রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ১০ মে থেকে শুরু হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সোমবার (৪ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভর্তি কমিটির পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ১০ মে নির্ধারণ করা হয়েছে।
এর আগে ১১ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ফাঁকা আসনে ভর্তি কার্যক্রম এখনো চলমান রয়েছে এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী তা সম্পন্ন করা হবে।
প্রতিবেদকের নাম 





















