ঢাকা ০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে ১০ কিলোমিটার যানজট যশোরে কাভার্ড ভ্যানে পেট্রল বোমা, চালক-হেলপার দগ্ধ সোনারগাঁয়ে ভোররাতে খড়বোঝাই ট্রাকে আগুন, পুড়ল সব খড় রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে আগুন, পুড়ে ছাই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ির সংখ্যা কম দেখিয়ে টোলের অর্থ আত্মসাতের অভিযোগ তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক, সহিংসতা মোকাবিলায় ঐক্যের অঙ্গীকার রাজধানীর ভাটারায় ডিবির অভিযানে গ্রেপ্তার গোবরা ইউপির সাবেক চেয়ারম্যান দুই দশকের বেশি সময় পর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নবীজির আদর্শ অনুসরণেই রয়েছে আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা

মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শের প্রতীক মহানবী হজরত মুহাম্মদ (সা.)। তাঁর জীবনাচরণ অনুসরণীয়—এ কথা শুধু মানুষের বক্তব্য নয়, পবিত্র কোরআনেও স্পষ্টভাবে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই রসুলুল্লাহর জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ—যারা আল্লাহ ও শেষ দিনের আশা রাখে এবং আল্লাহকে বেশি স্মরণ করে।’ (সুরা আহজাব: ২১)

নবীজির জীবনের প্রতিটি ক্ষেত্রই মানুষের জন্য অনুসরণীয়। অর্থনৈতিক, রাজনৈতিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক জীবন—সব ক্ষেত্রেই তাঁর আদর্শ অনন্য। কারণ, আল্লাহ তাআলা তাঁকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপই পাঠিয়েছি।’ (সুরা আম্বিয়া: ১০৭)

তিনি শুধু মুমিন মুসলমানের জন্য নন, বরং সমগ্র মানবজাতির জন্য রহমত ও মুক্তির বাণী নিয়ে এসেছেন। যারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনব্যবস্থা ও আদর্শ ধারণ করবে, তারা দুনিয়ায় শান্তি লাভ করবে এবং আখেরাতেও কল্যাণের অধিকারী হবে।

মহান চরিত্রের অধিকারী নবীজি

নবীজি ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। মহান আল্লাহ তাঁর চারিত্রিক পবিত্রতার ঘোষণা দিয়ে প্রশংসা করেছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উন্মাদ নন। অবশ্যই আপনার জন্য রয়েছে অশেষ পুরস্কার। আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী।’ (সুরা কালাম: ২-৪)

আরও পড়ুনঃ  হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন শুরু আজ

পৃথিবীতে ইসলামের সুমহান আদর্শ প্রচার শুরু করার পর নবীজিকে নানা নির্যাতনের মুখোমুখি হতে হয়েছিল। অথচ ইসলাম প্রচারের আগেই তিনি সবার কাছে ‘আল-আমিন’ বা বিশ্বস্ত হিসেবে পরিচিত ছিলেন। মানুষ তাঁর কাছে সম্পদ আমানত রাখত। তাঁর মহান চরিত্রের স্বীকৃতি আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন।

এ থেকে বিশ্বমানবতার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। ইসলামের আদর্শ প্রচার করতে গিয়ে কটুকথা বা বিরূপ আচরণের শিকার হলেও উত্তম চরিত্র বজায় রাখা জরুরি। প্রতিশোধ বা অযথা বিতর্কে না জড়িয়ে নবীজির ক্ষমাশীলতা, ধৈর্য ও সুন্দর আচরণ নিজেদের জীবনে ধারণ করাই তাঁর আদর্শ অনুসরণের পথ।

আল্লাহর ভালোবাসা পেতে নবীজির অনুসরণ

নবীজির আদর্শ গ্রহণ ও অনুসরণের মধ্যেই রয়েছে মহান আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা লাভের উপায়। এর পাশাপাশি রয়েছে গুনাহ মাফ ও ক্ষমা পাওয়ার সুসংবাদ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘হে রসুল! আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তবে আমাকে অনুসরণ করো, যাতে আল্লাহও তোমাদের ভালোবাসেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করে দেন। আর আল্লাহ ক্ষমাকারী, দয়ালু।’ (সুরা আলে ইমরান: ৩১)

হজরত আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) কখনো অশ্লীল ভাষায় কথা বলতেন না এবং অশ্লীলতা পছন্দ করতেন না। হাটবাজারে তিনি কখনো হৈচৈ করতেন না। মন্দ আচরণের জবাবে মন্দ আচরণ করতেন না; বরং ক্ষমা করে দিতেন। (মুসনাদে আহমদ: ২৫৪১৭)

আরও পড়ুনঃ  হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা

নবীজির সাহচর্যে থাকা ব্যক্তিদের সঙ্গে তাঁর আচরণ সম্পর্কে জানতে চাইলে হজরত আয়েশা (রা.) তাঁর পিতার বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, নবীজি ছিলেন হাস্যোজ্জ্বল, অমায়িক ও বিনয়ী। তিনি কঠোর, হৈচৈকারী, ছিদ্রান্বেষী বা কৃপণ ছিলেন না। তাঁর কাছে কেউ এলে তিনি তাকে নিরাশ করতেন না।

নিজের মধ্যে তিনি তিনটি বিষয় পরিহার করেছিলেন—লোকদেখানো আচরণ বা আত্মপ্রকাশ, অতিরঞ্জন এবং অনর্থক কাজ। অন্যদের ক্ষেত্রেও তিনটি বিষয় থেকে বিরত থাকতেন: কাউকে নিন্দা করতেন না, দোষারোপ করতেন না এবং সওয়াবের প্রত্যাশা ছাড়া কোনো কথা বলতেন না।

তিনি যখন কথা বলতেন, উপস্থিত ব্যক্তিরা গভীর মনোযোগ দিয়ে শুনতেন। তাঁর কথা শেষ হলে তাঁরা কথা বলতেন। তাঁর সামনে কেউ ঝগড়া বা কথা কাটাকাটি করতেন না। কেউ কথা শুরু করলে তাঁর কথা শেষ না হওয়া পর্যন্ত অন্যরা অপেক্ষা করতেন। উপস্থিত ব্যক্তিদের মধ্যে যিনি প্রথম কথা বলতেন, তাঁরই কথা বলার সুযোগ থাকত।

মানুষ যে বিষয়ে হাসত, তিনিও সে বিষয়ে হাসতেন। অন্যরা যে বিষয়ে বিস্মিত হতো, তিনিও তা দেখে বিস্ময় প্রকাশ করতেন। কোনো অভাবীকে প্রয়োজনীয় কিছু চাইতে দেখলে তাকে সাহায্য করার পরামর্শ দিতেন। তিনি অতিরিক্ত প্রশংসা পছন্দ করতেন না এবং কারও কথা বলার সময় বাধা দিতেন না। তবে কেউ সীমা অতিক্রম করলে প্রয়োজন অনুযায়ী নির্দেশ বা নিষেধ করতেন। (শামায়েলে তিরমিজি: ৩২৯)

আরও পড়ুনঃ  যেসব আমলে রিজিকে বরকত ও প্রাচুর্য আসে

দীন ও উত্তম আচরণের শিক্ষা

নবীজির অন্যতম আদর্শ ছিল সাহাবিদের দীন সম্পর্কে শিক্ষা দেওয়া এবং সঠিক পথে পরিচালিত করা। তিনি বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা অবস্থায় মৃত্যুবরণ করল, সে জাহান্নামে প্রবেশ করবে।’ (সহিহ বুখারি: ৪৪৯৭)

অন্য এক হাদিসে তিনি বলেন, ‘প্রকৃত মুসলিম সেই ব্যক্তি, যার হাত ও মুখের অনিষ্ট থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। আর প্রকৃত মুহাজির সেই ব্যক্তি, যে আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন, তা পরিত্যাগ করে।’ (সহিহ বুখারি: ১০)

মহানবী (সা.)-এর জীবন থেকে শিক্ষা হলো, আল্লাহর বিধান মেনে চলার পাশাপাশি মানুষের সঙ্গে সুন্দর আচরণ, বিনয়, ক্ষমাশীলতা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে। তাঁর আদর্শ শুধু ব্যক্তিগত ইবাদতে সীমাবদ্ধ নয়; বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রেই তা অনুসরণ করার শিক্ষা দেয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা

নবীজির আদর্শ অনুসরণেই রয়েছে আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা

আপডেটের সময়: ০৯:৩৮:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬