ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি, ব্রুকের ডাবল সেঞ্চুরির পরও হার ইংল্যান্ডের সৌদি আরবে বিমানবন্দর ও তেলক্ষেত্রে হামলা, নিহত ৪; দুই বাংলাদেশিসহ আহত ১০ মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সদস্য দিদার গ্রেপ্তার পাবনায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত আরও ২ জমি নিয়ে বিরোধে আটকে প্রতিমা বিসর্জন, ডিসির বৈঠকেও মেলেনি সমাধান বাংলাদেশে পাঁচ বছরে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা জাপানের আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল পাচারের চেষ্টা, ট্রাকচালক আটক বিষ্ণোই গ্যাংয়ের আতঙ্কে বলিউড, নিরাপত্তায় বুলেটপ্রুফ গাড়ি ও সশস্ত্র কমান্ডো নিরাপত্তা নিয়ে সরাইল থানায় রুমিন ফারহানা, ওসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় ঋণ নিতে ব্যর্থ হয়ে ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা, আটক ইলেকট্রিক মিস্ত্রি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ওয়েজ অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা

ইসরাইলি প্রযুক্তিতে তৈরি নেভিগেশন অ্যাপ ওয়েজ (Waze) ব্যবহারের ওপর সরকারি কর্মীদের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে মালয়েশিয়া সরকার। অ্যাপটির উৎসকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) টাইমস অব ইসরাইল প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ওয়েজ অ্যাপ ব্যবহারের ফলে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি তৈরি হচ্ছে কি না, তা খতিয়ে দেখছে মালয়েশিয়া সরকার। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দাবি, অ্যাপটি ইসরাইলের আইন মেনে পরিচালিত হতে বাধ্য।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়ার পরিকল্পনা ইলন মাস্কের

জাতীয় সাইবার নিরাপত্তা কমিটির বৈঠকে সভাপতিত্ব করার পর নিজের ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম বলেন, মানুষের ব্যক্তিগত তথ্য ও পরিচয়ের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।

তবে ওয়েজ অ্যাপের মাধ্যমে ঠিক কী ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি। বিকল্প হিসেবে মালয়েশিয়া হাইওয়ে কর্তৃপক্ষের তৈরি স্থানীয় মানচিত্রভিত্তিক অ্যাপ ‘তুজু’ (Tuju) ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  রিয়াদ ও মদিনায় হুথিদের চার ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের

এদিকে, সরকারি সংস্থাগুলোর প্রধানদের পাঠানো এক চিঠিতে মালয়েশিয়া সরকারের প্রধান সচিব শামসুল আজরি আবু বকর জানিয়েছেন, সরকারি কর্মীদের জন্য ওয়েজ অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে এ নির্দেশনা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  স্ত্রীর খোঁজে ১৫ বছর ধরে সাগরে ডুব দিচ্ছেন স্বামী

প্রধানমন্ত্রীর দপ্তরের একজন কর্মকর্তা চিঠিটির সত্যতা নিশ্চিত করেছেন।

ওয়েজ ইসরাইলি প্রযুক্তিতে তৈরি একটি নেভিগেশন অ্যাপ। এটি স্যাটেলাইট সংকেত ও চালকদের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে সড়কের যানজটের হালনাগাদ পরিস্থিতি জানায়। ২০১৩ সালে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট প্রায় ১০০ কোটি ডলারে অ্যাপটি অধিগ্রহণ করে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি, ব্রুকের ডাবল সেঞ্চুরির পরও হার ইংল্যান্ডের

মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ওয়েজ অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা

আপডেটের সময়: ০৭:০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ইসরাইলি প্রযুক্তিতে তৈরি নেভিগেশন অ্যাপ ওয়েজ (Waze) ব্যবহারের ওপর সরকারি কর্মীদের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে মালয়েশিয়া সরকার। অ্যাপটির উৎসকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) টাইমস অব ইসরাইল প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ওয়েজ অ্যাপ ব্যবহারের ফলে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি তৈরি হচ্ছে কি না, তা খতিয়ে দেখছে মালয়েশিয়া সরকার। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দাবি, অ্যাপটি ইসরাইলের আইন মেনে পরিচালিত হতে বাধ্য।

আরও পড়ুনঃ  সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১ ও আহত ৮

জাতীয় সাইবার নিরাপত্তা কমিটির বৈঠকে সভাপতিত্ব করার পর নিজের ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম বলেন, মানুষের ব্যক্তিগত তথ্য ও পরিচয়ের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।

তবে ওয়েজ অ্যাপের মাধ্যমে ঠিক কী ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি। বিকল্প হিসেবে মালয়েশিয়া হাইওয়ে কর্তৃপক্ষের তৈরি স্থানীয় মানচিত্রভিত্তিক অ্যাপ ‘তুজু’ (Tuju) ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  ডিজেলের বাড়তি ব্যয় সামলাতে মার্কিন কৃষকদের ৮ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছেন ট্রাম্প

এদিকে, সরকারি সংস্থাগুলোর প্রধানদের পাঠানো এক চিঠিতে মালয়েশিয়া সরকারের প্রধান সচিব শামসুল আজরি আবু বকর জানিয়েছেন, সরকারি কর্মীদের জন্য ওয়েজ অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে এ নির্দেশনা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  মোদি সরকারের বিরুদ্ধে তরুণদের আন্দোলনে নতুন মুখ নেহা বোরা, কতটা চ্যালেঞ্জ?