ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মালিকপক্ষ প্রস্তাব না দিলে আইন অনুযায়ীই এগোবে মজুরি বোর্ড: চেয়ারম্যান মা হওয়ার তারিখ গোপন রাখলেন মৌসুমী হামিদ, নাম রাখা হয়েছে ওহী বিন ওয়াদুদ ফিলিপাইন ভারতের কাছ থেকে আকাশ ও পিনাকা কিনতে চায়, প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অধ্যায় সশস্ত্র বাহিনীই দেশের ঢাল, ভবিষ্যতেও থাকবে অগ্রণী ভূমিকায়: অর্থমন্ত্রী আমির খসরু কাজের সংকটে শরদ কাপুরের পাশে দাঁড়ালেন শাহরুখ খান সাংবাদিকদের বিপক্ষে ফুটবল খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ল মামদানির বাংলাদেশের চলমান পরিস্থিতি দেশটির অভ্যন্তরীণ বিষয়: ভারত ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৪১, দাবি হুতিদের লক্ষ্মীপুরের তরুণীকে বিয়ে, ইসলাম গ্রহণ করে চীনা যুবকের নাম আব্দুর রহমান মজুরি ও জনসেবায় বরাদ্দ বাড়ানোর দাবিতে ইতালিজুড়ে শ্রমিক-শিক্ষার্থীদের বিক্ষোভ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

২৭ নভেম্বর ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১৬ সময় দেখুন

আন্তর্জাতিক সংগীতাঙ্গনের জনপ্রিয় রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া ক্রমা আবারও ঢাকার মঞ্চে গান গাইতে আসছেন। ‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে। অনলাইনে সর্বনিম্ন ২ হাজার ৫০০ টাকা থেকে টিকিট কিনতে পারবেন দর্শকরা।

আগামী ২৭ নভেম্বর, শুক্রবার রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক সংগীত আয়োজন। দেশের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ কনসার্টটির আয়োজন করছে। টিকিটিং পার্টনার হিসেবে রয়েছে টিকিফাই (Tickify)। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুনঃ  মালিকপক্ষ প্রস্তাব না দিলে আইন অনুযায়ীই এগোবে মজুরি বোর্ড: চেয়ারম্যান

টিকিট সংগ্রহের লিংক: https://tickify.live/o/tickify/otilia-returns-bilionera

আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ জানিয়েছে, কনসার্ট আয়োজনের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিক অনুমতিপত্র নেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা ও প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করেই পুরো আয়োজন পরিচালনা করা হবে।

বিশ্বজুড়ে জনপ্রিয় ‘বিলিয়নেরা’ গানের মাধ্যমে পরিচিতি পাওয়া ওটিলিয়ার সরাসরি পরিবেশনা ঘিরে এরই মধ্যে দেশের সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

কনসার্ট আয়োজন প্রসঙ্গে ইমেকার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাইম আশরাফ বলেন, অতীতে তাঁরা ‘অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা’, ‘নেহা কক্কর লাইভ ইন ঢাকা’, ‘নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্ট’ এবং ‘কনসার্ট ফর নেপাল’-এর মতো বেশ কয়েকটি উল্লেখযোগ্য আয়োজন করেছেন। এবারের ওটিলিয়া কনসার্টকেও একটি স্মরণীয় আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তাঁরা। এ লক্ষ্যে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক, সহিংসতা মোকাবিলায় ঐক্যের অঙ্গীকার

তিনি আরও বলেন, দর্শকদের আনন্দ ও সন্তুষ্টির পাশাপাশি পুরো আয়োজনের সুষ্ঠু ব্যবস্থাপনাও তাঁদের কাছে সমান গুরুত্বপূর্ণ। দর্শক, শিল্পী ও সংশ্লিষ্ট সবার জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দীর্ঘদিন ধরে দেশের বিনোদন ও ইভেন্ট ম্যানেজমেন্ট অঙ্গনে কাজ করা ইমেকার্স বাংলাদেশ আশা করছে, ওটিলিয়ার এই কনসার্ট দেশের সংগীতপ্রেমীদের জন্য বছরের অন্যতম আকর্ষণীয় আন্তর্জাতিক আয়োজন হয়ে উঠবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মালিকপক্ষ প্রস্তাব না দিলে আইন অনুযায়ীই এগোবে মজুরি বোর্ড: চেয়ারম্যান

২৭ নভেম্বর ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া

আপডেটের সময়: ০৭:৪২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক সংগীতাঙ্গনের জনপ্রিয় রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া ক্রমা আবারও ঢাকার মঞ্চে গান গাইতে আসছেন। ‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে। অনলাইনে সর্বনিম্ন ২ হাজার ৫০০ টাকা থেকে টিকিট কিনতে পারবেন দর্শকরা।

আগামী ২৭ নভেম্বর, শুক্রবার রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক সংগীত আয়োজন। দেশের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ কনসার্টটির আয়োজন করছে। টিকিটিং পার্টনার হিসেবে রয়েছে টিকিফাই (Tickify)। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুনঃ  বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টিকিট সংগ্রহের লিংক: https://tickify.live/o/tickify/otilia-returns-bilionera

আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ জানিয়েছে, কনসার্ট আয়োজনের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিক অনুমতিপত্র নেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা ও প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করেই পুরো আয়োজন পরিচালনা করা হবে।

বিশ্বজুড়ে জনপ্রিয় ‘বিলিয়নেরা’ গানের মাধ্যমে পরিচিতি পাওয়া ওটিলিয়ার সরাসরি পরিবেশনা ঘিরে এরই মধ্যে দেশের সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে নীরব ভারত, পর্দার আড়ালে চলছে বড় কূটনীতি

কনসার্ট আয়োজন প্রসঙ্গে ইমেকার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাইম আশরাফ বলেন, অতীতে তাঁরা ‘অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা’, ‘নেহা কক্কর লাইভ ইন ঢাকা’, ‘নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্ট’ এবং ‘কনসার্ট ফর নেপাল’-এর মতো বেশ কয়েকটি উল্লেখযোগ্য আয়োজন করেছেন। এবারের ওটিলিয়া কনসার্টকেও একটি স্মরণীয় আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তাঁরা। এ লক্ষ্যে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে নীরব ভারত, পর্দার আড়ালে চলছে কূটনৈতিক তৎপরতা