ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ ৭ জন নিহত মৌলভীবাজারে ট্রেনের হুক ছিঁড়ে ৭ বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ গয়না ছাড়াও যেসব কাজে গুরুত্বপূর্ণ স্বর্ণ বাগেরহাট কারাগারে খাবার আটকে হাজতির মৃত্যু পাসপোর্টে বাবার পরিচয় বদলে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, বিমানবন্দরে আটক ৪ মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১ নওগাঁয় নারীসহ আটক গাড়িচালককে কারাগারে পাঠালেন আদালত বিমানবন্দরে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার নো-মেকআপ লুকে সামাজিক মাধ্যমে আলোচনায় নুসরাত ফারিয়া
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তাইওয়ানে পৌঁছাল প্রথম দুই এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১৫ সময় দেখুন

প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের তৈরি প্রথম দুই এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমান তাইওয়ানে পৌঁছেছে। শুক্রবার (২ অক্টোবর) দেশটির পূর্বাঞ্চলীয় তাইতুংয়ের চিহহাং বিমানঘাঁটিতে যুদ্ধবিমান দুটি অবতরণ করে।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা ৬৬টি নতুন এফ-১৬ভির মধ্যে এগুলো প্রথম চালানের বিমান। ২০১৯ সালে অনুমোদিত প্রায় ৮ বিলিয়ন ডলারের চুক্তির আওতায় এসব যুদ্ধবিমান সরবরাহ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  চাঁদাবাজির প্রতিবাদে হাসনাত-পাটওয়ারীর প্রতীকী ‘গণভিক্ষা’

মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি এফ-১৬ভি ব্লক ৭০ চতুর্থ প্রজন্মের বহুমুখী যুদ্ধবিমান। তাইওয়ানের পুরোনো এফ-১৬এ/বি বহরের তুলনায় নতুন বিমানগুলো উন্নত প্রযুক্তি ও সক্ষমতা নিয়ে তৈরি করা হয়েছে।

তাইওয়ানের বিমানবাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রে এখনো ৬৩টি এফ-১৬ভি উৎপাদন পর্যায়ে রয়েছে। এর মধ্যে কয়েকটি হস্তান্তরের পর্যায়ে পৌঁছেছে। চলতি বছরের শেষ নাগাদ আরও যুদ্ধবিমান তাইওয়ানে পৌঁছানোর কথা রয়েছে।

আরও পড়ুনঃ  মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

তবে ৬৬টি যুদ্ধবিমান সরবরাহে কয়েক বছর দেরি হয়েছে। উৎপাদন লাইন স্থানান্তর, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং প্রযুক্তিগত সমস্যাসহ বিভিন্ন কারণে নির্ধারিত সময়সূচি পিছিয়ে যায়।

এদিকে নতুন যুদ্ধবিমানগুলো তাইওয়ানে পৌঁছানোর সময় দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও প্রায় ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, চীনের আপত্তির পর ওই প্যাকেজের অনুমোদন স্থগিত রয়েছে। এতে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম থাকার কথা।

আরও পড়ুনঃ  ভবিষ্যতের পথপ্রদর্শক ও  বর্তমানের শিকড় প্রবীণরা : রাষ্ট্রপতি

চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এবং দ্বীপটি নিয়ন্ত্রণে নিতে প্রয়োজনে শক্তি প্রয়োগের কথাও বলে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাইওয়ানের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী ও নিরাপত্তা সহযোগী।

তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু শুক্রবার জানান, চলতি বছর আরও এফ-১৬ভি যুদ্ধবিমান দেশে পৌঁছাবে। তবে নির্দিষ্ট সংখ্যা বা সরবরাহের সময়সূচি তিনি জানাননি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

তাইওয়ানে পৌঁছাল প্রথম দুই এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমান

আপডেটের সময়: ০৮:০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের তৈরি প্রথম দুই এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমান তাইওয়ানে পৌঁছেছে। শুক্রবার (২ অক্টোবর) দেশটির পূর্বাঞ্চলীয় তাইতুংয়ের চিহহাং বিমানঘাঁটিতে যুদ্ধবিমান দুটি অবতরণ করে।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা ৬৬টি নতুন এফ-১৬ভির মধ্যে এগুলো প্রথম চালানের বিমান। ২০১৯ সালে অনুমোদিত প্রায় ৮ বিলিয়ন ডলারের চুক্তির আওতায় এসব যুদ্ধবিমান সরবরাহ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১

মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি এফ-১৬ভি ব্লক ৭০ চতুর্থ প্রজন্মের বহুমুখী যুদ্ধবিমান। তাইওয়ানের পুরোনো এফ-১৬এ/বি বহরের তুলনায় নতুন বিমানগুলো উন্নত প্রযুক্তি ও সক্ষমতা নিয়ে তৈরি করা হয়েছে।

তাইওয়ানের বিমানবাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রে এখনো ৬৩টি এফ-১৬ভি উৎপাদন পর্যায়ে রয়েছে। এর মধ্যে কয়েকটি হস্তান্তরের পর্যায়ে পৌঁছেছে। চলতি বছরের শেষ নাগাদ আরও যুদ্ধবিমান তাইওয়ানে পৌঁছানোর কথা রয়েছে।

আরও পড়ুনঃ  ভবিষ্যতের পথপ্রদর্শক ও  বর্তমানের শিকড় প্রবীণরা : রাষ্ট্রপতি

তবে ৬৬টি যুদ্ধবিমান সরবরাহে কয়েক বছর দেরি হয়েছে। উৎপাদন লাইন স্থানান্তর, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং প্রযুক্তিগত সমস্যাসহ বিভিন্ন কারণে নির্ধারিত সময়সূচি পিছিয়ে যায়।

এদিকে নতুন যুদ্ধবিমানগুলো তাইওয়ানে পৌঁছানোর সময় দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও প্রায় ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, চীনের আপত্তির পর ওই প্যাকেজের অনুমোদন স্থগিত রয়েছে। এতে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম থাকার কথা।

আরও পড়ুনঃ  ভেরিফিকেশনে বাদ পড়েও প্রাথমিকের নিয়োগ তালিকায় জাহিদের নাম