ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ওমান উপসাগরে জ্বলন্ত জাহাজ থেকে ২২ ক্রুকে উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১২ সময় দেখুন

ওমান উপসাগরে আগুন লাগা একটি কার্গো জাহাজ থেকে ২২ জন ক্রুকে উদ্ধার করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ন্যাশনাল গার্ড। রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাহিনীটি।

বিবৃতিতে বলা হয়, জাহাজের ক্রুদের কাছ থেকে আগুন লাগার খবর পায় ন্যাশনাল গার্ড। পরে বিশেষায়িত বাহিনী জাহাজটির অবস্থান শনাক্ত করে। এরপর জাহাজে থাকা ২২ জন ক্রুকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সবাই আরবীয় নাগরিক বলে জানিয়েছে আমিরাতের ন্যাশনাল গার্ড।

আরও পড়ুনঃ  সৌদিতে মর্মান্তিক দুর্ঘটনা, নারী-শিশুসহ নিহত ৭ বাংলাদেশি

বাহিনীটি আরও জানায়, উদ্ধার হওয়া ক্রুরা সবাই সুস্থ আছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে কার্গো জাহাজটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি আমিরাতের ন্যাশনাল গার্ড।

আরও পড়ুনঃ  “মরিশাসে কাচের বাক্সে চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের করুণ মৃত্যু”

আমিরাতের এ ঘোষণার আগে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানায়, হরমুজ প্রণালিতে দুটি জাহাজ মাইনে আঘাত পেয়েছে। এতে জাহাজ দুটিতে আগুন ধরে যায়।

বিপ্লবী গার্ডের দাবি, জাহাজ দুটি তাদের অনুমোদিত রুটের বাইরে চলাচলের চেষ্টা করছিল এবং এ সময় সেগুলোর নেভিগেশন ব্যবস্থা বন্ধ ছিল। তাদের ভাষ্য অনুযায়ী, জাহাজ দুটির একটি হরমুজ প্রণালির পূর্ব দিকে এবং অন্যটি প্রণালির ভেতরে মাইনে আঘাত পায়।

আরও পড়ুনঃ  দুই গোলে পিছিয়ে থেকেও রোমাকে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড

গত প্রায় দুই সপ্তাহ ধরে হরমুজ প্রণালিতে জাহাজ মাইনে আঘাত পাওয়ার ঘটনা ঘটছে বলে প্রতিদিনই তথ্য দিচ্ছে বিপ্লবী গার্ড। তবে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় আরব দেশগুলোর অভিযোগ, ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র বা ড্রোন দিয়ে জাহাজে হামলা চালাচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ওমান উপসাগরে জ্বলন্ত জাহাজ থেকে ২২ ক্রুকে উদ্ধার

আপডেটের সময়: ১০:০০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

ওমান উপসাগরে আগুন লাগা একটি কার্গো জাহাজ থেকে ২২ জন ক্রুকে উদ্ধার করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ন্যাশনাল গার্ড। রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাহিনীটি।

বিবৃতিতে বলা হয়, জাহাজের ক্রুদের কাছ থেকে আগুন লাগার খবর পায় ন্যাশনাল গার্ড। পরে বিশেষায়িত বাহিনী জাহাজটির অবস্থান শনাক্ত করে। এরপর জাহাজে থাকা ২২ জন ক্রুকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সবাই আরবীয় নাগরিক বলে জানিয়েছে আমিরাতের ন্যাশনাল গার্ড।

আরও পড়ুনঃ  ইউরোপজুড়ে যাত্রীবাহী বিমানে বোমা হামলার হুমকি, একাধিক ফ্লাইটের জরুরি অবতরণ

বাহিনীটি আরও জানায়, উদ্ধার হওয়া ক্রুরা সবাই সুস্থ আছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে কার্গো জাহাজটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি আমিরাতের ন্যাশনাল গার্ড।

আরও পড়ুনঃ  দুই গোলে পিছিয়ে থেকেও রোমাকে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড

আমিরাতের এ ঘোষণার আগে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানায়, হরমুজ প্রণালিতে দুটি জাহাজ মাইনে আঘাত পেয়েছে। এতে জাহাজ দুটিতে আগুন ধরে যায়।

বিপ্লবী গার্ডের দাবি, জাহাজ দুটি তাদের অনুমোদিত রুটের বাইরে চলাচলের চেষ্টা করছিল এবং এ সময় সেগুলোর নেভিগেশন ব্যবস্থা বন্ধ ছিল। তাদের ভাষ্য অনুযায়ী, জাহাজ দুটির একটি হরমুজ প্রণালির পূর্ব দিকে এবং অন্যটি প্রণালির ভেতরে মাইনে আঘাত পায়।

আরও পড়ুনঃ  ১০ হাজার টাকায় ডাকাতদের হাতে তুলে দেওয়া হয় শ্যামলকে, তিন দিন পর মিলল লাশ