ঢাকা ০৩:২১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

লালবাগ রাজস্ব সার্কেলের এক কর্মকর্তাকে হাতেনাতে আটক করল দুদক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:০০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৪৬ সময় দেখুন

ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংস্থাটি বলছে, জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে এক ব্যক্তির কাছে ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’ করেছিলেন আসাদুল। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৩ নভেম্বর) দুদক পরিকল্পিতভাবে ‘ফাঁদ অভিযান’ চালায়। অভিযানকালে ১ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

আরও পড়ুনঃ  বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, গ্রেফতার ২

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলাম ঢাকা জেলার লালবাগ থানার চরকামরাঙ্গী মৌজায় ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি নেন। এই জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি পৃথক করা এবং নকশা তৈরির জন্য গত ২৭ এপ্রিল তিনি ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। কিন্তু প্রায় ছয় মাসেও জমির সীমানা নির্ধারণের কাজ শেষ হয়নি। তিনি একাধিকবার লালবাগ রাজস্ব সার্কেলে যোগাযোগ করেন। একপর্যায়ে তাঁকে এই কার্যালয়ের সার্ভেয়ার আসাদুলের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

আরও পড়ুনঃ  মধ্যরাতে রাজধানীর আদাবরসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

অভিযোগ অনুযায়ী, জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে মনিরুলের কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন আসাদুল। বিষয়টি দুদককে জানান মনিরুল।

আরও পড়ুনঃ  খুলনায় চায়ের দোকানে প্রকাশ্যে গুলি, বিএনপি নেতার ছেলেকে হত্যা

দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘুষ দাবির এই অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করে ‘ফাঁদ অভিযান’ পরিচালনার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। আজ দুদকের একটি বিশেষ দল পরিকল্পিতভাবে এই অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে ১ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় আসাদুলকে হাতেনাতে আটক করা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

লালবাগ রাজস্ব সার্কেলের এক কর্মকর্তাকে হাতেনাতে আটক করল দুদক

আপডেটের সময়: ১১:০০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংস্থাটি বলছে, জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে এক ব্যক্তির কাছে ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’ করেছিলেন আসাদুল। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৩ নভেম্বর) দুদক পরিকল্পিতভাবে ‘ফাঁদ অভিযান’ চালায়। অভিযানকালে ১ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

আরও পড়ুনঃ  মধ্যরাতে রাজধানীর আদাবরসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলাম ঢাকা জেলার লালবাগ থানার চরকামরাঙ্গী মৌজায় ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি নেন। এই জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি পৃথক করা এবং নকশা তৈরির জন্য গত ২৭ এপ্রিল তিনি ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। কিন্তু প্রায় ছয় মাসেও জমির সীমানা নির্ধারণের কাজ শেষ হয়নি। তিনি একাধিকবার লালবাগ রাজস্ব সার্কেলে যোগাযোগ করেন। একপর্যায়ে তাঁকে এই কার্যালয়ের সার্ভেয়ার আসাদুলের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬