ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঘণ্টায় সাড়ে ৫ হাজারের বেশি কুরআন ছাপতে পারে কিং ফাহাদ কমপ্লেক্স

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৯৯ সময় দেখুন

পবিত্র কুরআন মুদ্রণের জন্য সৌদি আরবের মদিনায় অবস্থিত কিং ফাহাদ কমপ্লেক্সে রয়েছে ২৫০টির বেশি আধুনিক প্রিন্টিং মেশিন ও উৎপাদনযন্ত্র। এখানে ওয়েব ও ডিজিটাল—দুই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। এসব যন্ত্র বিশ্বের আধুনিক মুদ্রণ প্রযুক্তির অন্যতম।

কমপ্লেক্সের কয়েকটি প্রিন্টারের প্রতি ঘণ্টায় ৫ হাজার ৫০০টির বেশি কুরআনের কপি ছাপার সক্ষমতা রয়েছে।

এই বিশাল প্রযুক্তিনির্ভর ব্যবস্থার অন্যতম প্রধান অংশ তিনটি অত্যাধুনিক Kompacta ও Rotoman মডেলের প্রিন্টিং মেশিন। দীর্ঘ সময় ধরে উচ্চ দক্ষতায় পরিচালিত এসব মেশিনের প্রতিটি ৩১ হাজার ৮৭০ ঘণ্টার বেশি সময় কাজ করেছে। তিনটি মেশিনের প্রতিটির উৎপাদন ৮০ কোটির বেশি ‘সিগনেচার’ ছাড়িয়েছে।

মুদ্রণ প্রক্রিয়ায় ব্যবহৃত ‘সিগনেচার’ বলতে কাগজের একটি নির্দিষ্ট সমন্বিত অংশকে বোঝায়। একটি পূর্ণাঙ্গ কুরআনের কপি তৈরি করতে ১০টি সিগনেচার প্রয়োজন হয়। কমপ্লেক্সের বিভিন্ন উৎপাদন লাইনে এসব অংশ নির্ভুলভাবে সাজিয়ে একত্র করে পূর্ণাঙ্গ কুরআনের কপি প্রস্তুত করা হয়।

কিং ফাহাদ কমপ্লেক্সে কুরআন মুদ্রণের পুরো প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হয়। প্রথমে মুদ্রণের জন্য পৃষ্ঠাগুলো প্রস্তুত করা হয়। এরপর মুদ্রণ, বাঁধাইসহ অন্যান্য প্রক্রিয়া শেষ করে প্রতিটি কপি সূক্ষ্মভাবে পরীক্ষা করা হয়। সবশেষে মান নিয়ন্ত্রণের মাধ্যমে কপিগুলো চূড়ান্ত করা হয়।

সৌদি আরবের পক্ষ থেকে পবিত্র কুরআনের সেবা ও প্রচারে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের অংশ হিসেবেই এই বৃহৎ মুদ্রণ ব্যবস্থা পরিচালিত হচ্ছে।

সূত্র: আল মদিনা

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঘণ্টায় সাড়ে ৫ হাজারের বেশি কুরআন ছাপতে পারে কিং ফাহাদ কমপ্লেক্স

আপডেটের সময়: ১০:৩৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬