জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ পলাতক পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) এ ঘটনায় আটজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এরপর পলাতক পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
হত্যা ও আহতের অভিযোগ
মামলায় পাঁচজন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে। সাবেক ঢাবি উপাচার্য মাকসুদ কামালের বিরুদ্ধে আন্দোলন দমনে শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি উসকানি ও নির্দেশনার অভিযোগ আনা হয়েছে।
এছাড়া জাফর ইকবাল ও জামাল উদ্দিনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ‘রাজাকার’ তকমা দিয়ে বক্তব্য ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে।
ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধেও অভিযোগ
মামলায় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধেও শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার অভিযোগ আনা হয়েছে।
প্রতিবেদকের নাম 






















