ভারতের পশ্চিমবঙ্গে চলমান নির্বাচনের ফলাফল ঘিরে উত্তেজনা বাড়ছে। এর মধ্যেই কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর বাসভবনের সামনে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়েছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর কর্মীরা।
সোমবার (৪ মে) সকাল থেকে ভোট গণনা শুরু হওয়ার পর প্রাথমিক ফলাফলে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া যায়। এতে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস যখন পিছিয়ে পড়ার আশঙ্কায় রয়েছে, তখন বিজেপি সমর্থকরা রাস্তায় নেমে নিজেদের শক্ত অবস্থান জানান দিতে শুরু করেছেন।
এদিকে পরিস্থিতির মধ্যে এক ভিডিও বার্তায় প্রতিক্রিয়া জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি পরিকল্পিতভাবে এগোচ্ছে এবং তারা লড়াই চালিয়ে যাবেন।
তার ভাষায়, “আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করব।”
প্রাথমিক ফলাফল অনুযায়ী, বিজেপি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে এগোতে পারে—এমন সম্ভাবনাই এখন আলোচনায় রয়েছে।
প্রতিবেদকের নাম 





















