ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন আসিফের পর্দার ‘বিগ মামা’ আর নেই, ৯১ বছর বয়সে চলে গেলেন ইরমা একই পর্দায় দুই বাংলার দুই তারকা, নতুন চমক নিয়ে আসছেন জয়া-শ্রাবন্তী মালয়েশিয়া যেতে সর্বোচ্চ অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, বাড়তি টাকা নিলে ব্যবস্থা চীনা গাড়ির রপ্তানি বাড়তেই বিশ্ববাজারে বৈদ্যুতিক গাড়ির বিক্রি ঊর্ধ্বমুখী বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প, প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত বিমানবন্দরের জানালার কাচ শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ভোগান্তিতে যাত্রীরা মুম্বাইয়ের বিলাসবহুল আবাসনে হর্ষবর্ধনের নতুন ঠিকানা, খরচ প্রায় ১৬ কোটি রুপি  ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগে বিমানের কেবিনে বিলাসিতার নতুন দিগন্ত খুলছে সিঙ্গাপুর এয়ারলাইনস
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন আসিফের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৫৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৮ সময় দেখুন

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ ঘটনায় নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী কী পদক্ষেপ নেবেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

আরও পড়ুনঃ  এনসিপির নারী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ

পোস্টে তিনি লেখেন, নুসরাতের বাড়ির বর্তমান অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। তার পরিবারের সদস্যদের আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, নাকি জনগণকে নিজেরাই আইন হাতে তুলে নিতে হবে—এমন প্রশ্নও তোলেন তিনি।

নিজের পোস্টের সঙ্গে নুসরাতের আগুনে পুড়ে যাওয়া বাড়ি ও পশুর ছবিও যুক্ত করেন আসিফ মাহমুদ।

এর আগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে নুসরাতের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ ওঠে। এতে বাড়িতে আগুন ধরে যায় এবং ঘরের বিভিন্ন অংশ পুড়ে যায়। এ ঘটনায় নুসরাতের মা-বাবাসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ঠিকাদারের মোটরসাইকেল নেওয়ার দাবি বিএনপি নেতার

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই এ ঘটনার কথা জানান সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

পোস্টে তিনি জানান, তার বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে। কারা এ হামলা চালিয়েছে, তা তিনি জানেন না। তবে এমন হামলার মাধ্যমে তার কণ্ঠরোধ করা যাবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।

আরও পড়ুনঃ  নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

নুসরাত লেখেন, আগুনের পথ পাড়ি দিয়েও নিজের দায়িত্ব ও কাজ চালিয়ে যাবেন তিনি। পোস্টের শেষে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন এই সংসদ সদস্য।

ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পরিবারের নিরাপত্তা এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়টি এখন আলোচনায় এসেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন আসিফের

নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন আসিফের

আপডেটের সময়: ০২:৫৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ ঘটনায় নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী কী পদক্ষেপ নেবেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

আরও পড়ুনঃ  ‘আই হেট পলিটিক্স’ নয়, তরুণদের রাজনীতিতে আসতে হবে: হান্নান মাসউদ

পোস্টে তিনি লেখেন, নুসরাতের বাড়ির বর্তমান অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। তার পরিবারের সদস্যদের আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, নাকি জনগণকে নিজেরাই আইন হাতে তুলে নিতে হবে—এমন প্রশ্নও তোলেন তিনি।

নিজের পোস্টের সঙ্গে নুসরাতের আগুনে পুড়ে যাওয়া বাড়ি ও পশুর ছবিও যুক্ত করেন আসিফ মাহমুদ।

এর আগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে নুসরাতের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ ওঠে। এতে বাড়িতে আগুন ধরে যায় এবং ঘরের বিভিন্ন অংশ পুড়ে যায়। এ ঘটনায় নুসরাতের মা-বাবাসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই এ ঘটনার কথা জানান সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

পোস্টে তিনি জানান, তার বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে। কারা এ হামলা চালিয়েছে, তা তিনি জানেন না। তবে এমন হামলার মাধ্যমে তার কণ্ঠরোধ করা যাবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।

আরও পড়ুনঃ  জামায়াতের নেতাদের নিয়ে রাশেদ খাঁনের কড়া সমালোচনা