ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, নিহত ২; সরিয়ে নেওয়ার পরামর্শ ১৬ লাখ মানুষকে শেখ আহমেদ বিন রশিদের মৃত্যুতে দুবাইয়ে ১০ দিনের রাষ্ট্রীয় শোক বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে রাতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ জাতিসংঘ অধিবেশনে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী বুলডোজারে মাটি সরাতেই মিলল ৯ কেজির বিশাল সোনার পিণ্ড ইরানি এয়ারলাইনসকে সেবা দিলে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের জ্বালানির দাম বৃদ্ধির পর বাসভাড়া বাড়ানোর প্রস্তাব বস্ত্রশিল্পের সংকট মোকাবিলায় সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সৌদিকে এফ-৩৫ বিক্রির অনুমোদন, ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ সময় দেখুন

সৌদি আরবের কাছে এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রায় ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের এই চুক্তি বাস্তবায়িত হলে ইসরায়েলের পর মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে অত্যাধুনিক এই যুদ্ধবিমান পাবে রিয়াদ। এতে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব ও আঞ্চলিক শক্তির ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

৪৮টি এফ-৩৫ বিক্রির প্রস্তাব

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান এবং ৪৯টি এফ১৩৫-পিডব্লিউ-১০০ ইঞ্জিন বিক্রির প্রস্তাব করা হয়েছে। তবে চুক্তিটি কার্যকর হওয়ার আগে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। অনুমোদন পেলেও যুদ্ধবিমানগুলো সৌদি আরবের হাতে পৌঁছাতে কয়েক বছর সময় লাগতে পারে।

আরও পড়ুনঃ  খুলনায় চুরির অভিযোগে যুবকের মৃত্যু, মারধরের অভিযোগ

মার্কিন আইনে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ‘কোয়ালিটেটিভ মিলিটারি এজ’ বা সামরিক সক্ষমতার গুণগত শ্রেষ্ঠত্ব বজায় রাখার বাধ্যবাধকতা রয়েছে। ফলে সৌদি আরবকে এফ-৩৫ দেওয়ার সিদ্ধান্তে ইসরায়েলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে মার্কিন পররাষ্ট্র দফতরের দাবি, এই বিক্রির ফলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে পরিবর্তন আসবে না।

চীনের সঙ্গে সৌদির সামরিক সম্পর্ক নিয়েও উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে চীনের সামরিক সহযোগিতা নিয়েও যুক্তরাষ্ট্রে উদ্বেগ রয়েছে। এর আগে চীনের সঙ্গে সামরিক সম্পর্কের প্রশ্নে সংযুক্ত আরব আমিরাতের কাছে এফ-৩৫ বিক্রির পরিকল্পনা ভেস্তে গিয়েছিল। সৌদির ক্ষেত্রেও একই ধরনের আশঙ্কা থাকলেও ট্রাম্প প্রশাসন চুক্তিটি এগিয়ে নিচ্ছে।

আরও পড়ুনঃ  গজারিয়ায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ৪

এফ-৩৫ বিক্রির বিষয়টি একসময় সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার শর্তের সঙ্গেও যুক্ত ছিল। তবে এখন সেই শর্তের পরিবর্তে বড় অঙ্কের অস্ত্র বিক্রির দিকেই ট্রাম্প প্রশাসন বেশি গুরুত্ব দিচ্ছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

আঞ্চলিক উত্তেজনার মধ্যেই সিদ্ধান্ত

ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের সঙ্গে সংঘাত নতুন করে তীব্র হওয়ার মধ্যেই এ সিদ্ধান্ত সামনে এসেছে। সৌদি তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিতে হামলার পাশাপাশি লোহিত সাগরের গুরুত্বপূর্ণ এলাকায় হুতিদের অগ্রযাত্রায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিও আরও জটিল হয়েছে।

আরও পড়ুনঃ  ১১ দলের লংমার্চ ঘিরে বিএনপির নজর, পাল্টা কর্মসূচির পরিকল্পনা নেই

যুক্তরাষ্ট্রের দাবি, এফ-৩৫ বিক্রির ফলে সৌদি আরবের বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলার সক্ষমতা বাড়বে। এর আগে ২০২৫ সালে ওয়াশিংটন রিয়াদের জন্য প্রায় ১৪২ বিলিয়ন ডলারের একটি প্রতিরক্ষা প্যাকেজও অনুমোদন করেছিল।

স্টেলথ প্রযুক্তি, উন্নত সেন্সর ও বহুমুখী যুদ্ধক্ষমতার কারণে এফ-৩৫ বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানগুলোর একটি হিসেবে বিবেচিত। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল অস্ত্র কর্মসূচিগুলোরও একটি।

সূত্র: সিএনএন

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, নিহত ২; সরিয়ে নেওয়ার পরামর্শ ১৬ লাখ মানুষকে

সৌদিকে এফ-৩৫ বিক্রির অনুমোদন, ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন

আপডেটের সময়: ১০:২১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবের কাছে এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রায় ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের এই চুক্তি বাস্তবায়িত হলে ইসরায়েলের পর মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে অত্যাধুনিক এই যুদ্ধবিমান পাবে রিয়াদ। এতে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব ও আঞ্চলিক শক্তির ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

৪৮টি এফ-৩৫ বিক্রির প্রস্তাব

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান এবং ৪৯টি এফ১৩৫-পিডব্লিউ-১০০ ইঞ্জিন বিক্রির প্রস্তাব করা হয়েছে। তবে চুক্তিটি কার্যকর হওয়ার আগে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। অনুমোদন পেলেও যুদ্ধবিমানগুলো সৌদি আরবের হাতে পৌঁছাতে কয়েক বছর সময় লাগতে পারে।

আরও পড়ুনঃ  মারিবে হুথিদের সঙ্গে সংঘর্ষে ৮০ জনের বেশি নিহত, ধ্বংস ৯ সামরিক যান

মার্কিন আইনে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ‘কোয়ালিটেটিভ মিলিটারি এজ’ বা সামরিক সক্ষমতার গুণগত শ্রেষ্ঠত্ব বজায় রাখার বাধ্যবাধকতা রয়েছে। ফলে সৌদি আরবকে এফ-৩৫ দেওয়ার সিদ্ধান্তে ইসরায়েলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে মার্কিন পররাষ্ট্র দফতরের দাবি, এই বিক্রির ফলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে পরিবর্তন আসবে না।

চীনের সঙ্গে সৌদির সামরিক সম্পর্ক নিয়েও উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে চীনের সামরিক সহযোগিতা নিয়েও যুক্তরাষ্ট্রে উদ্বেগ রয়েছে। এর আগে চীনের সঙ্গে সামরিক সম্পর্কের প্রশ্নে সংযুক্ত আরব আমিরাতের কাছে এফ-৩৫ বিক্রির পরিকল্পনা ভেস্তে গিয়েছিল। সৌদির ক্ষেত্রেও একই ধরনের আশঙ্কা থাকলেও ট্রাম্প প্রশাসন চুক্তিটি এগিয়ে নিচ্ছে।

আরও পড়ুনঃ  সীতাকুণ্ডে মিছিলের প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের ৬ কর্মী আটক