ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আইফোনের যন্ত্রাংশ কারখানায় গ্যাস দুর্ঘটনা, ভারতে প্রাণ গেল ৩ শ্রমিকের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২৯ সময় দেখুন

ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যে টাটা ইলেকট্রনিকসের একটি কারখানায় দুর্ঘটনায় তিন চুক্তিভিত্তিক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাতে কারখানাটিতে রক্ষণাবেক্ষণের কাজ করার সময় গ্যাসের সংস্পর্শে এসে তাঁদের মৃত্যু হয়।

কারখানাটিতে অ্যাপলের আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হয়। এ ঘটনায় তদন্তের ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি অ্যাপল ও টাটা গ্রুপও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবে।

জেলার কর্মকর্তা দিনেশ কুমার জানান, তামিলনাড়ুর হোসুরে অবস্থিত কারখানাটির বর্জ্য পরিশোধনাগারে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ওই তিন শ্রমিক। এ সময় একটি বাহ্যিক ন্যানো-ফিল্ট্রেশন ট্যাংক পরিদর্শন করতে গিয়ে তাঁরা গ্যাসের সংস্পর্শে আসেন। পরে শ্বাসকষ্টসহ গুরুতর অসুস্থ হয়ে তাঁদের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  গিনিতে স্বর্ণের খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ, নিহত ১০

তিনি আরও জানান, কারখানাটির বর্জ্য পরিশোধনাগার পরিচালনার দায়িত্বে রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইকোল্যাবের সহযোগী প্রতিষ্ঠান নালকো ওয়াটার।

রাজ্য সরকারের কর্মকর্তা ও সংশ্লিষ্ট শিল্প খাতের দুটি সূত্র জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত করবে অ্যাপল, টাটা এবং রাজ্য কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

**ভারতে আইফোন উৎপাদন বাড়াচ্ছে অ্যাপল**

চীনের ওপর নির্ভরতা কমাতে গত কয়েক বছরে ভারতে উৎপাদন কার্যক্রম সম্প্রসারণ করেছে অ্যাপল। বর্তমানে বিশ্বের মোট আইফোনের প্রায় ২৫ শতাংশ ভারতে তৈরি হয়। দেশটিতে আইফোন সংযোজনের বড় অংশ পরিচালনা করছে টাটা গ্রুপের ইলেকট্রনিকস বিভাগ। প্রতিষ্ঠানটি প্রায় ৪০ শতাংশ আইফোন সংযোজনের দায়িত্বে রয়েছে। বাকি অংশ তৈরি করছে তাইওয়ানের প্রযুক্তিপ্রতিষ্ঠান ফক্সকন।

আরও পড়ুনঃ  ইসরাইলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন আহমেদ তিবি

তবে সাম্প্রতিক মাসগুলোতে ভারতে আইফোন উৎপাদন কার্যক্রম পরিচালনায় একাধিক চ্যালেঞ্জের মুখে পড়েছে টাটা গ্রুপ। এর মধ্যে রয়েছে র‍্যানসমওয়্যার সাইবার হামলা ও পানি দূষণসংক্রান্ত উদ্বেগ।

তামিলনাড়ু ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। ফক্সকন, হুন্দাই, ভিনফাস্ট ও বিএমডব্লিউর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কারখানাও রয়েছে এ রাজ্যে।

তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন রাজ্যটির শিল্পমন্ত্রী বিরুধাই মাগাল কীর্তনা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘শ্রমিকদের মৃত্যুর ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

সংশ্লিষ্ট শিল্প খাতের সূত্রগুলোর দাবি, দুর্ঘটনার কারণে কারখানাটির উৎপাদনে কোনো প্রভাব পড়েনি। হিন্দু ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসব উপলক্ষে চলতি সপ্তাহে কারখানাটি বন্ধ ছিল। তবে অ্যাপল ও টাটা—উভয় প্রতিষ্ঠানই দুর্ঘটনার বিষয়টি তদন্ত করবে।

আরও পড়ুনঃ  পুতিনের লক্ষ্য ১৫০ বছর আয়ু, দীর্ঘায়ুর রহস্য খুঁজতে বানরের ওপর গবেষণা রাশিয়ায়

**আগেও নানা সমস্যায় পড়েছে কারখানাটি**

হোসুরে টাটার এই কারখানাটি আগেও কয়েকটি সমস্যার মুখে পড়েছে। ২০২৪ সালে কারখানার যন্ত্রাংশ উৎপাদন ইউনিটে অগ্নিকাণ্ডের কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। এ ছাড়া চলতি বছর ভূগর্ভস্থ পানি দূষণের অভিযোগে কারখানাটি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল রাজ্য কর্তৃপক্ষ। তবে পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা।

অন্যদিকে, একই কম্পাউন্ডে অবস্থিত আরেকটি আইফোন কারখানায় র‍্যানসমওয়্যার সাইবার হামলার ঘটনা ঘটে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ওই হামলায় অ্যাপলের তৎকালীন অপ্রকাশিত আইফোন ১৮ প্রো মডেল-সংশ্লিষ্ট বিভিন্ন নথি ফাঁস হয়ে যায়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

আইফোনের যন্ত্রাংশ কারখানায় গ্যাস দুর্ঘটনা, ভারতে প্রাণ গেল ৩ শ্রমিকের

আপডেটের সময়: ০৩:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যে টাটা ইলেকট্রনিকসের একটি কারখানায় দুর্ঘটনায় তিন চুক্তিভিত্তিক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাতে কারখানাটিতে রক্ষণাবেক্ষণের কাজ করার সময় গ্যাসের সংস্পর্শে এসে তাঁদের মৃত্যু হয়।

কারখানাটিতে অ্যাপলের আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হয়। এ ঘটনায় তদন্তের ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি অ্যাপল ও টাটা গ্রুপও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবে।

জেলার কর্মকর্তা দিনেশ কুমার জানান, তামিলনাড়ুর হোসুরে অবস্থিত কারখানাটির বর্জ্য পরিশোধনাগারে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ওই তিন শ্রমিক। এ সময় একটি বাহ্যিক ন্যানো-ফিল্ট্রেশন ট্যাংক পরিদর্শন করতে গিয়ে তাঁরা গ্যাসের সংস্পর্শে আসেন। পরে শ্বাসকষ্টসহ গুরুতর অসুস্থ হয়ে তাঁদের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  ইসরাইলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন আহমেদ তিবি

তিনি আরও জানান, কারখানাটির বর্জ্য পরিশোধনাগার পরিচালনার দায়িত্বে রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইকোল্যাবের সহযোগী প্রতিষ্ঠান নালকো ওয়াটার।

রাজ্য সরকারের কর্মকর্তা ও সংশ্লিষ্ট শিল্প খাতের দুটি সূত্র জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত করবে অ্যাপল, টাটা এবং রাজ্য কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

**ভারতে আইফোন উৎপাদন বাড়াচ্ছে অ্যাপল**

চীনের ওপর নির্ভরতা কমাতে গত কয়েক বছরে ভারতে উৎপাদন কার্যক্রম সম্প্রসারণ করেছে অ্যাপল। বর্তমানে বিশ্বের মোট আইফোনের প্রায় ২৫ শতাংশ ভারতে তৈরি হয়। দেশটিতে আইফোন সংযোজনের বড় অংশ পরিচালনা করছে টাটা গ্রুপের ইলেকট্রনিকস বিভাগ। প্রতিষ্ঠানটি প্রায় ৪০ শতাংশ আইফোন সংযোজনের দায়িত্বে রয়েছে। বাকি অংশ তৈরি করছে তাইওয়ানের প্রযুক্তিপ্রতিষ্ঠান ফক্সকন।

আরও পড়ুনঃ  পুতিনের লক্ষ্য ১৫০ বছর আয়ু, দীর্ঘায়ুর রহস্য খুঁজতে বানরের ওপর গবেষণা রাশিয়ায়

তবে সাম্প্রতিক মাসগুলোতে ভারতে আইফোন উৎপাদন কার্যক্রম পরিচালনায় একাধিক চ্যালেঞ্জের মুখে পড়েছে টাটা গ্রুপ। এর মধ্যে রয়েছে র‍্যানসমওয়্যার সাইবার হামলা ও পানি দূষণসংক্রান্ত উদ্বেগ।

তামিলনাড়ু ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। ফক্সকন, হুন্দাই, ভিনফাস্ট ও বিএমডব্লিউর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কারখানাও রয়েছে এ রাজ্যে।

তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন রাজ্যটির শিল্পমন্ত্রী বিরুধাই মাগাল কীর্তনা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘শ্রমিকদের মৃত্যুর ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

সংশ্লিষ্ট শিল্প খাতের সূত্রগুলোর দাবি, দুর্ঘটনার কারণে কারখানাটির উৎপাদনে কোনো প্রভাব পড়েনি। হিন্দু ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসব উপলক্ষে চলতি সপ্তাহে কারখানাটি বন্ধ ছিল। তবে অ্যাপল ও টাটা—উভয় প্রতিষ্ঠানই দুর্ঘটনার বিষয়টি তদন্ত করবে।

আরও পড়ুনঃ  দান, বিবাহবিচ্ছেদ ও নতুন ধনকুবেরদের উত্থান: শীর্ষ ধনীর তালিকায় পিছিয়ে বিল গেটস