ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ‘আসিফকে গোপালগঞ্জের প্রশাসক করে পাঠান, আগেরবার তো পালিয়ে এসেছিলেন’: তারেক রহমান ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ল এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে যুবককে কুপিয়ে হত্যা ‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে গোপন নাশকতায় জড়িত পতিত ফ্যাসিবাদী শক্তি’: রিজভী হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম ইয়েমেনে বড় বন্দিমুক্তি: প্রায় ৬০০ যুদ্ধবন্দিকে ছাড়ল হুথি বিদ্রোহীরা চাকরির বাজারের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয় শিক্ষায় দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মুমিনের প্রকৃত শক্তির পরিচয়-রাগ সংবরণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৪৫ সময় দেখুন
মানুষের জীবনে এমন অনেক পরিস্থিতি তৈরি হয়, যেখানে মানুষের রাগ হয়। রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি। বেশির ভাগ ক্ষেত্রেই বিরক্তিবোধ থেকে রাগের জন্ম হয়। আর জীবন চলার নানা বাঁকে তৈরি হয় বিরক্তির উপলক্ষ। কারও কোনো কথা, আচরণ কিংবা নির্দেশে মানুষ বিরক্ত হয়। এ ছাড়া ব্যক্তিগত প্রত্যাশা পূরণ না হওয়া, অন্যের অবহেলা, অপমান কিংবা অনাকাক্সিক্ষত এমন অনেক ছোট ছোট বিবিধ ঘটনা থেকেও মানুষের মনে রাগের সঞ্চার হয়।

রাগ দোষণীয় কিছু নয়, কিন্তু রাগ নিয়ন্ত্রণ করতে না পারা নিন্দনীয়। কারণ রাগের বশে মানুষ কখনো কখনো এমন কিছু বলে ফেলে বা করে বসে, যা মুহূর্তের উত্তেজনা কেটে যাওয়ার পর নিজের কাছেই খারাপ লাগে। অথচ তখন আর সেই কথাগুলো ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে না। তাই রাগের মুহূর্তে মানুষ নিজের আচরণ কতটা নিয়ন্ত্রণ করতে পারে, তার মধ্যেই প্রকাশ পায় তার ব্যক্তিত্বের পরিচয়।

এ ছাড়া রাগ নিয়ন্ত্রণ করা মুমিনের অন্যতম মহৎ গুণও। কোরআনে মহান আল্লাহ জান্নাতের অধিকারী মুত্তাকি ও সৎকর্মশীলদের অন্যতম প্রধান ভূষণ হিসেবে রাগ সংবরণের কথা ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন, ‘যারা সচ্ছলতায় ও অভাবের সময়ে ব্যয় করে এবং যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে। আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন’ (সুরা আলে ইমরান-১৩৪)।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

হাদিসে মহানবী (সা.) বলেছেন, ‘প্রকৃত বীর সে নয়, যে কুস্তিতে অপরকে পরাভূত করে, বরং প্রকৃত বীর সেই ব্যক্তি, যে রাগ বা ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে’ (সহিহ মুসলিম-২৬০৯)।

রাগ উঠলে মানুষের রক্তচাপ দ্রুত বাড়ে, মস্তিষ্ক উত্তপ্ত হয় এবং হিতাহিত জ্ঞান লোপ পায়। নিয়ন্ত্রণহীন মানুষ তখন অনেকটা এমন এক রোগীর মতো আচরণ করে, যার ওপর তার নিজের কোনো নিয়ন্ত্রণ থাকে না। ফলে তার থেকে এমন অপ্রীতিকর কথা ও অসংলগ্ন আচরণ প্রকাশ পায়, যার জন্য পরবর্তীতে তাকে চরম লজ্জা ও অনুশোচনায় দগ্ধ হতে হয়। লোকমুখে একটি প্রবাদ অত্যন্ত সত্য-‘রেগে গেলেন তো হেরে গেলেন’। জীবনের বাস্তবতায় দেখা যায়, যারা তাৎক্ষণিক উত্তেজনায় উন্মাদ হয়ে প্রতিক্রিয়া দেখায়, জীবনে তারাই সবচেয়ে বেশি অসম্মানিত ও ছোট হয়। লাগামহীন রাগ মানুষের ব্যক্তিত্বের ভারসাম্য নষ্ট করে, তাই উত্তেজনার চরম মুহূর্তে নিজেকে স্থির রাখা আত্মজয়ের এক অনন্য বীরত্ব।

আরও পড়ুনঃ  মালয়েশিয়াগামী কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, মেডিকেল তালিকা প্রকাশ সোমবার
একবার এক ব্যক্তি নবীজি (সা.)-এর কাছে এসে বললেন, ‘আমাকে উপদেশ দিন।’ রসুল (সা.) বললেন, ‘রাগ করো না।’ লোকটি একই কথা বারবার জিজ্ঞেস করলেন। প্রতিবারই তিনি একই উত্তর দিলেন, ‘রাগ করো না’ (সহিহ বুখারি-৬১১৬)।

রাগ প্রশমিত করার জন্য নবীজি (সা.) অত্যন্ত বাস্তবিক ও মনস্তাত্ত্বিক কিছু সমাধান বাতলে দিয়েছেন। তিনি শিখিয়েছেন, যখনই কারও রাগ মাত্রাতিরিক্ত রূপ ধারণ করে, সে যেন পাঠ করে-‘আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম’। কেননা ক্রোধ শয়তানের কুপ্ররোচনা থেকে সৃষ্টি হয়, আর মহান আল্লাহর শরণাপন্ন হওয়া শয়তানের সেই চক্রান্তকে নিস্তেজ করে দেয়। এর পাশাপাশি নবীজি (সা.) নিজের শারীরিক অবস্থার পরিবর্তনের নির্দেশনা দিয়েছেন। দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ এলে বসে পড়া এবং বসা অবস্থায় রাগ থাকলে শুয়ে পড়া। মনোবিজ্ঞানের দৃষ্টিতেও এটি স্নায়বিক উত্তেজনা কমানোর এক অনন্য কৌশল।

এ ছাড়া রসুল (সা.) অজু করার নির্দেশ দিয়েছেন। কারণ ক্রোধ বা রাগের জন্ম হয় আগুন থেকে, আর পানির শীতল স্পর্শ সেই আগুনকে নিভিয়ে দেয়। হাত-মুখে ঠান্ডা পানির ছোঁয়া উত্তপ্ত মস্তিষ্ককে শীতল করে। একই সঙ্গে রাগের সময় অহেতুক তর্ক না বাড়িয়ে পূর্ণ নীরবতা অবলম্বন করাও নবীর সুন্নাহর শিক্ষা।

আরও পড়ুনঃ  পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

ক্রোধ সংবরণের সুফল এবং এর বিপরীত পরিণতির কথা প্রতিটি মুহূর্তে স্মরণ রাখা প্রয়োজন। এক মুহূর্তের নিয়ন্ত্রণহীন রাগের আগুনে পুড়ে ছাই হয়ে যেতে পারে বছরের পর বছর তিলে তিলে গড়া সাজানো সংসার, ছিন্ন হতে পারে রক্তের বন্ধন এবং ধূলিসাৎ হতে পারে সারা জীবনের লালিত সম্মান ও মর্যাদাও। পক্ষান্তরে, যে ব্যক্তি প্রতিশোধ নেওয়ার পূর্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও রাগ বা ক্রোধ সংবরণ করে, হাদিসে তাকে কিয়ামতের ময়দানে গোটা সৃষ্টির সামনে বিশেষ সম্মানে ভূষিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে (সুনানে তিরমিজি-২৪৯৩)।

সুতরাং জীবনে যত প্রতিকূল বা অনাকাক্সিক্ষত পরিস্থিতিই আসুক, ঠান্ডা মাথায় পদক্ষেপ গ্রহণ করা এবং আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকাই হলো মুমিনের শক্তি। আর নিজের ভিতরের হিংস্র সত্তা দমিয়ে সব মুহূর্তে ক্ষমা ও প্রজ্ঞার পরিচয় দেওয়ার মাধ্যমেই মুমিন দুনিয়া ও আখিরাতে আসল বিজয়ী হিসেবে পরিগণিত হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’

মুমিনের প্রকৃত শক্তির পরিচয়-রাগ সংবরণ

আপডেটের সময়: ০৯:৫২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
মানুষের জীবনে এমন অনেক পরিস্থিতি তৈরি হয়, যেখানে মানুষের রাগ হয়। রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি। বেশির ভাগ ক্ষেত্রেই বিরক্তিবোধ থেকে রাগের জন্ম হয়। আর জীবন চলার নানা বাঁকে তৈরি হয় বিরক্তির উপলক্ষ। কারও কোনো কথা, আচরণ কিংবা নির্দেশে মানুষ বিরক্ত হয়। এ ছাড়া ব্যক্তিগত প্রত্যাশা পূরণ না হওয়া, অন্যের অবহেলা, অপমান কিংবা অনাকাক্সিক্ষত এমন অনেক ছোট ছোট বিবিধ ঘটনা থেকেও মানুষের মনে রাগের সঞ্চার হয়।

রাগ দোষণীয় কিছু নয়, কিন্তু রাগ নিয়ন্ত্রণ করতে না পারা নিন্দনীয়। কারণ রাগের বশে মানুষ কখনো কখনো এমন কিছু বলে ফেলে বা করে বসে, যা মুহূর্তের উত্তেজনা কেটে যাওয়ার পর নিজের কাছেই খারাপ লাগে। অথচ তখন আর সেই কথাগুলো ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে না। তাই রাগের মুহূর্তে মানুষ নিজের আচরণ কতটা নিয়ন্ত্রণ করতে পারে, তার মধ্যেই প্রকাশ পায় তার ব্যক্তিত্বের পরিচয়।

এ ছাড়া রাগ নিয়ন্ত্রণ করা মুমিনের অন্যতম মহৎ গুণও। কোরআনে মহান আল্লাহ জান্নাতের অধিকারী মুত্তাকি ও সৎকর্মশীলদের অন্যতম প্রধান ভূষণ হিসেবে রাগ সংবরণের কথা ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন, ‘যারা সচ্ছলতায় ও অভাবের সময়ে ব্যয় করে এবং যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে। আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন’ (সুরা আলে ইমরান-১৩৪)।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

হাদিসে মহানবী (সা.) বলেছেন, ‘প্রকৃত বীর সে নয়, যে কুস্তিতে অপরকে পরাভূত করে, বরং প্রকৃত বীর সেই ব্যক্তি, যে রাগ বা ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে’ (সহিহ মুসলিম-২৬০৯)।

রাগ উঠলে মানুষের রক্তচাপ দ্রুত বাড়ে, মস্তিষ্ক উত্তপ্ত হয় এবং হিতাহিত জ্ঞান লোপ পায়। নিয়ন্ত্রণহীন মানুষ তখন অনেকটা এমন এক রোগীর মতো আচরণ করে, যার ওপর তার নিজের কোনো নিয়ন্ত্রণ থাকে না। ফলে তার থেকে এমন অপ্রীতিকর কথা ও অসংলগ্ন আচরণ প্রকাশ পায়, যার জন্য পরবর্তীতে তাকে চরম লজ্জা ও অনুশোচনায় দগ্ধ হতে হয়। লোকমুখে একটি প্রবাদ অত্যন্ত সত্য-‘রেগে গেলেন তো হেরে গেলেন’। জীবনের বাস্তবতায় দেখা যায়, যারা তাৎক্ষণিক উত্তেজনায় উন্মাদ হয়ে প্রতিক্রিয়া দেখায়, জীবনে তারাই সবচেয়ে বেশি অসম্মানিত ও ছোট হয়। লাগামহীন রাগ মানুষের ব্যক্তিত্বের ভারসাম্য নষ্ট করে, তাই উত্তেজনার চরম মুহূর্তে নিজেকে স্থির রাখা আত্মজয়ের এক অনন্য বীরত্ব।

আরও পড়ুনঃ  সরকারি হাসপাতালে বাড়ল চিকিৎসাসেবার সক্ষমতা, আট মাসে যুক্ত হলো ৩ হাজারের বেশি শয্যা
একবার এক ব্যক্তি নবীজি (সা.)-এর কাছে এসে বললেন, ‘আমাকে উপদেশ দিন।’ রসুল (সা.) বললেন, ‘রাগ করো না।’ লোকটি একই কথা বারবার জিজ্ঞেস করলেন। প্রতিবারই তিনি একই উত্তর দিলেন, ‘রাগ করো না’ (সহিহ বুখারি-৬১১৬)।

রাগ প্রশমিত করার জন্য নবীজি (সা.) অত্যন্ত বাস্তবিক ও মনস্তাত্ত্বিক কিছু সমাধান বাতলে দিয়েছেন। তিনি শিখিয়েছেন, যখনই কারও রাগ মাত্রাতিরিক্ত রূপ ধারণ করে, সে যেন পাঠ করে-‘আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম’। কেননা ক্রোধ শয়তানের কুপ্ররোচনা থেকে সৃষ্টি হয়, আর মহান আল্লাহর শরণাপন্ন হওয়া শয়তানের সেই চক্রান্তকে নিস্তেজ করে দেয়। এর পাশাপাশি নবীজি (সা.) নিজের শারীরিক অবস্থার পরিবর্তনের নির্দেশনা দিয়েছেন। দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ এলে বসে পড়া এবং বসা অবস্থায় রাগ থাকলে শুয়ে পড়া। মনোবিজ্ঞানের দৃষ্টিতেও এটি স্নায়বিক উত্তেজনা কমানোর এক অনন্য কৌশল।

এ ছাড়া রসুল (সা.) অজু করার নির্দেশ দিয়েছেন। কারণ ক্রোধ বা রাগের জন্ম হয় আগুন থেকে, আর পানির শীতল স্পর্শ সেই আগুনকে নিভিয়ে দেয়। হাত-মুখে ঠান্ডা পানির ছোঁয়া উত্তপ্ত মস্তিষ্ককে শীতল করে। একই সঙ্গে রাগের সময় অহেতুক তর্ক না বাড়িয়ে পূর্ণ নীরবতা অবলম্বন করাও নবীর সুন্নাহর শিক্ষা।

আরও পড়ুনঃ  ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল