ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুড়ামনকাটিতে মাদকের বড় চালান জব্দ – গ্রেপ্তার ২ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল চলাচল হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য জার্মানিতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, নিরাপদে বেরিয়ে এলেন পাইলট আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্ব জোরদারে আলোচনা হয়েছে: অর্থমন্ত্রী মাছ ধরেও আয় হচ্ছে না, বিকল্প পেশায় ঝুঁকছেন চরফ্যাশনের জেলেরা ৩০ নভেম্বরের মধ্যে সব উপজেলায় শতভাগ বই পৌঁছানোর লক্ষ্য ১৮০ দিনে বিচার শেষ না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জ্বালানির দাম বৃদ্ধির পর বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:১৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ সময় দেখুন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং রাজধানীসহ শহরাঞ্চলে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে। এ প্রস্তাব চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সড়ক পরিবহণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে বিআরটিএর কার্যালয়ে বাসভাড়া সমন্বয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাস মালিক-শ্রমিকসহ পরিবহণ খাতের সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।

বিআরটিএ সূত্র জানিয়েছে, বাসের ভাড়া কতটা বাড়বে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। এরপর প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন ভাড়া কার্যকর করা হবে। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত প্রস্তাবিত নতুন ভাড়া কার্যকর হবে না।

আরও পড়ুনঃ  পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা, নিহত বেড়ে ৩১

বাসের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে সাধারণত জ্বালানি তেলের দামসহ পরিবহণ খাতের বিভিন্ন ব্যয় বিবেচনা করা হয়। তবে এবার অন্যান্য ব্যয় বিবেচনায় না নিয়ে মূলত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়টি ধরে ভাড়া সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সাধারণ হিসাবে ডিজেলের দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটারপ্রতি প্রায় ১ পয়সা বাড়ে। এবার ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছে। এর ভিত্তিতেই দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং শহরাঞ্চলে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বিআরটিএর বৈঠকের আগে পরিবহণ মালিক-শ্রমিক নেতারা মন্ত্রণালয়ে গিয়ে ভাড়া বাড়ানোর আবেদন জানান। পরে বনানীতে বিআরটিএর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে নতুন ভাড়া সমন্বয়ের প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা বাড়িয়েছে: মঞ্জু

বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের পর দ্রুত প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও জানান তিনি।

সংগঠনের মহাসচিব মো. সাইফুল আলম বলেন, আগেরবারও জ্বালানির মূল্যবৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে বাসভাড়া সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে যন্ত্রাংশসহ পরিবহণ পরিচালনার অন্যান্য খরচও বেড়েছে। তবে যাত্রীদের ওপর বাড়তি চাপ কমানোর বিষয়টি বিবেচনা করে এবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির হারের ভিত্তিতেই ভাড়া বাড়ানোর বিষয়ে তারা একমত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সরকার ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করে। এর আগে গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়।

আরও পড়ুনঃ  মিরপুরে অভিজাত পরিবহনের বাসে আগুন দেওয়ার চেষ্টা

বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪২ পয়সা। দূরপাল্লার পথে ৫২ আসনের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা। প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসের ভাড়া ২ টাকা ৪৩ পয়সা এবং শহরাঞ্চলের বাসভাড়া ২ টাকা ৭১ পয়সা হতে পারে।

এ ছাড়া দূরপাল্লার বিভিন্ন রুটে সড়ক ও সেতুর টোলও যাত্রীদের ভাড়ার সঙ্গে যুক্ত হতে পারে। নন-এসি বাসের আসনসংখ্যা কমিয়ে তুলনামূলক আরামদায়কভাবে পরিচালিত কিছু বাসের ক্ষেত্রে ভাড়া আরও বেশি হতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চুড়ামনকাটিতে মাদকের বড় চালান জব্দ – গ্রেপ্তার ২

জ্বালানির দাম বৃদ্ধির পর বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

আপডেটের সময়: ০৯:১৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং রাজধানীসহ শহরাঞ্চলে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে। এ প্রস্তাব চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সড়ক পরিবহণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে বিআরটিএর কার্যালয়ে বাসভাড়া সমন্বয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাস মালিক-শ্রমিকসহ পরিবহণ খাতের সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।

বিআরটিএ সূত্র জানিয়েছে, বাসের ভাড়া কতটা বাড়বে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। এরপর প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন ভাড়া কার্যকর করা হবে। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত প্রস্তাবিত নতুন ভাড়া কার্যকর হবে না।

আরও পড়ুনঃ  স্পেনে মানবপাচার চক্রের বিচার, বাংলাদেশিদের কাছ থেকে নেওয়া হতো ১৩ হাজার ইউরো

বাসের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে সাধারণত জ্বালানি তেলের দামসহ পরিবহণ খাতের বিভিন্ন ব্যয় বিবেচনা করা হয়। তবে এবার অন্যান্য ব্যয় বিবেচনায় না নিয়ে মূলত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়টি ধরে ভাড়া সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সাধারণ হিসাবে ডিজেলের দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটারপ্রতি প্রায় ১ পয়সা বাড়ে। এবার ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছে। এর ভিত্তিতেই দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং শহরাঞ্চলে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বিআরটিএর বৈঠকের আগে পরিবহণ মালিক-শ্রমিক নেতারা মন্ত্রণালয়ে গিয়ে ভাড়া বাড়ানোর আবেদন জানান। পরে বনানীতে বিআরটিএর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে নতুন ভাড়া সমন্বয়ের প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের পরিকল্পনা, বিদেশি শিক্ষার্থীদের নিয়েও নতুন উদ্যোগ