দীর্ঘ ৯-১০ ঘণ্টার উৎকণ্ঠা ও খোঁজাখুঁজির পর নিখোঁজ বাবার সন্ধান পেয়েছেন অভিনেত্রী মেঘলা মুক্তা। মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বাবাকে ফিরে পাওয়ার খবর নিজেই জানিয়েছেন তিনি।
বাবাকে ফিরে পাওয়ার খবর জানিয়ে মেঘলা মুক্তা লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে আজ আমরা আমাদের বাবাকে ফিরে পেয়েছি। যারা আমার বাবার জন্য দোয়া করেছেন, ছবি ও পোস্ট শেয়ার করেছেন এবং সহযোগিতা করেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’
বাবার সন্ধান পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বাবার ছবি দেখে একজন সহৃদয় ব্যক্তি তাঁকে শনাক্ত করেন এবং ফোন করে পরিবারকে খবর দেন। পাশাপাশি এসআরবির তৎপরতায় বাবার মোবাইল নম্বর ট্র্যাক করেও তাঁর অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।
তবে বাবাকে ফিরে পেলেও তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী। মেঘলা মুক্তা বলেন, ‘দীর্ঘ ৯-১০ ঘণ্টার অভিযানের পর অবশেষে আমরা বাবাকে ফিরে পাই। বাবা শারীরিকভাবে ভীষণ অসুস্থ। তাকে ফিরে পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। সবাই আমার বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমিন।’
এর আগে সোমবার (৯ নভেম্বর) রাত থেকে বাবার কোনো খোঁজ পাচ্ছিলেন না মেঘলা মুক্তা। ওই দিন দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে ফেসবুকে পোস্ট দিয়ে বাবার নিখোঁজ হওয়ার বিষয়টি জানান তিনি। একই সঙ্গে বাবার সন্ধানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সহযোগিতা কামনা করেন।
প্রতিবেদকের নাম 


























