ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সাফ উদ্বোধনী ম্যাচে নাটকীয় লড়াই

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২৫ সময় দেখুন

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে হয়েছে রোমাঞ্চকর লড়াই। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শেষ হাসি হেসেছে ভারত। শেষ ৩ মিনিটে ২ গোল করেও হার এড়াতে পারেনি পাকিস্তান। ৩-২ গোলের জয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারত। তৃতীয় মিনিটেই সুযোগ তৈরি করেন দুই সুহাইল। চতুর্থ মিনিটে প্রথম কর্নারও আদায় করে নেয় দলটি। ১৩ মিনিটে এগিয়ে যায় ভারত। উইং থেকে মুহাম্মদ সুহাইলের নিচু ক্রস বক্সে পেয়ে হেডে বল জালে পাঠান সুহাইল আহমেদ ভাট।

আরও পড়ুনঃ  মোংলা বন্দরে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

এর ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ভাট। রিকির দারুণ থ্রু পাস ধরে পাকিস্তানের রক্ষণভাগ ভেঙে বক্সে ঢুকে নিখুঁত শটে গোল করেন মোহনবাগানের এই ফরোয়ার্ড।

এরপর ম্যাচের ৩২ মিনিটে ভারতের তৃতীয় গোলটি আসে। নুফালের বাড়ানো বল ধরে এগিয়ে যান পাঞ্জাব এফসির মিডফিল্ডার এম. কিপগেন। এতে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে জয়ের স্বাদ পেল বাংলাদেশ

বিরতির পরও আক্রমণে এগিয়ে ছিল ভারত। তবে নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোলের দেখা পায়নি তারা। কিন্তু যোগ করা সময়ে ম্যাচে নাটকীয়তা ফিরিয়ে আনে পাকিস্তান।

৯০ মিনিটে জুনাইদের ক্রস থেকে দারুণ হেডে ব্যবধান কমান নাজিব উল্লাহ। এর মাত্র কয়েক মিনিট পর ৯০ মিনিটের বেশি সময়ে দুর্দান্ত ভলিতে ভারতের জালে বল পাঠান এ. গাজী।

আরও পড়ুনঃ  ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, টানা অবকাশের সুযোগ কখন?

মুহূর্তেই স্কোরলাইন ৩-২। শেষ কয়েক মিনিটে ম্যাচে ফেরার আশা জাগে পাকিস্তানের। তবে শেষ পর্যন্ত আর সমতাসূচক গোল পায়নি তারা। ৩-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত।

এই জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ বি-তে তিন পয়েন্ট নিয়ে অভিযান শুরু করল ভারত। ভারতের পরবর্তী প্রতিপক্ষ মালদ্বীপ। সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে সেই ম্যাচে হার এড়ানোর লক্ষ্য থাকবে নওশাদ মুসার দলের।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সাফ উদ্বোধনী ম্যাচে নাটকীয় লড়াই

আপডেটের সময়: ০৭:১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে হয়েছে রোমাঞ্চকর লড়াই। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শেষ হাসি হেসেছে ভারত। শেষ ৩ মিনিটে ২ গোল করেও হার এড়াতে পারেনি পাকিস্তান। ৩-২ গোলের জয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারত। তৃতীয় মিনিটেই সুযোগ তৈরি করেন দুই সুহাইল। চতুর্থ মিনিটে প্রথম কর্নারও আদায় করে নেয় দলটি। ১৩ মিনিটে এগিয়ে যায় ভারত। উইং থেকে মুহাম্মদ সুহাইলের নিচু ক্রস বক্সে পেয়ে হেডে বল জালে পাঠান সুহাইল আহমেদ ভাট।

আরও পড়ুনঃ  “বাবুনগর মহাসম্মেলন: হেফাজত আমিরের দোয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বীনি সংযোগ”

এর ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ভাট। রিকির দারুণ থ্রু পাস ধরে পাকিস্তানের রক্ষণভাগ ভেঙে বক্সে ঢুকে নিখুঁত শটে গোল করেন মোহনবাগানের এই ফরোয়ার্ড।

এরপর ম্যাচের ৩২ মিনিটে ভারতের তৃতীয় গোলটি আসে। নুফালের বাড়ানো বল ধরে এগিয়ে যান পাঞ্জাব এফসির মিডফিল্ডার এম. কিপগেন। এতে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে জয়ের স্বাদ পেল বাংলাদেশ

বিরতির পরও আক্রমণে এগিয়ে ছিল ভারত। তবে নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোলের দেখা পায়নি তারা। কিন্তু যোগ করা সময়ে ম্যাচে নাটকীয়তা ফিরিয়ে আনে পাকিস্তান।

৯০ মিনিটে জুনাইদের ক্রস থেকে দারুণ হেডে ব্যবধান কমান নাজিব উল্লাহ। এর মাত্র কয়েক মিনিট পর ৯০ মিনিটের বেশি সময়ে দুর্দান্ত ভলিতে ভারতের জালে বল পাঠান এ. গাজী।

আরও পড়ুনঃ  শাহজালালে ৩২ লাখ টাকার পণ্য জব্দ, রয়েছে ৯০টি ভেপ