ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যুদ্ধ-ধ্বংসযজ্ঞেও থামেনি কোরআন হিফজ, গাজায় ১ হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া সেবা মেলে না, দুর্নীতির অভিযোগ কুমিল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২ দোকান আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, সচেতনতা ও প্রতিরোধে নানা কর্মসূচি রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিসকে ৭ গোলের বিশাল ব্যবধানে হারাল নেদারল্যান্ডস খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা টানা পঞ্চম দফায় কমল সোনার দাম, ভরি এখন ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা গিনিতে স্বর্ণের খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ, নিহত ১০ শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ পোশাক কারখানা যোগাযোগব্যবস্থার বিপর্যয়ে অচল যুক্তরাষ্ট্রের আকাশপথ, ৪ ঘণ্টা পর স্বাভাবিক ফ্লাইট
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঘর দেওয়ার নামে প্রতারণা: গাইবান্ধায় প্রায় দেড় কোটি টাকা নিয়ে উধাও ‘সংগঠনের কর্মকর্তা’

গাইবান্ধায় বিনামূল্যে পাকা ঘর, নলকূপ ও গবাদিপশু দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় এক হাজার পরিবারের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে অভিযুক্ত ব্যক্তি অর্থ নিয়ে পালিয়ে যান বলে দাবি ভুক্তভোগীদের।

অভিযুক্ত ব্যক্তি নিজেকে আল আনসার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ নামের একটি কথিত সামাজিক সংগঠনের কর্মকর্তা পরিচয় দেন। তার নাম মাওলানা শহিদুল ইসলাম।

আরও পড়ুনঃ  ২৭ দিনের অচলাবস্থা কাটল, ফের ইউরিয়া উৎপাদনে সিইউএফএল

স্থানীয়দের অভিযোগ, তিনি প্রথমে স্বল্প টাকায় কয়েকটি নলকূপ স্থাপন করে আস্থা অর্জন করেন। পরে “বিনামূল্যে ঘর, গাভি, ছাগল ও নলকূপ” দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পরিবারপ্রতি ১৫ থেকে ২৫ হাজার টাকা সংগ্রহ করতে শুরু করেন। দরিদ্র মানুষ অনেকে ঋণ ও সম্পদ বিক্রি করে তাকে টাকা দেন।

সরেজমিনে দেখা গেছে, কিছু এলাকায় ঘরের কাঠামো আংশিক তৈরি হলেও পরে কাজ বন্ধ হয়ে যায়। অনেক জায়গায় শুধু চালা বসিয়েই নির্মাণকাজ থেমে গেছে।

আরও পড়ুনঃ  উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির

ভুক্তভোগীরা জানিয়েছেন, তারা এখন চরম আর্থিক সংকটে পড়েছেন এবং অনেকেই ধারদেনা শোধ করতে হিমশিম খাচ্ছেন।

এ ঘটনায় স্থানীয় এক মাদ্রাসা অধ্যক্ষের মাধ্যমে শতাধিক মানুষের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও এসেছে। তিনি ইতিমধ্যে আদালতে মামলা করেছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প, প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা

অন্যদিকে, অভিযুক্ত শহিদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মো. লোকমান হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি সবাইকে এমন প্রতারণামূলক প্রলোভন থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

স্থানীয় প্রশাসনের ধারণা, এই ধরনের প্রতারণা গাইবান্ধার পাশাপাশি আশপাশের আরও কয়েকটি উপজেলায় ছড়িয়ে পড়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

যুদ্ধ-ধ্বংসযজ্ঞেও থামেনি কোরআন হিফজ, গাজায় ১ হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা

ঘর দেওয়ার নামে প্রতারণা: গাইবান্ধায় প্রায় দেড় কোটি টাকা নিয়ে উধাও ‘সংগঠনের কর্মকর্তা’

আপডেটের সময়: ১১:৪৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬

গাইবান্ধায় বিনামূল্যে পাকা ঘর, নলকূপ ও গবাদিপশু দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় এক হাজার পরিবারের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে অভিযুক্ত ব্যক্তি অর্থ নিয়ে পালিয়ে যান বলে দাবি ভুক্তভোগীদের।

অভিযুক্ত ব্যক্তি নিজেকে আল আনসার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ নামের একটি কথিত সামাজিক সংগঠনের কর্মকর্তা পরিচয় দেন। তার নাম মাওলানা শহিদুল ইসলাম।

আরও পড়ুনঃ  রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান, ডিসেম্বরে গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুতের লক্ষ্য

স্থানীয়দের অভিযোগ, তিনি প্রথমে স্বল্প টাকায় কয়েকটি নলকূপ স্থাপন করে আস্থা অর্জন করেন। পরে “বিনামূল্যে ঘর, গাভি, ছাগল ও নলকূপ” দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পরিবারপ্রতি ১৫ থেকে ২৫ হাজার টাকা সংগ্রহ করতে শুরু করেন। দরিদ্র মানুষ অনেকে ঋণ ও সম্পদ বিক্রি করে তাকে টাকা দেন।

সরেজমিনে দেখা গেছে, কিছু এলাকায় ঘরের কাঠামো আংশিক তৈরি হলেও পরে কাজ বন্ধ হয়ে যায়। অনেক জায়গায় শুধু চালা বসিয়েই নির্মাণকাজ থেমে গেছে।

আরও পড়ুনঃ  আত্মসমর্পণ ছাড়া পাসপোর্টের আপিল করতে পারবেন না পলাতক আসামি: শিশির মনির

ভুক্তভোগীরা জানিয়েছেন, তারা এখন চরম আর্থিক সংকটে পড়েছেন এবং অনেকেই ধারদেনা শোধ করতে হিমশিম খাচ্ছেন।

এ ঘটনায় স্থানীয় এক মাদ্রাসা অধ্যক্ষের মাধ্যমে শতাধিক মানুষের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও এসেছে। তিনি ইতিমধ্যে আদালতে মামলা করেছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  মাস্টার আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট, বন্ধ শরীয়তপুর-চাঁদপুর ফেরি চলাচল