ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ক্ষেপণাস্ত্র হামলার জন্য সর্বোচ্চ প্রস্তুত ইরান, দিল কঠোর বার্তা হাসপাতালের রোগীদের সহায়তায় স্বেচ্ছাসেবক হবেন কলেজ শিক্ষার্থীরা ২২ নভেম্বর বাংলাদেশে আসছেন মুফতি তাকি উসমানি, থাকছে ৯টি ধর্মীয় আয়োজন সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে শক্তিশালী মার্কিন ডলার সন্ত্রাস ও ফ্যাসিবাদ রুখতে অনলাইন গণমাধ্যমের সহযোগিতা চাইলেন তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু সংকটে থাকা দেশগুলোকে ঋণ নয়, আর্থিক অনুদান দিতে হবে: তারেক রহমান রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক, গ্রেপ্তার করল পুলিশ সরকারি হাসপাতালে বাড়ল চিকিৎসাসেবার সক্ষমতা, আট মাসে যুক্ত হলো ৩ হাজারের বেশি শয্যা পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসাছাত্রের মৃত্যু, আহত আরও একজন বাড়িতে হামলার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা নুসরাতের, দোষীদের শনাক্তের দাবি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

 সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে উত্তাল সংসদ, জবাবে নতুন মন্ত্রী—‘পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন?’

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৪ সময় দেখুন

সারা দেশে সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজনদের ডিলারশিপ দেওয়ার অভিযোগ তুলে নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের কাছে সম্পূরক প্রশ্ন উত্থাপন করে তিনি এসব অভিযোগ করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, সারা দেশে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে। বিভিন্ন এলাকায় সংসদ সদস্যদের ছেলে, ভগ্নিপতি, ভাগ্নির স্বামীসহ পরিবারের সদস্যরা ডিলারশিপ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপির বলে উল্লেখ করে তিনি বলেন, তাঁদের মধ্যে ১০ জন নেতার স্ত্রী, সন্তান ও ভাগ্নি রয়েছেন।

আরও পড়ুনঃ   তুরস্কে মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

তিনি আরও অভিযোগ করেন, কিছু এলাকায় সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করেছেন। কোথাও ১৫টি ইউনিয়নের বিপরীতে ৩০ জনকে ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে যারা সারের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের পুনরায় সুযোগ করে দিতে মন্ত্রণালয় থেকে কোনো বিশেষ নিয়ম করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখার দাবি জানান তিনি।

এনসিপির এই সংসদ সদস্য প্রশ্ন তোলেন, ডিলার নিয়োগের অনিয়ম সুপরিকল্পিত ছিল কি না এবং বিতর্কিত নিয়োগগুলো পুনরায় যাচাই-বাছাই করা হবে কি না। একই সঙ্গে সংসদ সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের ব্যবসায়িক সুবিধা নেওয়ার প্রবণতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সারের ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছিল। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক (ডিসি)।

আরও পড়ুনঃ  মানুষের অধিকার নষ্ট করলে শুধু তওবায় কি মুক্তি মেলে?

মন্ত্রী জানান, ডিলার নিয়োগের জন্য নির্ধারিত নিয়ম ও শর্ত অনুযায়ী আবেদন আহ্বান করা হয়। আবেদনগুলো প্রথমে উপজেলা পর্যায়ে পাঠানো হয়। সেখানে ইউএনওর নেতৃত্বাধীন কমিটি উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট এলাকার কৃষি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আবেদন যাচাই-বাছাই করে।

পরবর্তী সময়ে যাচাই-বাছাই করা প্রস্তাব জেলা পর্যায়ের কমিটির কাছে পাঠানো হয়। জেলা কমিটি আবেদনগুলো পর্যালোচনা করে তিনজনের নাম ক্রমানুসারে মন্ত্রণালয়ে পাঠায়। সেখান থেকে তালিকার প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে নির্বাচিত করা হয় বলে জানান কৃষিমন্ত্রী।

তিনি আরও বলেন, জেলা পর্যায়ের কমিটিতে জেলা কৃষি কর্মকর্তা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন। কমিটির সব সদস্যের স্বাক্ষরযুক্ত প্রস্তাব মন্ত্রণালয়ে এসেছে। কোনো একজন ব্যক্তির একক সিদ্ধান্ত বা স্বাক্ষরের ভিত্তিতে ডিলার নিয়োগ দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ  সন্ত্রাস ও ফ্যাসিবাদ রুখতে অনলাইন গণমাধ্যমের সহযোগিতা চাইলেন তথ্য প্রতিমন্ত্রী

এদিকে কৃষিমন্ত্রীর বক্তব্যের সময় সংসদে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা হইচই শুরু করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কৃষিমন্ত্রী বলেন, ‘আমি নতুন মন্ত্রী, বক্তব্য দেওয়ার সময় সাইড টক হলে আমার অসুবিধা হয়।’

এ সময় অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, মন্ত্রী প্রশ্নের উত্তর দিচ্ছেন। উত্তরে সন্তুষ্ট না হলে আরও প্রশ্ন করার সুযোগ রয়েছে। কিন্তু এভাবে হইচই করে নিজেদের ‘পাঠশালার ছাত্রছাত্রী’ বানানোর প্রয়োজন নেই।

সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ এবং মন্ত্রীর জবাবকে কেন্দ্র করে সংসদে এই আলোচনা রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, অভিযোগগুলোর বিষয়ে সরকার কোনো তদন্ত বা পুনর্বিবেচনার উদ্যোগ নেয় কি না।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ক্ষেপণাস্ত্র হামলার জন্য সর্বোচ্চ প্রস্তুত ইরান, দিল কঠোর বার্তা

 সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে উত্তাল সংসদ, জবাবে নতুন মন্ত্রী—‘পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন?’

আপডেটের সময়: ০৯:৩০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সারা দেশে সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজনদের ডিলারশিপ দেওয়ার অভিযোগ তুলে নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের কাছে সম্পূরক প্রশ্ন উত্থাপন করে তিনি এসব অভিযোগ করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, সারা দেশে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে। বিভিন্ন এলাকায় সংসদ সদস্যদের ছেলে, ভগ্নিপতি, ভাগ্নির স্বামীসহ পরিবারের সদস্যরা ডিলারশিপ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপির বলে উল্লেখ করে তিনি বলেন, তাঁদের মধ্যে ১০ জন নেতার স্ত্রী, সন্তান ও ভাগ্নি রয়েছেন।

আরও পড়ুনঃ  মানুষের অধিকার নষ্ট করলে শুধু তওবায় কি মুক্তি মেলে?

তিনি আরও অভিযোগ করেন, কিছু এলাকায় সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করেছেন। কোথাও ১৫টি ইউনিয়নের বিপরীতে ৩০ জনকে ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে যারা সারের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের পুনরায় সুযোগ করে দিতে মন্ত্রণালয় থেকে কোনো বিশেষ নিয়ম করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখার দাবি জানান তিনি।

এনসিপির এই সংসদ সদস্য প্রশ্ন তোলেন, ডিলার নিয়োগের অনিয়ম সুপরিকল্পিত ছিল কি না এবং বিতর্কিত নিয়োগগুলো পুনরায় যাচাই-বাছাই করা হবে কি না। একই সঙ্গে সংসদ সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের ব্যবসায়িক সুবিধা নেওয়ার প্রবণতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সারের ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছিল। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক (ডিসি)।

আরও পড়ুনঃ  সন্ত্রাস ও ফ্যাসিবাদ রুখতে অনলাইন গণমাধ্যমের সহযোগিতা চাইলেন তথ্য প্রতিমন্ত্রী

মন্ত্রী জানান, ডিলার নিয়োগের জন্য নির্ধারিত নিয়ম ও শর্ত অনুযায়ী আবেদন আহ্বান করা হয়। আবেদনগুলো প্রথমে উপজেলা পর্যায়ে পাঠানো হয়। সেখানে ইউএনওর নেতৃত্বাধীন কমিটি উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট এলাকার কৃষি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আবেদন যাচাই-বাছাই করে।

পরবর্তী সময়ে যাচাই-বাছাই করা প্রস্তাব জেলা পর্যায়ের কমিটির কাছে পাঠানো হয়। জেলা কমিটি আবেদনগুলো পর্যালোচনা করে তিনজনের নাম ক্রমানুসারে মন্ত্রণালয়ে পাঠায়। সেখান থেকে তালিকার প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে নির্বাচিত করা হয় বলে জানান কৃষিমন্ত্রী।

তিনি আরও বলেন, জেলা পর্যায়ের কমিটিতে জেলা কৃষি কর্মকর্তা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন। কমিটির সব সদস্যের স্বাক্ষরযুক্ত প্রস্তাব মন্ত্রণালয়ে এসেছে। কোনো একজন ব্যক্তির একক সিদ্ধান্ত বা স্বাক্ষরের ভিত্তিতে ডিলার নিয়োগ দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ  চীনা গাড়ির রপ্তানি বাড়তেই বিশ্ববাজারে বৈদ্যুতিক গাড়ির বিক্রি ঊর্ধ্বমুখী