ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গাপূজার শুভেচ্ছায় সম্প্রীতির বার্তা প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানো বাংলাদেশের ইতিহাসে প্রথম: প্রতিমন্ত্রী মীর শাহে আলম দুর্গাপূজার পরিস্থিতি দেখতে মঙ্গলবার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুব উন্নয়ন নিয়োগের প্রশ্নফাঁস: হোয়াটসঅ্যাপে প্রশ্ন দিয়ে ১০ লাখ টাকা পর্যন্ত নিত চক্রটি শনিবার খোলা থাকবে ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর দুই মাসের মধ্যে পাথরঘাটায় কিশোর গ্যাং নির্মূলের নির্দেশ চিফ হুইপের নরসিংদীর পলাশে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ আহত ১০ ভারতের জাতীয় বিক্ষোভেও যোগ দিতে পারে থালাপতি বিজয়ের দল জাতীয় প্রতিযোগিতার বিজয়ীদের জাতিসংঘের সম্মেলনে পাঠাবে সরকার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সারাদেশে দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১২ সময় দেখুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সারাদেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, প্রত্যেকে যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, এমন পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় দলের কার্যালয়ে পূজার আমন্ত্রণ গ্রহণ ও শুভেচ্ছা বিনিময় শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  ২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

নাহিদ ইসলাম বলেন, পূজা এলেই নিরাপত্তার বিষয়টি সামনে আসে। তিনি এমন একটি সময়ের প্রত্যাশা করেন, যখন ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তা নিয়ে কাউকে উদ্বিগ্ন হতে হবে না। আশঙ্কামুক্ত পরিবেশে সবাই যেন নিজেদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেটিই কাম্য।

তিনি জানান, দুর্গাপূজা উদযাপনে সহযোগিতা করতে এনসিপির নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের বিক্ষোভ

নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপি একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায়, যেখানে ধর্মীয় বা জাতীয় পরিচয়ের ভিত্তিতে কোনো বিভেদ থাকবে না। কেউ ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হলে দলটি তার বিরুদ্ধে কথা বলবে বলেও জানান তিনি।

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে—এমন পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, এ ধরনের পরিস্থিতি তৈরির বিষয়ে প্রতিবেশী একটি দেশের গণমাধ্যম সক্রিয় হয়ে ওঠে। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে চায়, এমন ব্যক্তিরা শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে প্রবাসীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা

একই অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানরা এ দেশেরই নাগরিক। সবাইকে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে মিলেমিশে বসবাস করতে হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গাপূজার শুভেচ্ছায় সম্প্রীতির বার্তা প্রধানমন্ত্রীর

সারাদেশে দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম

আপডেটের সময়: ০৯:৩৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সারাদেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, প্রত্যেকে যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, এমন পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় দলের কার্যালয়ে পূজার আমন্ত্রণ গ্রহণ ও শুভেচ্ছা বিনিময় শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  জাতীয় প্রতিযোগিতার বিজয়ীদের জাতিসংঘের সম্মেলনে পাঠাবে সরকার

নাহিদ ইসলাম বলেন, পূজা এলেই নিরাপত্তার বিষয়টি সামনে আসে। তিনি এমন একটি সময়ের প্রত্যাশা করেন, যখন ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তা নিয়ে কাউকে উদ্বিগ্ন হতে হবে না। আশঙ্কামুক্ত পরিবেশে সবাই যেন নিজেদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেটিই কাম্য।

তিনি জানান, দুর্গাপূজা উদযাপনে সহযোগিতা করতে এনসিপির নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের বিক্ষোভ

নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপি একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায়, যেখানে ধর্মীয় বা জাতীয় পরিচয়ের ভিত্তিতে কোনো বিভেদ থাকবে না। কেউ ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হলে দলটি তার বিরুদ্ধে কথা বলবে বলেও জানান তিনি।

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে—এমন পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, এ ধরনের পরিস্থিতি তৈরির বিষয়ে প্রতিবেশী একটি দেশের গণমাধ্যম সক্রিয় হয়ে ওঠে। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে চায়, এমন ব্যক্তিরা শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  নিরাপদ সড়ক গড়তে শিক্ষার্থীদেরও আইন মানতে হবে