ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই জিন তাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মসজিদের খতিব গ্রেফতার বাহরাইন অভিমুখী ইরানের দুই ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের মুক্তারপুর সেতুতে শিশুকে নিয়ে মায়ের ঝাঁপের চেষ্টা, পথচারী ও পুলিশের তৎপরতায় রক্ষা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল দুই তরুণ-তরুণীর, ধাক্কা দিয়ে পালাল অজ্ঞাত গাড়ি ২৭ দিনের অচলাবস্থা কাটল, ফের ইউরিয়া উৎপাদনে সিইউএফএল মাঠে মাঠে খেলার আয়োজন, লক্ষ্য সামাজিক বিপ্লব—ক্রীড়া প্রতিমন্ত্রী ১০৪ রানের উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা ওল্ড ট্রাফোর্ডে নতুন অধ্যায়, ম্যানইউর দায়িত্বে আর্জেন্টাইন কোচ পচেত্তিনো ভিসা সংলাপে নতুন অপেক্ষা, বাংলাদেশ-ভারত বৈঠকের সময় নির্ধারণ হবে পারস্পরিক সুবিধায়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জিন তাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মসজিদের খতিব গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১৩ সময় দেখুন

জিনের আসর তাড়ানোর কথা বলে অন্ধকার কক্ষে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্রীনগর বাজার মসজিদের খতিব রেজাউল বারীকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ২টার দিকে শ্রীনগরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ি গ্রামে।

ভুক্তভোগী ছাত্রীর পারিবারিক সূত্র জানায়, সে উপজেলার হাসাড়া এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করে। মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়ায় পরিবারের ধারণা হয়, তার ওপর জিনের আসর রয়েছে। জিন তাড়ানোর জন্য গত ২০ সেপ্টেম্বর পরিবারের সদস্যরা খতিব রেজাউল বারীর কাছে যান। এ সময় তিনি কিশোরীকে তাবিজ-কবজ দেন। এতে কিছুদিন সুস্থ বোধ করলেও পরে আবার অসুস্থ হয়ে পড়ে সে।

আরও পড়ুনঃ   দশানী নদীতে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের অভিযানে ধ্বংস ২ ড্রেজার মেশিন

পরবর্তীতে রেজাউল বারীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জিন তাড়ানোর জন্য রাতে আসতে বলেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ছাত্রীর বাবা-মা তাকে নিয়ে রেজাউল বারীর বাসায় যান।

একপর্যায়ে জিন আসবে বলে ছাত্রীর বাবা-মায়ের মোবাইল ফোন তোশকের নিচে রাখতে বলেন রেজাউল বারী। এরপর ঘরের সব আলো নিভিয়ে দেন। বিভিন্ন ধরনের ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক, গ্রেপ্তার করল পুলিশ

একপর্যায়ে মেয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে তার মা মোবাইলের আলো জ্বালান। এ সময় রেজাউল বারী অসংলগ্ন অবস্থায় লাফিয়ে ওঠেন। পরে ঘরের আলো জ্বালিয়ে বাবা-মা দেখেন, তাঁদের মেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে।

রাত পৌনে ১১টার দিকে মেয়েকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসেন তার বাবা-মা। পরে রাত দেড়টার দিকে শ্রীনগর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন তাঁরা। রাত ২টার দিকে পুলিশ রেজাউল বারীকে গ্রেফতার করে। শুক্রবার ওই কিশোরী মুন্সীগঞ্জ আদালতে জবানবন্দি দিয়েছে।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, রাতেই রেজাউল বারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতারের পর শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গ্রেফতার রেজাউল বারী প্রায় ২৫ বছর ধরে শ্রীনগর বাজার জামে মসজিদে ইমামতি করছেন। এ ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই

জিন তাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মসজিদের খতিব গ্রেফতার

আপডেটের সময়: ১০:৫৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

জিনের আসর তাড়ানোর কথা বলে অন্ধকার কক্ষে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্রীনগর বাজার মসজিদের খতিব রেজাউল বারীকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ২টার দিকে শ্রীনগরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ি গ্রামে।

ভুক্তভোগী ছাত্রীর পারিবারিক সূত্র জানায়, সে উপজেলার হাসাড়া এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করে। মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়ায় পরিবারের ধারণা হয়, তার ওপর জিনের আসর রয়েছে। জিন তাড়ানোর জন্য গত ২০ সেপ্টেম্বর পরিবারের সদস্যরা খতিব রেজাউল বারীর কাছে যান। এ সময় তিনি কিশোরীকে তাবিজ-কবজ দেন। এতে কিছুদিন সুস্থ বোধ করলেও পরে আবার অসুস্থ হয়ে পড়ে সে।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে রেললাইনে আগুনের ঘটনায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

পরবর্তীতে রেজাউল বারীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জিন তাড়ানোর জন্য রাতে আসতে বলেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ছাত্রীর বাবা-মা তাকে নিয়ে রেজাউল বারীর বাসায় যান।

একপর্যায়ে জিন আসবে বলে ছাত্রীর বাবা-মায়ের মোবাইল ফোন তোশকের নিচে রাখতে বলেন রেজাউল বারী। এরপর ঘরের সব আলো নিভিয়ে দেন। বিভিন্ন ধরনের ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

একপর্যায়ে মেয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে তার মা মোবাইলের আলো জ্বালান। এ সময় রেজাউল বারী অসংলগ্ন অবস্থায় লাফিয়ে ওঠেন। পরে ঘরের আলো জ্বালিয়ে বাবা-মা দেখেন, তাঁদের মেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে।

রাত পৌনে ১১টার দিকে মেয়েকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসেন তার বাবা-মা। পরে রাত দেড়টার দিকে শ্রীনগর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন তাঁরা। রাত ২টার দিকে পুলিশ রেজাউল বারীকে গ্রেফতার করে। শুক্রবার ওই কিশোরী মুন্সীগঞ্জ আদালতে জবানবন্দি দিয়েছে।

আরও পড়ুনঃ  ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক