ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মৃত্যুর পূর্বাভাস পেরিয়ে শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৩২ সময় দেখুন

মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার, রেডিওথেরাপি ও লাইফ সাপোর্টের মতো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে। ভারতের চেন্নাইয়ের চিকিৎসকেরা একপর্যায়ে তাঁকে জানিয়েছিলেন, হয়তো আর সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তিনি। তবে দীর্ঘ চিকিৎসা ও কঠিন সময় পেরিয়ে ধীরে ধীরে সুস্থতার পথে ফিরছেন এই অভিনেত্রী। প্রায় ১০ মাস বিরতির পর সম্প্রতি আবারও শুটিংয়ে ফিরেছেন তিনি। ক্যামেরার সামনে ফিরে আসাকে নিজের দ্বিতীয় জন্ম বলে মনে করছেন তানিয়া।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অসুস্থতা, চিকিৎসা এবং কাজে ফেরার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তানিয়া জানান, সৃষ্টিকর্তার কৃপায় তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই স্থিতিশীল। প্রায় ১০ মাস পর স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া, হালকা ব্যায়াম ও হাসিখুশি সময় কাটানোর মতো দৈনন্দিন কাজে ফিরতে পারছেন।

অস্ত্রোপচারের পর মাথার ডান পাশের জটিলতার কারণে বাঁ দিকে কাত হয়ে শুতে পারতেন না তিনি। পাশাপাশি ছিল শারীরিক দুর্বলতা, মাথা ঘোরা ও নিয়মিত বমির সমস্যা। তবে রেডিওথেরাপির কঠিন ধাপ পার হওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

‘অংশীদার’ নাটকের মাধ্যমে কাজে ফেরা

দীর্ঘ বিরতির পর ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নাটকের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তানিয়া। নাটকটিতে ‘সুমি’ চরিত্রে অভিনয় করছেন তিনি। পারিবারিক সম্পত্তি ও আর্থিক লেনদেনের প্রেক্ষাপটে নির্মিত গল্পে বাবার মৃত্যুর পর চাচার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তাঁর চরিত্রটি।

তানিয়া জানান, প্রায় ১০ মাস শুটিংয়ের বাইরে থাকায় কাজের পরিবেশকে খুব মিস করতেন। সহকর্মীদের পরিবারের সদস্যের মতো মনে করেন তিনি। তাই শুটিং ফ্লোরে ফিরে মানসিকভাবেও স্বস্তি পেয়েছেন। প্রথম দিনের শুটিংয়ে পরিচালক, ক্যামেরাম্যান ও প্রযোজনা দলের সদস্যরা তাঁর শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় রেখে বিশেষ যত্ন নিয়েছেন।

তবে পুরোপুরি ঝুঁকিমুক্ত না হওয়ায় চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করেই অনেকটা অনুরোধ করে শুটিংয়ে ফিরতে হয়েছে তাঁকে। কেমোথেরাপি চলাকালে কাজ করলে শারীরিক জটিলতা তৈরি হতে পারে—এ আশঙ্কায় চিকিৎসকেরা প্রথমে অনুমতি দিতে চাননি। কিন্তু দীর্ঘদিন ঘরে বসে থাকায় মানসিকভাবে ভেঙে পড়ছিলেন তিনি। শেষ পর্যন্ত অনুরোধ করে একটি নাটকে কাজ করার অনুমতি পান।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা প্রত্যাবাসনে নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর

এখনও তাঁর দুই মাসের কেমোথেরাপি বাকি রয়েছে। চিকিৎসা শেষ হলে এমআরআই ও সিটি স্ক্যানের মাধ্যমে টিউমারের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করবেন চিকিৎসকেরা।

যেভাবে ধরা পড়ে মস্তিষ্কে টিউমার

তানিয়া বৃষ্টির অসুস্থতার সূত্রপাত গত বছরের ডিসেম্বরে। একটি নাটকের শুটিংয়ের সময় তাঁর তীব্র মাথাব্যথা শুরু হয়। টানা চার দিন ব্যথা নিয়েই কাজ চালিয়ে যান। পঞ্চম দিনে বমি শুরু হলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন পরীক্ষার প্রতিবেদনে মস্তিষ্কে টিউমার ধরা পড়ে।

শুরুতে সাধারণ অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ হয়ে ওঠার আশা করেছিলেন তিনি। কিন্তু চেন্নাইয়ের এমজিএম হাসপাতালের এক অনকোলজিস্ট তাঁকে জানান, তাঁর আয়ু হয়তো আর সাড়ে চার থেকে পাঁচ বছর। চিকিৎসকের এই কথায় মানসিকভাবে বড় ধাক্কা খান অভিনেত্রী।

ঢাকায় প্রথম অস্ত্রোপচারের আগে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। পরিবারের সদস্য ও সহকর্মীদের সঙ্গেও বিদায়ের মতো করে কথা বলেছিলেন। পরবর্তী সময়ে দ্বিতীয় অস্ত্রোপচারের সময় শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখতে হয়।

আরও পড়ুনঃ  আমন মৌসুমে ধান-চালের দাম নির্ধারণ, ধান ৩৫ ও সিদ্ধ চাল ৪৯ টাকা

জ্ঞান ফেরার পর আইসিইউর পরিবেশ দেখে আতঙ্কিত হয়ে পড়লেও মা ও বোনের উপস্থিতি তাঁকে সাহস জুগিয়েছিল। বাবা না থাকায় অসুস্থতার পুরো সময় মায়ের সেবা ও পরিবারের সদস্যদের প্রার্থনা তাঁর জন্য বড় শক্তি হয়ে উঠেছিল।

এ ছাড়া সহকর্মী মোশাররফ করিম, নিলয় এবং প্রযোজক আলী বশীরসহ নাট্যাঙ্গনের অনেকেই নিয়মিত তাঁর খোঁজখবর নিয়েছেন।

নতুন করে জীবন ও ক্যারিয়ার সাজানোর প্রত্যয়

অসুস্থতার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজব পেছনে ফেলে এখন ইতিবাচকভাবে জীবনকে দেখছেন তানিয়া বৃষ্টি। ২০১২ সালে ভালোবাসা থেকেই অভিনয় শুরু করেছিলেন তিনি। এবারও একই আগ্রহ নিয়ে নতুন করে ক্যারিয়ার সাজাতে চান।

ক্যানসারসহ জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, রোগের নাম শুনে মনোবল হারানো উচিত নয়। দৃঢ় মানসিক শক্তি, সঠিক খাদ্যাভ্যাস, চিকিৎসকের নির্দেশনা মেনে চলা এবং পরিবারের সঙ্গে ইতিবাচক সময় কাটানো কঠিন সময় পার হতে সহায়তা করে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মৃত্যুর পূর্বাভাস পেরিয়ে শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

আপডেটের সময়: ১০:৫৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬

মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার, রেডিওথেরাপি ও লাইফ সাপোর্টের মতো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে। ভারতের চেন্নাইয়ের চিকিৎসকেরা একপর্যায়ে তাঁকে জানিয়েছিলেন, হয়তো আর সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তিনি। তবে দীর্ঘ চিকিৎসা ও কঠিন সময় পেরিয়ে ধীরে ধীরে সুস্থতার পথে ফিরছেন এই অভিনেত্রী। প্রায় ১০ মাস বিরতির পর সম্প্রতি আবারও শুটিংয়ে ফিরেছেন তিনি। ক্যামেরার সামনে ফিরে আসাকে নিজের দ্বিতীয় জন্ম বলে মনে করছেন তানিয়া।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অসুস্থতা, চিকিৎসা এবং কাজে ফেরার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তানিয়া জানান, সৃষ্টিকর্তার কৃপায় তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই স্থিতিশীল। প্রায় ১০ মাস পর স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া, হালকা ব্যায়াম ও হাসিখুশি সময় কাটানোর মতো দৈনন্দিন কাজে ফিরতে পারছেন।

অস্ত্রোপচারের পর মাথার ডান পাশের জটিলতার কারণে বাঁ দিকে কাত হয়ে শুতে পারতেন না তিনি। পাশাপাশি ছিল শারীরিক দুর্বলতা, মাথা ঘোরা ও নিয়মিত বমির সমস্যা। তবে রেডিওথেরাপির কঠিন ধাপ পার হওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন।

আরও পড়ুনঃ  যাত্রাবাড়ীর হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান চৌধুরী, জানাল ডিবি

‘অংশীদার’ নাটকের মাধ্যমে কাজে ফেরা

দীর্ঘ বিরতির পর ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নাটকের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তানিয়া। নাটকটিতে ‘সুমি’ চরিত্রে অভিনয় করছেন তিনি। পারিবারিক সম্পত্তি ও আর্থিক লেনদেনের প্রেক্ষাপটে নির্মিত গল্পে বাবার মৃত্যুর পর চাচার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তাঁর চরিত্রটি।

তানিয়া জানান, প্রায় ১০ মাস শুটিংয়ের বাইরে থাকায় কাজের পরিবেশকে খুব মিস করতেন। সহকর্মীদের পরিবারের সদস্যের মতো মনে করেন তিনি। তাই শুটিং ফ্লোরে ফিরে মানসিকভাবেও স্বস্তি পেয়েছেন। প্রথম দিনের শুটিংয়ে পরিচালক, ক্যামেরাম্যান ও প্রযোজনা দলের সদস্যরা তাঁর শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় রেখে বিশেষ যত্ন নিয়েছেন।

তবে পুরোপুরি ঝুঁকিমুক্ত না হওয়ায় চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করেই অনেকটা অনুরোধ করে শুটিংয়ে ফিরতে হয়েছে তাঁকে। কেমোথেরাপি চলাকালে কাজ করলে শারীরিক জটিলতা তৈরি হতে পারে—এ আশঙ্কায় চিকিৎসকেরা প্রথমে অনুমতি দিতে চাননি। কিন্তু দীর্ঘদিন ঘরে বসে থাকায় মানসিকভাবে ভেঙে পড়ছিলেন তিনি। শেষ পর্যন্ত অনুরোধ করে একটি নাটকে কাজ করার অনুমতি পান।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলার জেরে পদ হারালেন ডিটিসিএর নির্বাহী পরিচালক