ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝোড়ো বাতাসের পর ঢাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টি সংবিধান সংশোধন কমিটির মতবিনিময়ে যাচ্ছে না জামায়াত-এনসিপিসহ কয়েক দল গিটার হাতে বিয়ার গ্রিলস, মিউজিশিয়ান হওয়ার গল্প কতটা সত্য আট মাসে নিখোঁজের পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার সরকারের কর্মকাণ্ডের ভারেই একদিন পড়ে যেতে পারে: নাসীরুদ্দীন পাটওয়ারী ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার হুমকির অভিযোগ, বিএনপি নেতা গ্রেপ্তার সৌদিকে এফ-৩৫ বিক্রির অনুমোদন, ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তিন দফা সময় বাড়িয়েও শেষ হয়নি ব্রিজের কাজ, দুর্ভোগে হাজারো কৃষক সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক, মক্কা চুক্তির কথা স্মরণ করাল আঙ্কারা কুবিতে অপ্রতিমের প্রথম জানাজা, দাফন দক্ষিণ বাগমারায়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হেটমায়ারের সেঞ্চুরিও কাজে এল না, গায়ানাকে হারিয়ে ফাইনালে জ্যামাইকা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:০২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ সময় দেখুন

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগও কাজে লাগাতে পারল না গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। শিমরন হেটমায়ারের দুর্দান্ত সেঞ্চুরির পরও মেহেদী হাসান মিরাজের দলকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে জ্যামাইকা কিংসম্যান।

শনিবার বার্বাডোজের কেনসিংটন ওভালে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে গায়ানা। হেটমায়ারের ৪৫ বলে অপরাজিত ১০২ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ৪ উইকেটে ২০৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় তারা।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়ার পথে মির্জা আব্বাস

তবে গায়ানার বোলাররা সেই রানও ধরে রাখতে পারেননি। লক্ষ্য তাড়ায় জ্যামাইকার ব্যাটাররা শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেন। মাজ সাদাকাত ও রভম্যান পাওয়েলের কার্যকর ব্যাটিংয়ে ২ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় জ্যামাইকা।

গায়ানার হয়ে বোলিংয়ে দিনটি ভালো কাটেনি মেহেদী হাসান মিরাজের। সিপিএলে প্রথম তিন ম্যাচে ৯ উইকেট নেওয়া এই বাংলাদেশি অলরাউন্ডার সর্বশেষ ম্যাচের পর আজও উইকেটশূন্য থাকেন।

ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে সাদাকাতের কাছে দুই ছক্কা ও এক চার হজম করে ১৮ রান দেন মিরাজ। ওভারের শেষ দুই বলে সাইম আইয়ুব আরও দুটি ছক্কা হাঁকান। শেষ পর্যন্ত ৪ ওভারে ৪৩ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি।

আরও পড়ুনঃ  সরকারের কর্মকাণ্ডের ভারেই একদিন পড়ে যেতে পারে: নাসীরুদ্দীন পাটওয়ারী

এর আগে গায়ানার ব্যাটিংয়ে হেটমায়ার ছিলেন মূল আকর্ষণ। ৪টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। শাই হোপ ৩৩ বলে ৪০ এবং কুয়েন্টিন স্যাম্পসন ১৭ বলে ২৯ রান করলে গায়ানার সংগ্রহ দুইশ ছাড়িয়ে যায়।

আরও পড়ুনঃ  মিরপুরে অভিজাত পরিবহনের বাসে আগুন দেওয়ার চেষ্টা

জবাবে জ্যামাইকার হয়ে একাধিক ব্যাটার অবদান রাখেন। সাদাকাত ৪১, ম্যাকেঞ্জি ৩৪ এবং কেসি কার্টি ৫৬ রান করেন। শেষ দিকে রভম্যান পাওয়েলের ১৭ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংসে জয় নিশ্চিত করে জ্যামাইকা কিংসম্যান।

ফলে হেটমায়ারের দুর্দান্ত সেঞ্চুরিও গায়ানাকে ফাইনালে তুলতে পারল না। অন্যদিকে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়ে শিরোপা নির্ধারণী লড়াইয়ের জায়গা করে নিল জ্যামাইকা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঝোড়ো বাতাসের পর ঢাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টি

হেটমায়ারের সেঞ্চুরিও কাজে এল না, গায়ানাকে হারিয়ে ফাইনালে জ্যামাইকা

আপডেটের সময়: ১২:০২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগও কাজে লাগাতে পারল না গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। শিমরন হেটমায়ারের দুর্দান্ত সেঞ্চুরির পরও মেহেদী হাসান মিরাজের দলকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে জ্যামাইকা কিংসম্যান।

শনিবার বার্বাডোজের কেনসিংটন ওভালে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে গায়ানা। হেটমায়ারের ৪৫ বলে অপরাজিত ১০২ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ৪ উইকেটে ২০৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় তারা।

আরও পড়ুনঃ  নয় মাসে খেলাপি ঋণের হার কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট