ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা স্থগিত, অনলাইনে চলবে পাঠদান বরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ শেখ হাসিনা ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছেন: রিজভী সমুদ্রসীমার নিরাপত্তায় বাংলাদেশ-ইতালি কোস্ট গার্ড সহযোগিতা বাড়ানোর আলোচনা শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া না বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের পার্বত্যাঞ্চলের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর হেলাল গোপালগঞ্জের ঘটনা পলাতক ফ্যাসিস্টদের পরিকল্পনার অংশ: রাশেদ খাঁন সিলেট মহানগরে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ বিয়ের বাসর রাতে অন্তঃসত্ত্বা তরুণীর উপস্থিতি, নববধূকে নিয়ে বাড়ি ছাড়লেন বর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্বর্ণের দামে বড় পতন: এখন বিনিয়োগের উপযুক্ত সময়, নাকি অপেক্ষাই ভালো?

দীর্ঘদিন ধরেই নিরাপদ বিনিয়োগের অন্যতম মাধ্যম হিসেবে স্বর্ণের ওপর আস্থা রেখেছেন বিনিয়োগকারীরা। মূল্যস্ফীতি, অর্থনৈতিক অনিশ্চয়তা কিংবা শেয়ারবাজারের অস্থিরতার সময়ে সম্পদের মূল্য ধরে রাখতে স্বর্ণকে নির্ভরযোগ্য মনে করা হয়। তবে সাম্প্রতিক সময়ে বিশ্ববাজার ও দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন সেই প্রচলিত ধারণায় নতুন প্রশ্ন তৈরি করেছে। দাম কমায় ক্রেতাদের আগ্রহ বাড়লেও সামনে আরও দরপতনের আশঙ্কায় অনেকেই সিদ্ধান্ত নিতে পারছেন না।

দেশের বাজারে সবশেষ টানা ৯ দফায় প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৩৪ হাজার ৭০০ টাকা। চলতি বছরের সর্বোচ্চ দামের তুলনায় ভরিপ্রতি দাম কমেছে ৯১ হাজার টাকারও বেশি।

দরপতনের পেছনে যেসব কারণ

বিশ্ববাজারে স্বর্ণের সাম্প্রতিক দরপতনের পেছনে একাধিক অর্থনৈতিক কারণ রয়েছে। হাই রিজ ফিউচারসের মেটালস ট্রেডিং বিভাগের পরিচালক ডেভিড মেগারের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের কোম্পানিগুলোর শেয়ারের দরপতনে হওয়া লোকসান সামাল দিতে বিনিয়োগকারীরা স্বর্ণে রাখা বিনিয়োগ বিক্রি করছেন। এতে বাজারে বিক্রির চাপ বেড়েছে।

বিশেষ করে অ্যানথ্রোপিকের আইপিও এআই খাতে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় বিশ্বজুড়ে শেয়ারবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। মার্কিন ফিউচারসের দরপতনের পাশাপাশি এশিয়ার শেয়ারবাজারও বড় চাপের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে লোকসান সামাল দিতে বিনিয়োগকারীরা বিভিন্ন সম্পদ বিক্রি করছেন, যার নেতিবাচক প্রভাব পড়েছে স্বর্ণের বাজারেও।

ডেভিড মেগার আরও মনে করেন, উচ্চ সুদের হার, শক্তিশালী মার্কিন ডলার এবং মুদ্রাস্ফীতি অব্যাহত থাকার আশঙ্কা স্বর্ণের বাজারকে চাপে ফেলেছে। এসব কারণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

ফিলাডেলফিয়া ফেডের প্রেসিডেন্ট আনা পলসনও মুদ্রাস্ফীতির ঝুঁকির কথা উল্লেখ করে সুদের হার আরও বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন। সাধারণত সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায়। কারণ, তখন বিনিয়োগকারীরা স্বর্ণের পরিবর্তে সুদ পাওয়া যায়—এমন সম্পদে অর্থ রাখার সুযোগ পান।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৯৬ শতাংশ বলে মনে করছে বাজার। সুদের হার বৃদ্ধির আশঙ্কা এবং ডলারের শক্তিশালী অবস্থান স্বর্ণের দরপতনকে আরও ত্বরান্বিত করছে।

দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, বিনিয়োগের কারণে স্বর্ণের দাম অস্বাভাবিকভাবে বেড়ে একপর্যায়ে বাজারে একধরনের ‘গোল্ড বাবল’ তৈরি হয়েছিল। এখন সেই বাবল ভেঙে স্বর্ণের দাম সংশোধন হচ্ছে।

দেশের বাজারে আন্তর্জাতিক বাজারের প্রভাবের বিষয়টি উল্লেখ করে অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন, দেশের বাজারে চাহিদা ও সরবরাহের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামাও প্রভাব ফেলে। ফলে বিশ্ববাজারে দাম কমলে বাংলাদেশেও স্বর্ণের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। এতে কেউ কেউ স্বর্ণ বিক্রি করতে পারেন, অন্যদিকে সাধারণ ক্রেতাদের মধ্যে কেনার আগ্রহও বাড়তে পারে।

আরও পড়ুনঃ  ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ কাজে লাগাতে কসোভোর সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ

দাম কমলেও ক্রেতাদের মধ্যে দ্বিধা

স্বর্ণের দাম কমায় কেনার আগ্রহ তৈরি হয়েছে অনেক ক্রেতার মধ্যে। তবে সামনে আরও দাম কমতে পারে—এমন আশঙ্কায় কেউ কেউ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না।

পুরান ঢাকার ক্রেতা সাইফুল হক বলেন, ‘স্বর্ণের দাম অনেকটা কমায় কিনতে চাচ্ছি। তবে যেভাবে ধারাবাহিকভাবে দাম কমছে, তাতে এখন কিনে আবার দাম কমে গেলে লোকসানের আশঙ্কা রয়েছে। এ কারণে একবারে বেশি স্বর্ণ না কিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

আরেক ক্রেতা সুকুমার দাস বলেন, ‘ভবিষ্যতে মেয়ের বিয়ের জন্য স্বর্ণালংকার কেনা প্রয়োজন। দাম কমায় কিছুটা স্বস্তি পেয়েছি। তবে সামনে দাম আরও কমবে কি না, তা নিয়ে দ্বিধায় আছি। এখন স্বর্ণ কেনা ভালো হবে, নাকি টাকাটা ব্যাংকে জমা রাখা ভালো হবে, সেটিও বিবেচনা করছি।’

ক্রেতাদের আগ্রহ বাড়লেও বাজারে বেচাকেনা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। ব্যবসায়ীরা জানান, দাম কমায় দোকানে ক্রেতাদের আনাগোনা কিছুটা বেড়েছে। সামনে বিয়ের মৌসুম থাকায় গহনার চাহিদা বাড়বে বলেও আশা করছেন তাঁরা। তবে ঘন ঘন দাম পরিবর্তনের কারণে ব্যবসায়ীদের মধ্যেও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

পুরান ঢাকার তাঁতীবাজারের স্বর্ণ ব্যবসায়ী সুরঞ্জন বলেন, ‘দাম কমায় ক্রেতাদের আনাগোনা কিছুটা বেড়েছে। বিশেষ করে যারা বিয়ে বা পারিবারিক অনুষ্ঠানের জন্য স্বর্ণ কিনবেন, তারা বাজারদর জানতে আসছেন। তবে অনেকে দাম আরও কমার অপেক্ষায় থাকায় কেনার সিদ্ধান্ত নিচ্ছেন না।’

আরেক ব্যবসায়ী প্লাবন বলেন, ‘স্বর্ণের দাম এভাবে ঘনঘন ওঠানামা করায় ব্যবসায়ীদের জন্যও পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হচ্ছে। বেশি দামে কেনা স্বর্ণের দাম কমে গেলে ব্যবসায়ীদেরও লোকসানের ঝুঁকি থাকে। আবার ক্রেতারাও ভবিষ্যৎ দামের কথা চিন্তা করে কেনাকাটা পিছিয়ে দিচ্ছেন।’

স্বর্ণ কি এখনো নিরাপদ বিনিয়োগ?

দীর্ঘদিন ধরে সম্পদ সংরক্ষণের অন্যতম নিরাপদ মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে আসছে স্বর্ণ। অর্থনৈতিক সংকট কিংবা মুদ্রাস্ফীতির সময় মুদ্রার ক্রয়ক্ষমতা কমে গেলেও দীর্ঘ মেয়াদে স্বর্ণ সম্পদের মূল্য ধরে রাখতে সহায়তা করতে পারে। শেয়ারবাজার বা অন্যান্য আর্থিক সম্পদে অস্থিরতা দেখা দিলে ঝুঁকি কমাতে বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকতে পারেন।

তবে স্বর্ণে বিনিয়োগের বিষয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভিন্নতা রয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণ এখন গুরুত্বপূর্ণ বিনিয়োগ ও আর্থিক সম্পদ হিসেবেও বিবেচিত হচ্ছে। বড় বড় আন্তর্জাতিক বিনিয়োগকারী স্বর্ণের বাজারে যুক্ত থাকায় দাম বাড়িয়ে পরে বিক্রির মাধ্যমে মুনাফা করার প্রবণতাও রয়েছে। আবাসনসহ অন্যান্য সম্পদের মতো স্বর্ণের দামেও দীর্ঘমেয়াদি পরিবর্তন ঘটে।

তাঁর মতে, স্বর্ণে বিনিয়োগ সম্পূর্ণ ব্যক্তির পছন্দ ও প্রয়োজনের ওপর নির্ভর করে। স্বর্ণালংকার শুধু বিনিয়োগের মাধ্যম নয়, প্রজন্ম থেকে প্রজন্মে পরিবারের সম্পদ ও স্মৃতির অংশ হিসেবেও ব্যবহৃত হয়।

অন্যদিকে অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন, ‘সুদের হার বাড়লে ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করে নিয়মিত সুদ পাওয়ার সুযোগ থাকে। অন্যদিকে স্বর্ণ ধরে রাখলে নির্দিষ্ট সময় পর কোনো সুদ বা মুনাফা পাওয়া যায় না। ফলে বিনিয়োগকারীরা স্বর্ণের পরিবর্তে অন্য খাতে অর্থ বিনিয়োগকে বেশি লাভজনক মনে করছেন। এ ছাড়া বিশ্বজুড়ে শেয়ারবাজারের অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতও বিনিয়োগকারীদের সিদ্ধান্তে প্রভাব ফেলছে।’

আরও পড়ুনঃ  ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা

মাহফুজ কবিরের মতে, স্বর্ণের দাম কমতে শুরু করলে আরও দরপতনের আশঙ্কায় অনেক বিনিয়োগকারী আগেভাগেই স্বর্ণ বিক্রি করে দেন। এতে বাজারে বিক্রির চাপ বাড়ে এবং দাম আরও কমে যেতে পারে। আগামী দিনগুলোতে বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন তিনি।

তবে দাম কমাকে পুরোপুরি নেতিবাচক হিসেবে দেখছেন না এই অর্থনীতিবিদ। তাঁর ভাষ্য, দীর্ঘদিন ধরে উচ্চমূল্যের কারণে স্বর্ণ সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গিয়েছিল। এতে দেশের জুয়েলারি খাতেও কেনাবেচা কমে যায়। অনেক ব্যবসায়ীর কাছে অবিক্রীত স্বর্ণ জমে আছে। দাম কমলে সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতা বাড়বে এবং গহনার বাজারে আবারও চাহিদা তৈরি হতে পারে।

বিনিয়োগকারীদের অর্থ অন্য খাতে স্থানান্তরের সম্ভাবনা তুলে ধরে মাহফুজ কবির বলেন, যারা মূলত মুনাফার আশায় স্বর্ণ কিনেছিলেন, তাঁরা দাম আরও কমার আশঙ্কায় স্বর্ণ বিক্রি করে ব্যাংক বা শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারেন। এতে ব্যাংকের আমানত ও স্থায়ী আমানত (এফডিআর) বাড়ার পাশাপাশি শেয়ারবাজারেও কিছু বিনিয়োগ আসতে পারে।

তবে শেয়ারবাজারে বিনিয়োগ বাড়া নির্ভর করবে বাজারের পরিবেশ ও নতুন বিনিয়োগের সুযোগ তৈরির ওপর। ভালো কোম্পানির নতুন আইপিও এলে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে পারে। শুধু স্বর্ণের দাম কমলেই শেয়ারবাজারে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে, তা নিশ্চিত নয়।

ভবিষ্যতে স্বর্ণের দাম কোন দিকে যাবে?

দীর্ঘ মেয়াদে স্বর্ণের দাম কোন দিকে যাবে, তা নিয়ে এখনো নিশ্চিত নন বিশ্লেষকেরা। আমেরিকান গোল্ড এক্সচেঞ্জের বাজার বিশ্লেষক জিম উইকফের মতে, আগামী কয়েক কার্যদিবসে স্বর্ণ ও রুপার দাম আরও অনেকটা কমতে পারে। তবে দীর্ঘমেয়াদি পরিস্থিতি বিবেচনায় খুব শিগগির এই দুই ধাতুর বাজারদর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাতে পারে।

যুক্তরাষ্ট্রের শক্তিশালী শ্রমবাজার ও উচ্চ মুদ্রাস্ফীতির কারণে ২০২৭ সালের প্রথম প্রান্তিক পর্যন্ত বিশ্ববাজারে স্বর্ণের দাম চাপে থাকতে পারে। তবে বছরের শেষ নাগাদ প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ডলারের কাছাকাছি পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইউবিএস।

সাম্প্রতিক বিশ্লেষণে সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনায় ডলার শক্তিশালী হয়েছে, যা স্বর্ণের দামে চাপ তৈরি করছে। তবে ২০২৭ সালে মুদ্রাস্ফীতি কমে অর্থনৈতিক কর্মকাণ্ড মন্থর হলে সুদের হার কমানোর পথ তৈরি হতে পারে। এতে স্বর্ণের চাহিদা ও দাম বাড়বে।

ইউবিএসের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের মার্চে প্রতি আউন্স স্বর্ণের দাম হতে পারে ৪ হাজার ২০০ ডলার, জুনে ৪ হাজার ৬০০ ডলার এবং সেপ্টেম্বরে ৪ হাজার ৮০০ ডলার। বছরের শেষ নাগাদ তা প্রায় ৫ হাজার ডলারে পৌঁছাতে পারে। কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা এবং গহনার চাহিদা পুনরুদ্ধারও বাজারকে সহায়তা করতে পারে।

আরও পড়ুনঃ  আয়কর রিটার্ন দাখিলে কোন হিসাবের জন্য লাগবে যেসব নথি

এদিকে ২০২৭ সালের শেষ নাগাদ বিশ্ববাজারে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৬৫০ ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স। সংস্থাটির মতে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ কেনা দাম বাড়াতে সহায়তা করবে। তবে ফেডের সুদের হার বৃদ্ধি বেসরকারি বিনিয়োগের চাহিদা কমিয়ে দিতে পারে।

গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রতি মাসে গড়ে ৬০ টন স্বর্ণ কিনতে পারে। ২০২২ সালে রাশিয়ার রিজার্ভ জব্দ হওয়ার পর উদীয়মান অর্থনীতির দেশগুলোর স্বর্ণ কেনার প্রবণতা বেড়েছে। অন্যদিকে সুদের হার বাড়লে স্বর্ণভিত্তিক তহবিলের চাহিদা কমে দাম চাপে পড়তে পারে।

সংস্থাটির হিসাবে, ফেড চারবার সুদের হার বাড়ালে ২০২৭ সালের শেষ নাগাদ স্বর্ণের দাম ৪ হাজার ৫৮৫ ডলারে নেমে আসতে পারে। আর স্বর্ণভিত্তিক তহবিল থেকে আরও ৩০০ টন স্বর্ণ বিক্রি হলে দাম দাঁড়াতে পারে ৪ হাজার ২৬৫ ডলারে। তবে ফেড সুদের হার কমাতে শুরু করলে ২০২৮ সালের শেষ নাগাদ প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৬০০ ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

দেশের বাজারে স্বর্ণের দামের চিত্র

চলতি ২০২৬ সালে দেশের স্বর্ণবাজারে বড় ধরনের অস্থিরতা দেখা গেছে। ২১ নভেম্বর পর্যন্ত ১৪২ দফায় স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ দফায় দাম বাড়ানো হয়েছে, ৭৬ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে।

এর আগে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ দফায় দাম বাড়ানোর বিপরীতে কমানো হয়েছিল ২৯ দফায়।

চলতি বছরের শুরুতে, ১ জানুয়ারি ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা। ২৯ জানুয়ারি তা বেড়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় পৌঁছায়। এরপর দফায় দফায় দাম বাড়া-কমার প্রবণতা দেখা যায়। বিশেষ করে নভেম্বর মাসে টানা ৯ দফায় কমানো হয় স্বর্ণের দাম।

সবশেষ ২১ নভেম্বর ২২ ক্যারেট স্বর্ণের ভরি দাঁড়ায় ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়। এতে বছরের সর্বোচ্চ দামের তুলনায় ভরিতে কমেছে ৯১ হাজার ৩৭ টাকা।

সবশেষ সমন্বয় অনুযায়ী, ভ্যাটসহ দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকায়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা স্থগিত, অনলাইনে চলবে পাঠদান

স্বর্ণের দামে বড় পতন: এখন বিনিয়োগের উপযুক্ত সময়, নাকি অপেক্ষাই ভালো?

আপডেটের সময়: ০৬:৫৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

দীর্ঘদিন ধরেই নিরাপদ বিনিয়োগের অন্যতম মাধ্যম হিসেবে স্বর্ণের ওপর আস্থা রেখেছেন বিনিয়োগকারীরা। মূল্যস্ফীতি, অর্থনৈতিক অনিশ্চয়তা কিংবা শেয়ারবাজারের অস্থিরতার সময়ে সম্পদের মূল্য ধরে রাখতে স্বর্ণকে নির্ভরযোগ্য মনে করা হয়। তবে সাম্প্রতিক সময়ে বিশ্ববাজার ও দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন সেই প্রচলিত ধারণায় নতুন প্রশ্ন তৈরি করেছে। দাম কমায় ক্রেতাদের আগ্রহ বাড়লেও সামনে আরও দরপতনের আশঙ্কায় অনেকেই সিদ্ধান্ত নিতে পারছেন না।

দেশের বাজারে সবশেষ টানা ৯ দফায় প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৩৪ হাজার ৭০০ টাকা। চলতি বছরের সর্বোচ্চ দামের তুলনায় ভরিপ্রতি দাম কমেছে ৯১ হাজার টাকারও বেশি।

দরপতনের পেছনে যেসব কারণ

বিশ্ববাজারে স্বর্ণের সাম্প্রতিক দরপতনের পেছনে একাধিক অর্থনৈতিক কারণ রয়েছে। হাই রিজ ফিউচারসের মেটালস ট্রেডিং বিভাগের পরিচালক ডেভিড মেগারের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের কোম্পানিগুলোর শেয়ারের দরপতনে হওয়া লোকসান সামাল দিতে বিনিয়োগকারীরা স্বর্ণে রাখা বিনিয়োগ বিক্রি করছেন। এতে বাজারে বিক্রির চাপ বেড়েছে।

বিশেষ করে অ্যানথ্রোপিকের আইপিও এআই খাতে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় বিশ্বজুড়ে শেয়ারবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। মার্কিন ফিউচারসের দরপতনের পাশাপাশি এশিয়ার শেয়ারবাজারও বড় চাপের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে লোকসান সামাল দিতে বিনিয়োগকারীরা বিভিন্ন সম্পদ বিক্রি করছেন, যার নেতিবাচক প্রভাব পড়েছে স্বর্ণের বাজারেও।

ডেভিড মেগার আরও মনে করেন, উচ্চ সুদের হার, শক্তিশালী মার্কিন ডলার এবং মুদ্রাস্ফীতি অব্যাহত থাকার আশঙ্কা স্বর্ণের বাজারকে চাপে ফেলেছে। এসব কারণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

ফিলাডেলফিয়া ফেডের প্রেসিডেন্ট আনা পলসনও মুদ্রাস্ফীতির ঝুঁকির কথা উল্লেখ করে সুদের হার আরও বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন। সাধারণত সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায়। কারণ, তখন বিনিয়োগকারীরা স্বর্ণের পরিবর্তে সুদ পাওয়া যায়—এমন সম্পদে অর্থ রাখার সুযোগ পান।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৯৬ শতাংশ বলে মনে করছে বাজার। সুদের হার বৃদ্ধির আশঙ্কা এবং ডলারের শক্তিশালী অবস্থান স্বর্ণের দরপতনকে আরও ত্বরান্বিত করছে।

দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, বিনিয়োগের কারণে স্বর্ণের দাম অস্বাভাবিকভাবে বেড়ে একপর্যায়ে বাজারে একধরনের ‘গোল্ড বাবল’ তৈরি হয়েছিল। এখন সেই বাবল ভেঙে স্বর্ণের দাম সংশোধন হচ্ছে।

দেশের বাজারে আন্তর্জাতিক বাজারের প্রভাবের বিষয়টি উল্লেখ করে অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন, দেশের বাজারে চাহিদা ও সরবরাহের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামাও প্রভাব ফেলে। ফলে বিশ্ববাজারে দাম কমলে বাংলাদেশেও স্বর্ণের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। এতে কেউ কেউ স্বর্ণ বিক্রি করতে পারেন, অন্যদিকে সাধারণ ক্রেতাদের মধ্যে কেনার আগ্রহও বাড়তে পারে।

আরও পড়ুনঃ  টানা সাত দফা কমল স্বর্ণের দাম, ভরিতে এখন ২ লাখ ১২ হাজার ১১০ টাকা

দাম কমলেও ক্রেতাদের মধ্যে দ্বিধা

স্বর্ণের দাম কমায় কেনার আগ্রহ তৈরি হয়েছে অনেক ক্রেতার মধ্যে। তবে সামনে আরও দাম কমতে পারে—এমন আশঙ্কায় কেউ কেউ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না।

পুরান ঢাকার ক্রেতা সাইফুল হক বলেন, ‘স্বর্ণের দাম অনেকটা কমায় কিনতে চাচ্ছি। তবে যেভাবে ধারাবাহিকভাবে দাম কমছে, তাতে এখন কিনে আবার দাম কমে গেলে লোকসানের আশঙ্কা রয়েছে। এ কারণে একবারে বেশি স্বর্ণ না কিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

আরেক ক্রেতা সুকুমার দাস বলেন, ‘ভবিষ্যতে মেয়ের বিয়ের জন্য স্বর্ণালংকার কেনা প্রয়োজন। দাম কমায় কিছুটা স্বস্তি পেয়েছি। তবে সামনে দাম আরও কমবে কি না, তা নিয়ে দ্বিধায় আছি। এখন স্বর্ণ কেনা ভালো হবে, নাকি টাকাটা ব্যাংকে জমা রাখা ভালো হবে, সেটিও বিবেচনা করছি।’

ক্রেতাদের আগ্রহ বাড়লেও বাজারে বেচাকেনা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। ব্যবসায়ীরা জানান, দাম কমায় দোকানে ক্রেতাদের আনাগোনা কিছুটা বেড়েছে। সামনে বিয়ের মৌসুম থাকায় গহনার চাহিদা বাড়বে বলেও আশা করছেন তাঁরা। তবে ঘন ঘন দাম পরিবর্তনের কারণে ব্যবসায়ীদের মধ্যেও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

পুরান ঢাকার তাঁতীবাজারের স্বর্ণ ব্যবসায়ী সুরঞ্জন বলেন, ‘দাম কমায় ক্রেতাদের আনাগোনা কিছুটা বেড়েছে। বিশেষ করে যারা বিয়ে বা পারিবারিক অনুষ্ঠানের জন্য স্বর্ণ কিনবেন, তারা বাজারদর জানতে আসছেন। তবে অনেকে দাম আরও কমার অপেক্ষায় থাকায় কেনার সিদ্ধান্ত নিচ্ছেন না।’

আরেক ব্যবসায়ী প্লাবন বলেন, ‘স্বর্ণের দাম এভাবে ঘনঘন ওঠানামা করায় ব্যবসায়ীদের জন্যও পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হচ্ছে। বেশি দামে কেনা স্বর্ণের দাম কমে গেলে ব্যবসায়ীদেরও লোকসানের ঝুঁকি থাকে। আবার ক্রেতারাও ভবিষ্যৎ দামের কথা চিন্তা করে কেনাকাটা পিছিয়ে দিচ্ছেন।’

স্বর্ণ কি এখনো নিরাপদ বিনিয়োগ?

দীর্ঘদিন ধরে সম্পদ সংরক্ষণের অন্যতম নিরাপদ মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে আসছে স্বর্ণ। অর্থনৈতিক সংকট কিংবা মুদ্রাস্ফীতির সময় মুদ্রার ক্রয়ক্ষমতা কমে গেলেও দীর্ঘ মেয়াদে স্বর্ণ সম্পদের মূল্য ধরে রাখতে সহায়তা করতে পারে। শেয়ারবাজার বা অন্যান্য আর্থিক সম্পদে অস্থিরতা দেখা দিলে ঝুঁকি কমাতে বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকতে পারেন।

তবে স্বর্ণে বিনিয়োগের বিষয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভিন্নতা রয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণ এখন গুরুত্বপূর্ণ বিনিয়োগ ও আর্থিক সম্পদ হিসেবেও বিবেচিত হচ্ছে। বড় বড় আন্তর্জাতিক বিনিয়োগকারী স্বর্ণের বাজারে যুক্ত থাকায় দাম বাড়িয়ে পরে বিক্রির মাধ্যমে মুনাফা করার প্রবণতাও রয়েছে। আবাসনসহ অন্যান্য সম্পদের মতো স্বর্ণের দামেও দীর্ঘমেয়াদি পরিবর্তন ঘটে।

তাঁর মতে, স্বর্ণে বিনিয়োগ সম্পূর্ণ ব্যক্তির পছন্দ ও প্রয়োজনের ওপর নির্ভর করে। স্বর্ণালংকার শুধু বিনিয়োগের মাধ্যম নয়, প্রজন্ম থেকে প্রজন্মে পরিবারের সম্পদ ও স্মৃতির অংশ হিসেবেও ব্যবহৃত হয়।

অন্যদিকে অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন, ‘সুদের হার বাড়লে ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করে নিয়মিত সুদ পাওয়ার সুযোগ থাকে। অন্যদিকে স্বর্ণ ধরে রাখলে নির্দিষ্ট সময় পর কোনো সুদ বা মুনাফা পাওয়া যায় না। ফলে বিনিয়োগকারীরা স্বর্ণের পরিবর্তে অন্য খাতে অর্থ বিনিয়োগকে বেশি লাভজনক মনে করছেন। এ ছাড়া বিশ্বজুড়ে শেয়ারবাজারের অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতও বিনিয়োগকারীদের সিদ্ধান্তে প্রভাব ফেলছে।’

আরও পড়ুনঃ  নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের হিসাবে অসংগতি