জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত ১১তম থেকে ২০তম গ্রেডের নিয়মিত কর্মচারীদের সন্তানদের জন্য ‘পোষ্য শিক্ষাবৃত্তি’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫–২০২৬ অর্থবছরে এই বৃত্তি দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ষষ্ঠ থেকে দশম শ্রেণি, উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস ও সম্মান), স্নাতকোত্তরসহ মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও কৃষিসহ সরকার স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত কর্মচারীদের সন্তানরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
অগ্রাধিকার কারা পাবেন
বৃত্তি প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে—
- বীর মুক্তিযোদ্ধা কর্মচারীদের সন্তানদের
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের
- চতুর্থ শ্রেণির কর্মচারীদের সন্তানদের (সমযোগ্যতার ক্ষেত্রে)
এছাড়া স্বামী-স্ত্রী উভয়ই বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হলে যেকোনো একজন আবেদন করতে পারবেন। একজন কর্মচারী সর্বোচ্চ দুই সন্তানের জন্য এই বৃত্তির সুবিধা নিতে পারবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কল্যাণ শাখা (কক্ষ নম্বর ২০২) থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করতে পারবেন।
ফরম পূরণ করে বিভাগীয় প্রধানের সুপারিশসহ জমা দিতে হবে। আবেদনের শেষ সময় আগামী ২১ মে।
যেসব কাগজপত্র লাগবে
আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে—
- শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র
- বেতন ও ভর্তির রশিদ
- পূর্ববর্তী পরীক্ষার ফলের সত্যায়িত কপি
- জন্মনিবন্ধন বা এনআইডি
- পিতা-মাতার এনআইডির সত্যায়িত কপি
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
প্রতিবেদকের নাম 






















