ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যুদ্ধ-ধ্বংসযজ্ঞেও থামেনি কোরআন হিফজ, গাজায় ১ হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া সেবা মেলে না, দুর্নীতির অভিযোগ কুমিল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২ দোকান আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, সচেতনতা ও প্রতিরোধে নানা কর্মসূচি রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিসকে ৭ গোলের বিশাল ব্যবধানে হারাল নেদারল্যান্ডস খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা টানা পঞ্চম দফায় কমল সোনার দাম, ভরি এখন ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা গিনিতে স্বর্ণের খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ, নিহত ১০ শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ পোশাক কারখানা যোগাযোগব্যবস্থার বিপর্যয়ে অচল যুক্তরাষ্ট্রের আকাশপথ, ৪ ঘণ্টা পর স্বাভাবিক ফ্লাইট
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া সেবা মেলে না, দুর্নীতির অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৪৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৯ সময় দেখুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, জমি নিবন্ধনসহ কোনো সেবাই টাকা ছাড়া পাওয়া যায় না। এসব অনিয়মের সঙ্গে অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় প্রভাবশালীরা জড়িত বলে অভিযোগ করেছেন তাঁরা।

কুষ্টিয়ার দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে ভূমি নিবন্ধনসহ বিভিন্ন প্রয়োজনে প্রতিদিনই সেবা নিতে আসেন সাধারণ মানুষ। তবে অভিযোগ রয়েছে, এ কার্যালয়ে সেবা পেতে পদে পদে দিতে হয় অতিরিক্ত টাকা। তা না দিলে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায় না। বরং ভোগান্তি ও হয়রানির শিকার হতে হয় সেবাপ্রার্থীদের। এভাবে সাধারণ মানুষকে জিম্মি করে কার্যালয়টির কার্যক্রম চলছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার

জমি নিবন্ধন করতে আসা এক ব্যক্তি বলেন, ‘সাব-রেজিস্ট্রার দেরিতে আসার কারণে আমাদের ভোগান্তি পোহাতে হয় এবং সাধারণ মানুষ সঠিক সময়ে জমি রেজিস্ট্রি করতে পারে না।’

আরেক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, ‘রেজিস্ট্রিতে লাগবে ৩০ হাজার টাকা, নেওয়া ৪০ হাজার টাকা। মুহুরিকে জিজ্ঞেস করলাম বেশি টাকা কেন দেব? সে বলে আমাদেরকে দলের লোক, বিভিন্ন অফিস ও সাব-রেজিস্ট্রারকে দেওয়া লাগবে।’

আরও পড়ুনঃ  জিন তাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মসজিদের খতিব গ্রেফতার

কর্মকর্তা-কর্মচারীদের দেরিতে আসার অভিযোগ

অভিযোগ রয়েছে, সকাল থেকে অফিসের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও কর্মকর্তা-কর্মচারীরা আসেন দুপুরে। সাব-রেজিস্ট্রারও নিয়মিতভাবে যথাসময়ে অফিসে বসেন না। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রার বোরহান উদ্দিন সরকার বলেন, ‘অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নাই। যা টাকা হয়, পে-অর্ডারে নিচ্ছি। সরকারি রাজস্ব।’

দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক

দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়মের একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলমান বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আরও পড়ুনঃ  ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক

দুদক কুষ্টিয়ার সহকারী পরিচালক বিজন কুমার রায় বলেন, ‘ফটোকপি সংগ্রহ করেছি। তাদের প্রত্যেক ক্রেতা ও বিক্রেতার সাথে কথা বলছি। রেকর্ডপত্র সংগ্রহ চলমান আছে। যেসব দলিল সংগ্রহ করা হয়েছে প্রত্যেকটির ক্রেতা-বিক্রেতার সাথে কথা বলে আমরা কমিশনে যথাযথ আইনি প্রক্রিয়ায় প্রতিবেদন কমিশনে দাখিল করব।’

সরকারি প্রতিষ্ঠানগুলোকে জনবান্ধব করতে এবং সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধে অসৎ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

যুদ্ধ-ধ্বংসযজ্ঞেও থামেনি কোরআন হিফজ, গাজায় ১ হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা

দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া সেবা মেলে না, দুর্নীতির অভিযোগ

আপডেটের সময়: ১১:৪৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, জমি নিবন্ধনসহ কোনো সেবাই টাকা ছাড়া পাওয়া যায় না। এসব অনিয়মের সঙ্গে অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় প্রভাবশালীরা জড়িত বলে অভিযোগ করেছেন তাঁরা।

কুষ্টিয়ার দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে ভূমি নিবন্ধনসহ বিভিন্ন প্রয়োজনে প্রতিদিনই সেবা নিতে আসেন সাধারণ মানুষ। তবে অভিযোগ রয়েছে, এ কার্যালয়ে সেবা পেতে পদে পদে দিতে হয় অতিরিক্ত টাকা। তা না দিলে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায় না। বরং ভোগান্তি ও হয়রানির শিকার হতে হয় সেবাপ্রার্থীদের। এভাবে সাধারণ মানুষকে জিম্মি করে কার্যালয়টির কার্যক্রম চলছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার

জমি নিবন্ধন করতে আসা এক ব্যক্তি বলেন, ‘সাব-রেজিস্ট্রার দেরিতে আসার কারণে আমাদের ভোগান্তি পোহাতে হয় এবং সাধারণ মানুষ সঠিক সময়ে জমি রেজিস্ট্রি করতে পারে না।’

আরেক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, ‘রেজিস্ট্রিতে লাগবে ৩০ হাজার টাকা, নেওয়া ৪০ হাজার টাকা। মুহুরিকে জিজ্ঞেস করলাম বেশি টাকা কেন দেব? সে বলে আমাদেরকে দলের লোক, বিভিন্ন অফিস ও সাব-রেজিস্ট্রারকে দেওয়া লাগবে।’

আরও পড়ুনঃ   দশানী নদীতে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের অভিযানে ধ্বংস ২ ড্রেজার মেশিন

কর্মকর্তা-কর্মচারীদের দেরিতে আসার অভিযোগ

অভিযোগ রয়েছে, সকাল থেকে অফিসের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও কর্মকর্তা-কর্মচারীরা আসেন দুপুরে। সাব-রেজিস্ট্রারও নিয়মিতভাবে যথাসময়ে অফিসে বসেন না। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রার বোরহান উদ্দিন সরকার বলেন, ‘অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নাই। যা টাকা হয়, পে-অর্ডারে নিচ্ছি। সরকারি রাজস্ব।’

দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক

দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়মের একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলমান বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে রেললাইনে আগুনের ঘটনায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার