ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ অষ্টমবার বর্ষসেরা হয়ে ইতিহাস গড়ল বিটিএস, মামা অ্যাওয়ার্ডসে ৮০তম গ্র্যান্ড প্রাইজ মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার, বিশৃঙ্খলায় মদদ দেওয়ার অভিযোগ আয়কর রিটার্ন দাখিলে কোন হিসাবের জন্য লাগবে যেসব নথি নামের কারণে দলে জায়গা হয়নি সিরাজের, অভিযোগ কংগ্রেস এমপির ‘বেনাপোল দিয়ে টুস করে ঢুকে যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে’: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, ছাড়াল আগের সব রেকর্ড ভুল করে সীমান্ত পেরোনোর পর বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ বক্স অফিস সাফল্যের মধ্যেই ‘রামায়ণ’ নিষিদ্ধের দাবি পাকিস্তানে দারিদ্র্য কমানোর দুই দশকের সাফল্য কেন ভেঙে পড়ল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে প্রায় ৬ হাজার মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিনব্যাপী হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সালমান ওমরের উদ্যোগে আয়োজিত ক্যাম্পে চিকিৎসাসেবা দেন বিএনএসবি চক্ষু হাসপাতালের একদল চিকিৎসক।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য সালমান ওমর বলেন, ২০১২ সাল থেকে তিনি হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। এ পর্যন্ত প্রায় ৮০ হাজার মানুষকে এ কার্যক্রমের আওতায় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে প্রায় ৭ হাজার মানুষের ছানি অস্ত্রোপচার করা হয়েছে এবং ৫ হাজার মানুষকে বিনা মূল্যে চশমা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

তিনি বলেন, ‘এই চক্ষু চিকিৎসা কার্যক্রম কখনো কোনো নির্দিষ্ট দলের মানুষের জন্য ছিল না। আমি একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে কাজ করলেও চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে কখনো কাউকে জিজ্ঞাসা করিনি তিনি কোন দলের বা কোন এলাকার মানুষ। হালুয়াঘাট ও ধোবাউড়ার পাশাপাশি আশপাশের বিভিন্ন উপজেলার মানুষও এখানে চিকিৎসা নিতে এসেছেন। আমার মূল লক্ষ্য ছিল এলাকার মানুষের সেবা করা।’

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ

সালমান ওমর আরও বলেন, ভালো কাজ শুরু করতে গেলে নানা বাধার মুখে পড়তে হয়। চক্ষু ক্যাম্পের কার্যক্রম শুরুর সময়ও অনেকে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়েছেন। তবে মানুষের ভালোবাসা ও সহযোগিতায় তাঁরা কার্যক্রম চালিয়ে যেতে পেরেছেন।

তিনি বলেন, ‘সংসদ সদস্য হওয়ার আগে যা করেছি, এখনো তা-ই করছি। আমার এই কাজের মেয়াদ হয়তো পাঁচ বছর। এরপর সংসদ সদস্য থাকব কি না, জানি না। তবে আপনাদের সন্তান, ভাই ও বন্ধু হিসেবে সারা জীবন পাশে থাকতে চাই।’

শিশুদের চোখের সমস্যা দ্রুত শনাক্ত করতে বিদ্যালয় পর্যায়ে চিকিৎসাসেবা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে নীরব ভারত, পর্দার আড়ালে চলছে কূটনৈতিক তৎপরতা

সালমান ওমর বলেন, আগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিশুদের চোখ পরীক্ষা করার কার্যক্রম শুরু করেছিলেন। কিন্তু নানা প্রতিবন্ধকতায় তা বন্ধ হয়ে যায়। এখন আবার এ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বিএনএসবি চক্ষু হাসপাতালের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা হয়েছে।

উদ্যোগটি বাস্তবায়িত হলে হালুয়াঘাট ও ধোবাউড়ার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের চোখ পরীক্ষা করা সম্ভব হবে। এতে শিশুদের চোখের সমস্যা প্রাথমিক পর্যায়েই শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা যাবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ

আপডেটের সময়: ১১:১৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে প্রায় ৬ হাজার মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিনব্যাপী হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সালমান ওমরের উদ্যোগে আয়োজিত ক্যাম্পে চিকিৎসাসেবা দেন বিএনএসবি চক্ষু হাসপাতালের একদল চিকিৎসক।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য সালমান ওমর বলেন, ২০১২ সাল থেকে তিনি হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। এ পর্যন্ত প্রায় ৮০ হাজার মানুষকে এ কার্যক্রমের আওতায় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে প্রায় ৭ হাজার মানুষের ছানি অস্ত্রোপচার করা হয়েছে এবং ৫ হাজার মানুষকে বিনা মূল্যে চশমা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  সরকারি চাকরিতে থেকেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তদারকি করছে সরকার

তিনি বলেন, ‘এই চক্ষু চিকিৎসা কার্যক্রম কখনো কোনো নির্দিষ্ট দলের মানুষের জন্য ছিল না। আমি একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে কাজ করলেও চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে কখনো কাউকে জিজ্ঞাসা করিনি তিনি কোন দলের বা কোন এলাকার মানুষ। হালুয়াঘাট ও ধোবাউড়ার পাশাপাশি আশপাশের বিভিন্ন উপজেলার মানুষও এখানে চিকিৎসা নিতে এসেছেন। আমার মূল লক্ষ্য ছিল এলাকার মানুষের সেবা করা।’

আরও পড়ুনঃ  শ্যানন বিমানবন্দরে ৬ কোটি ডলারের মার্কিন সামরিক বিমান ভাঙচুর, আইরিশ নাগরিকের বিরুদ্ধে মামলা

সালমান ওমর আরও বলেন, ভালো কাজ শুরু করতে গেলে নানা বাধার মুখে পড়তে হয়। চক্ষু ক্যাম্পের কার্যক্রম শুরুর সময়ও অনেকে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়েছেন। তবে মানুষের ভালোবাসা ও সহযোগিতায় তাঁরা কার্যক্রম চালিয়ে যেতে পেরেছেন।

তিনি বলেন, ‘সংসদ সদস্য হওয়ার আগে যা করেছি, এখনো তা-ই করছি। আমার এই কাজের মেয়াদ হয়তো পাঁচ বছর। এরপর সংসদ সদস্য থাকব কি না, জানি না। তবে আপনাদের সন্তান, ভাই ও বন্ধু হিসেবে সারা জীবন পাশে থাকতে চাই।’

শিশুদের চোখের সমস্যা দ্রুত শনাক্ত করতে বিদ্যালয় পর্যায়ে চিকিৎসাসেবা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

আরও পড়ুনঃ  আইসিজের রায় বাংলাদেশের জন্য ইতিবাচক: শামা ওবায়েদ