্কবার্তা গবেষকদের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ সময় দেখুন

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাদের দাবি, ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামের একটি বিপজ্জনক ম্যালওয়্যার ফোনে প্রবেশ করতে পারলে অল্প সময়ের মধ্যেই ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য চুরি করার পাশাপাশি ডিভাইসের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি করতে পারে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়ামের গবেষকেরা জানিয়েছেন, ম্যালওয়্যারটি শুধু তথ্য চুরির মধ্যেই সীমাবদ্ধ নয়। এতে স্পাইওয়্যার, র‍্যানসমওয়্যার এবং রিমোট অ্যাকসেসের মতো একাধিক সক্ষমতা রয়েছে। ফলে এটি কোনো ডিভাইসে সফলভাবে প্রবেশ করলে ব্যক্তিগত তথ্য সাইবার অপরাধীদের হাতে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।

চুরি করতে পারে ওটিপিসহ সংবেদনশীল তথ্য

গবেষকদের তথ্য অনুযায়ী, ম্যালওয়্যারটি ফোনে আসা এসএমএসের নোটিফিকেশন পড়তে সক্ষম। এর মাধ্যমে বিভিন্ন অনলাইন সেবা, ব্যাংকিং কিংবা আর্থিক লেনদেনের সময় পাঠানো ওয়ান-টাইম পাসওয়ার্ড বা ওটিপি হাতিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৫৯ নারীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ

এ ছাড়া ব্যবহারকারীর কল হিস্টোরি, কন্টাক্ট লিস্ট, ব্রাউজিং হিস্টোরি, ফোনে ইনস্টল থাকা অ্যাপ, অবস্থানসংক্রান্ত তথ্য এবং গুগল অ্যাকাউন্টের বিভিন্ন তথ্যও সংগ্রহ করতে পারে বলে জানিয়েছেন গবেষকেরা।

নজরদারি করতে পারে ফোনের পর্দা ও ক্যামেরায়

শুধু তথ্য সংগ্রহ নয়, ব্যবহারকারীর অজান্তে ফোনের স্ক্রিনের কার্যক্রম পর্যবেক্ষণ করার সক্ষমতাও রয়েছে ম্যালওয়্যারটির। অ্যান্ড্রয়েডের মিডিয়া প্রজেকশন সুবিধা ব্যবহার করে এটি ফোনের পর্দায় প্রদর্শিত তথ্য ধারণ ও সংরক্ষণ করতে পারে।

আরও পড়ুনঃ  ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি

পাশাপাশি ডিভাইসের সামনের ও পেছনের ক্যামেরা গোপনে সক্রিয় করে ছবি তোলার এবং সেগুলো সাইবার অপরাধীদের কাছে পাঠানোর সক্ষমতাও রয়েছে বলে গবেষকদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যেভাবে ছড়াচ্ছে ম্যালওয়্যার

জিম্পেরিয়ামের গবেষকদের মতে, গুগল প্লে স্টোরের বাইরে থাকা বিভিন্ন তৃতীয় পক্ষের প্ল্যাটফর্মে ছড়িয়ে থাকা ক্ষতিকর APK ফাইলের মাধ্যমে ম্যানট্যাক্স ওট্যাক্স ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে।

এ ছাড়া ফিশিং লিংক, মেসেজিং প্ল্যাটফর্ম এবং সামাজিক প্রকৌশলভিত্তিক প্রতারণার কৌশল ব্যবহার করেও ম্যালওয়্যারটি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  ১৩ সেপ্টেম্বর স্বর্ণের নতুন দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

পুরোনো অ্যান্ড্রয়েডে ঝুঁকি বেশি

বিশেষজ্ঞদের মতে, অ্যান্ড্রয়েড ৯ বা তার আগের সংস্করণে চলা স্মার্টফোনগুলো এই ম্যালওয়্যারের ঝুঁকিতে তুলনামূলকভাবে বেশি রয়েছে। তবে নতুন সংস্করণের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও পুরোপুরি ঝুঁকিমুক্ত নন।

তাই নিরাপত্তা বিশেষজ্ঞরা অচেনা বা অবিশ্বস্ত উৎস থেকে APK ফাইল ডাউনলোড না করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি ফোনে গুগল প্লে প্রটেক্ট চালু রাখা এবং নিয়মিত সিকিউরিটি আপডেট ইনস্টল করার ওপরও গুরুত্ব দিয়েছেন তারা।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, একটি অসতর্ক ক্লিক বা অবিশ্বস্ত উৎস থেকে ইনস্টল করা ফাইলই ব্যক্তিগত তথ্য ও ডিভাইসের নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের হাতছানি বাংলাদেশের

এক ক্লিকেই ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে ম্যালওয়্যার, সতর্কবার্তা গবেষকদের

আপডেটের সময়: ১০:৩৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাদের দাবি, ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামের একটি বিপজ্জনক ম্যালওয়্যার ফোনে প্রবেশ করতে পারলে অল্প সময়ের মধ্যেই ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য চুরি করার পাশাপাশি ডিভাইসের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি করতে পারে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়ামের গবেষকেরা জানিয়েছেন, ম্যালওয়্যারটি শুধু তথ্য চুরির মধ্যেই সীমাবদ্ধ নয়। এতে স্পাইওয়্যার, র‍্যানসমওয়্যার এবং রিমোট অ্যাকসেসের মতো একাধিক সক্ষমতা রয়েছে। ফলে এটি কোনো ডিভাইসে সফলভাবে প্রবেশ করলে ব্যক্তিগত তথ্য সাইবার অপরাধীদের হাতে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।

চুরি করতে পারে ওটিপিসহ সংবেদনশীল তথ্য

গবেষকদের তথ্য অনুযায়ী, ম্যালওয়্যারটি ফোনে আসা এসএমএসের নোটিফিকেশন পড়তে সক্ষম। এর মাধ্যমে বিভিন্ন অনলাইন সেবা, ব্যাংকিং কিংবা আর্থিক লেনদেনের সময় পাঠানো ওয়ান-টাইম পাসওয়ার্ড বা ওটিপি হাতিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

আরও পড়ুনঃ  রুমিন ফারহানার বক্তব্যে আ. লীগের বয়ান দেখছেন আবু হানিফ

এ ছাড়া ব্যবহারকারীর কল হিস্টোরি, কন্টাক্ট লিস্ট, ব্রাউজিং হিস্টোরি, ফোনে ইনস্টল থাকা অ্যাপ, অবস্থানসংক্রান্ত তথ্য এবং গুগল অ্যাকাউন্টের বিভিন্ন তথ্যও সংগ্রহ করতে পারে বলে জানিয়েছেন গবেষকেরা।

নজরদারি করতে পারে ফোনের পর্দা ও ক্যামেরায়

শুধু তথ্য সংগ্রহ নয়, ব্যবহারকারীর অজান্তে ফোনের স্ক্রিনের কার্যক্রম পর্যবেক্ষণ করার সক্ষমতাও রয়েছে ম্যালওয়্যারটির। অ্যান্ড্রয়েডের মিডিয়া প্রজেকশন সুবিধা ব্যবহার করে এটি ফোনের পর্দায় প্রদর্শিত তথ্য ধারণ ও সংরক্ষণ করতে পারে।

আরও পড়ুনঃ  নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কবে, কেন হচ্ছে দেরি?

পাশাপাশি ডিভাইসের সামনের ও পেছনের ক্যামেরা গোপনে সক্রিয় করে ছবি তোলার এবং সেগুলো সাইবার অপরাধীদের কাছে পাঠানোর সক্ষমতাও রয়েছে বলে গবেষকদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যেভাবে ছড়াচ্ছে ম্যালওয়্যার

জিম্পেরিয়ামের গবেষকদের মতে, গুগল প্লে স্টোরের বাইরে থাকা বিভিন্ন তৃতীয় পক্ষের প্ল্যাটফর্মে ছড়িয়ে থাকা ক্ষতিকর APK ফাইলের মাধ্যমে ম্যানট্যাক্স ওট্যাক্স ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে।

এ ছাড়া ফিশিং লিংক, মেসেজিং প্ল্যাটফর্ম এবং সামাজিক প্রকৌশলভিত্তিক প্রতারণার কৌশল ব্যবহার করেও ম্যালওয়্যারটি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  চেক জালিয়াতির মামলায় সাবেক পিআইওর ৫ মাসের কারাদণ্ড