ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

৬ কোটি ৪৮ লাখ টাকা অনুদান ১,৩৪৪ সাংবাদিককে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৩৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১১ সময় দেখুন

বর্তমান সরকারের সময়ে ১ হাজার ৩৪৪ জন সাংবাদিককে মোট ৬ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা কল্যাণ অনুদান দেওয়া হয়েছে। একই সময়ে সাংবাদিক পরিবারের ৪০২ জন শিক্ষার্থীকে ৭৩ লাখ ২৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ তথ্য জানান। সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।

আরও পড়ুনঃ  ‘বর্জ্যকে কোনো ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়’: ডা. জুবাইদা রহমান

প্রতিমন্ত্রী জানান, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে ২০১৪ সালে আইন প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়। পরে ২০১৬ সালের ১৩ এপ্রিল ট্রাস্টের বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হয়।

এই ট্রাস্টের মাধ্যমে অসচ্ছল, অসুস্থ, দুর্ঘটনায় আহত, কর্মহীন ও মৃত্যুবরণকারী সাংবাদিক এবং তাঁদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি সাংবাদিক পরিবারের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নিতে শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে।

আরও পড়ুনঃ  তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন ডাচেস অব এডিনবরা

এ ছাড়া করোনাকালীন সংকট মোকাবিলা, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের পরিবার এবং সাহসী সাংবাদিকদের আর্থিক সহায়তা ও সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ৩৪৪ জন সাংবাদিককে ৬ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা কল্যাণ অনুদান দেওয়া হয়েছে। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরে ৪০২ জন শিক্ষার্থী পেয়েছেন ৭৩ লাখ ২৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি।

আরও পড়ুনঃ  দুই মাসের ব্যবধানে ফের বৈঠকে বসছেন তারেক রহমান ও এরদোয়ান

তিনি আরও জানান, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নির্ধারিত নীতিমালা অনুযায়ী আবেদন যাচাই-বাছাই এবং ট্রাস্টি বোর্ডের অনুমোদনের পর উপকারভোগীদের সরাসরি ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হয়।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১৯ হাজার ৩২১ জন সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে কল্যাণ অনুদান, শিক্ষাবৃত্তি, স্টাইপেন্ড, করোনাকালীন সহায়তা এবং শহীদ ও সাহসী সাংবাদিকদের সম্মাননাসহ মোট ৬৭ কোটি ১৪ লাখ ১৭ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

৬ কোটি ৪৮ লাখ টাকা অনুদান ১,৩৪৪ সাংবাদিককে

আপডেটের সময়: ০১:৩৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বর্তমান সরকারের সময়ে ১ হাজার ৩৪৪ জন সাংবাদিককে মোট ৬ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা কল্যাণ অনুদান দেওয়া হয়েছে। একই সময়ে সাংবাদিক পরিবারের ৪০২ জন শিক্ষার্থীকে ৭৩ লাখ ২৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ তথ্য জানান। সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।

আরও পড়ুনঃ  এমপির বাড়িতে আগুনে নাশকতার প্রমাণ মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিমন্ত্রী জানান, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে ২০১৪ সালে আইন প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়। পরে ২০১৬ সালের ১৩ এপ্রিল ট্রাস্টের বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হয়।

এই ট্রাস্টের মাধ্যমে অসচ্ছল, অসুস্থ, দুর্ঘটনায় আহত, কর্মহীন ও মৃত্যুবরণকারী সাংবাদিক এবং তাঁদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি সাংবাদিক পরিবারের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নিতে শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে।

আরও পড়ুনঃ  সন্ত্রাস ও ফ্যাসিবাদ রুখতে অনলাইন গণমাধ্যমের সহযোগিতা চাইলেন তথ্য প্রতিমন্ত্রী

এ ছাড়া করোনাকালীন সংকট মোকাবিলা, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের পরিবার এবং সাহসী সাংবাদিকদের আর্থিক সহায়তা ও সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ৩৪৪ জন সাংবাদিককে ৬ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা কল্যাণ অনুদান দেওয়া হয়েছে। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরে ৪০২ জন শিক্ষার্থী পেয়েছেন ৭৩ লাখ ২৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি।

আরও পড়ুনঃ  উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির