ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইতালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ২৮ সময় দেখুন

যথাযথ মর্যাদায় ইতালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় সময় শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় দেশটিতে বাংলাদেশ দূতাবাসের কার্যালয়ে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাণী পাঠ করা হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান এবং দেশের কল্যাণে তাঁর ত্যাগের কথা স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

আরও পড়ুনঃ  পার্বত্য চট্টগ্রামে ৫ বছরে ৩৭২ হামলা, নিহত ৩১৬ ও আহত ৪৯০

আলোচনা সভা পরিচালনা করেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম ও কল্যাণ) আসিফ আনাম সিদ্দিকী। এতে বক্তব্য দেন ইতালি জনতা এক্সচেঞ্জের প্রধান শাহাদাত হোসেন, ইতালি বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি তাইফুর রহমান ছোটন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আনিমুর রহমান সালাম এবং সাবেক সহসভাপতি সৈয়দ মইনুল আলমসহ অনেকে।

অনুষ্ঠানে ৭ নভেম্বরের ঘটনাবলি নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়া ইতালি বিএনপি, যুবদল, মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও বক্তব্য দেন। উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।

আরও পড়ুনঃ  গুলশানে অনুষ্ঠান শেষে গাড়িতে হামলার অভিযোগ পরীমনির

দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর আল আমিন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরেন। দূতাবাসপ্রধান মারজুক রাসেল প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাণী পাঠ করেন। এর আগে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়।

সমাপনী অনুষ্ঠানে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রিয়াদ হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। এ সময় তিনি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরেন।

মিয়ানমার ও উত্তর কোরিয়ার উদাহরণ টেনে রিয়াদ হোসেন বলেন, বাংলাদেশের ইতিহাসেও ১৯৭১, ১৯৭৫, ১৯৯০ এবং সর্বশেষ ২০২৪ সালে বিভিন্ন ঘটনা ঘটেছে। তাঁর দাবি, জিয়াউর রহমানের কারণে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়নি।

আরও পড়ুনঃ  ফ্লোরিডার মঞ্চে গান শোনাবেন অপূর্ব

ইতালি বিএনপির এক নেতার প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি কর্মকর্তারা রাজনীতি করেন না, তবে তাঁরা রাজনৈতিকভাবে সচেতন। তাঁরা রাজনীতি বিশ্লেষণ করেন, দেশ নিয়ে ভাবেন এবং দেশের জন্য কাজ করেন। বাংলাদেশকে সেবা করার শপথ নিয়েই তাঁরা সরকারি চাকরিতে যোগ দেন বলে মন্তব্য করেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইতালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

আপডেটের সময়: ০৮:১৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

যথাযথ মর্যাদায় ইতালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় সময় শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় দেশটিতে বাংলাদেশ দূতাবাসের কার্যালয়ে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাণী পাঠ করা হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান এবং দেশের কল্যাণে তাঁর ত্যাগের কথা স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

আরও পড়ুনঃ  পার্বত্য চট্টগ্রামে ৫ বছরে ৩৭২ হামলা, নিহত ৩১৬ ও আহত ৪৯০

আলোচনা সভা পরিচালনা করেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম ও কল্যাণ) আসিফ আনাম সিদ্দিকী। এতে বক্তব্য দেন ইতালি জনতা এক্সচেঞ্জের প্রধান শাহাদাত হোসেন, ইতালি বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি তাইফুর রহমান ছোটন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আনিমুর রহমান সালাম এবং সাবেক সহসভাপতি সৈয়দ মইনুল আলমসহ অনেকে।

অনুষ্ঠানে ৭ নভেম্বরের ঘটনাবলি নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়া ইতালি বিএনপি, যুবদল, মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও বক্তব্য দেন। উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।

আরও পড়ুনঃ  প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ