ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলার সূচি কাঁঠালবাগানে দগ্ধ নার্সিং শিক্ষার্থীর মৃত্যু স্বর্ণের মজুতে শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৬৮তম মুকসুদপুর থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ভিডিও পোস্ট, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার জিয়াউল আহসানের মামলায় আজ যুক্তিতর্ক, বিটিভিতে সরাসরি সম্প্রচার অতীতের ভুলের জন্য বিএনপিকে মুচলেকা দিতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান, চলছে দ্বিতীয় দফার বিদ্যুৎ পরীক্ষা পাঁচ দফা দাবিতে মঙ্গলবার রাজধানীতে এনসিপির বাইক র‍্যালি স্বর্ণের দাম বাড়ল, ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দুই মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, কেঁপে উঠল ঠাকুরগাঁও-পঞ্চগড়সহ বিভিন্ন এলাকা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তিন ভরি স্বর্ণালংকার কুড়িয়ে মালিককে ফেরালেন চানাচুর বিক্রেতা

সুনামগঞ্জ পৌর শহরে কুড়িয়ে পাওয়া প্রায় তিন ভরি স্বর্ণালংকার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন আমির উদ্দিন (৩৫) নামে এক চানাচুর বিক্রেতা। তার সততায় মুগ্ধ হয়ে পুরস্কার হিসেবে তাকে পাঁচ হাজার টাকা দিয়েছেন স্বর্ণালংকারের মালিক সজল তালুকদার।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় শহরের আলফাত স্কয়ার এলাকায় একটি ব্যাগ কুড়িয়ে পান আমির উদ্দিন। পরে মালিকের সন্ধান পেয়ে প্রায় চার ঘণ্টা পর পুলিশের উপস্থিতিতে স্বর্ণালংকারসহ ব্যাগটি ফিরিয়ে দেন তিনি।

সজল তালুকদার জানান, তিনি পরিবারের সঙ্গে শহরের আবুল হোসেন রোডে একটি ভাড়া বাসায় থাকেন। রোববার বিকেলে তার স্ত্রী এক জোড়া স্বর্ণের চুড়ি ও দুটি আংটি পরিষ্কার করাতে শহরের একটি স্বর্ণালংকারের দোকানে যান। সঙ্গে ছিলেন সজল ও তাদের দুই শিশুসন্তান। কাজ শেষে তারা আলফাত স্কয়ার হয়ে রিকশায় বাসায় ফিরছিলেন। বাসার সামনে নেমে তারা বুঝতে পারেন, স্ত্রীর হাতব্যাগটি রিকশায় নেই। কোথায় বা কীভাবে ব্যাগটি হারিয়েছে, তা বুঝতে পারছিলেন না তারা।

আরও পড়ুনঃ  কুমিল্লায় অটোরিকশার আকস্মিক ব্রেকে গুরুতর আহত আড়াই মাসের শিশু

এরপর সজল দুই বন্ধুকে নিয়ে প্রথমে থানায় গিয়ে বিষয়টি জানান। পরে ব্যাগটির সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে হতাশ হয়ে বাসায় ফিরে যান।

এদিকে সজলের বন্ধুরা অন্য একটি রিকশায় বাড়ি ফিরছিলেন। পথে সজলের স্ত্রীর স্বর্ণালংকার হারানোর বিষয়টি নিয়ে তাদের মধ্যে আলোচনা হচ্ছিল। এ সময় রিকশাচালক আবু সাইদ জানান, একজন চানাচুর বিক্রেতা একটি ব্যাগ পেয়েছেন এবং সেটির মালিককে খুঁজছেন। পরে বন্ধুরা সজলকে খবর দিয়ে আমির উদ্দিনের কাছে যান।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন

ব্যাগটি পাওয়ার সময় রিকশাচালক আবু সাইদ কাছেই ছিলেন বলে জানান আমির উদ্দিন। তিনি বলেন, ‘সোনা দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম। পরে ছেলেকে দিয়ে ঘরেও পাঠাইছি সাবধানে রাখবার লাগি। আমার দোকানেও রাখা নিরাপদ না, তিনবার দোকান চুরি অইছে।’

শহরের পশ্চিমবাজার এলাকার বাসিন্দা আমির উদ্দিন জানান, একটি ভাঙাচোরা ভাড়া ঘরে পরিবার নিয়ে থাকেন তিনি। নিজের কোনো ঘরবাড়ি নেই। স্বর্ণালংকারগুলো রেখে দিতে পারতেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ছোটবেলা থাকি কষ্ট করি চলি। পরের জিনিসে লোভ নাই।’

আরও পড়ুনঃ  ময়মনসিংহে রাতে ট্রেন-বাস ও ইউপি কার্যালয়ে আগুন, দিনে সড়ক অবরোধ

আমির উদ্দিনের সততার প্রশংসা করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। তিনি বলেন, ‘থানায় জানানোর পর আমরা সজল তালুকদারের সঙ্গে লোক দিয়ে ব্যাগটির খোঁজ করি। পরে তাঁরা আমির উদ্দিনসহ থানায় আসেন। আমির উদ্দিনকে ভালো লোক মনে হয়েছে। এ কারণে ব্যাগটি ফেরত পাওয়া গেছে।’

আমির উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সজল তালুকদার বলেন, ‘আমরা তিনটা মানুষ চার ঘণ্টা ব্যাগটা খুঁজছি। আমির উদ্দিন লোকটারে সরল মনে অইছে। টাকা নিতে চায়নি, জোর করে দিছি। আমার কাছে তখন এই টাকাই ছিল।’

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলার সূচি

তিন ভরি স্বর্ণালংকার কুড়িয়ে মালিককে ফেরালেন চানাচুর বিক্রেতা

আপডেটের সময়: ০২:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জ পৌর শহরে কুড়িয়ে পাওয়া প্রায় তিন ভরি স্বর্ণালংকার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন আমির উদ্দিন (৩৫) নামে এক চানাচুর বিক্রেতা। তার সততায় মুগ্ধ হয়ে পুরস্কার হিসেবে তাকে পাঁচ হাজার টাকা দিয়েছেন স্বর্ণালংকারের মালিক সজল তালুকদার।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় শহরের আলফাত স্কয়ার এলাকায় একটি ব্যাগ কুড়িয়ে পান আমির উদ্দিন। পরে মালিকের সন্ধান পেয়ে প্রায় চার ঘণ্টা পর পুলিশের উপস্থিতিতে স্বর্ণালংকারসহ ব্যাগটি ফিরিয়ে দেন তিনি।

সজল তালুকদার জানান, তিনি পরিবারের সঙ্গে শহরের আবুল হোসেন রোডে একটি ভাড়া বাসায় থাকেন। রোববার বিকেলে তার স্ত্রী এক জোড়া স্বর্ণের চুড়ি ও দুটি আংটি পরিষ্কার করাতে শহরের একটি স্বর্ণালংকারের দোকানে যান। সঙ্গে ছিলেন সজল ও তাদের দুই শিশুসন্তান। কাজ শেষে তারা আলফাত স্কয়ার হয়ে রিকশায় বাসায় ফিরছিলেন। বাসার সামনে নেমে তারা বুঝতে পারেন, স্ত্রীর হাতব্যাগটি রিকশায় নেই। কোথায় বা কীভাবে ব্যাগটি হারিয়েছে, তা বুঝতে পারছিলেন না তারা।

আরও পড়ুনঃ  কুমিল্লায় অটোরিকশার আকস্মিক ব্রেকে গুরুতর আহত আড়াই মাসের শিশু

এরপর সজল দুই বন্ধুকে নিয়ে প্রথমে থানায় গিয়ে বিষয়টি জানান। পরে ব্যাগটির সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে হতাশ হয়ে বাসায় ফিরে যান।

এদিকে সজলের বন্ধুরা অন্য একটি রিকশায় বাড়ি ফিরছিলেন। পথে সজলের স্ত্রীর স্বর্ণালংকার হারানোর বিষয়টি নিয়ে তাদের মধ্যে আলোচনা হচ্ছিল। এ সময় রিকশাচালক আবু সাইদ জানান, একজন চানাচুর বিক্রেতা একটি ব্যাগ পেয়েছেন এবং সেটির মালিককে খুঁজছেন। পরে বন্ধুরা সজলকে খবর দিয়ে আমির উদ্দিনের কাছে যান।

আরও পড়ুনঃ  ময়মনসিংহে রাতে ট্রেন-বাস ও ইউপি কার্যালয়ে আগুন, দিনে সড়ক অবরোধ

ব্যাগটি পাওয়ার সময় রিকশাচালক আবু সাইদ কাছেই ছিলেন বলে জানান আমির উদ্দিন। তিনি বলেন, ‘সোনা দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম। পরে ছেলেকে দিয়ে ঘরেও পাঠাইছি সাবধানে রাখবার লাগি। আমার দোকানেও রাখা নিরাপদ না, তিনবার দোকান চুরি অইছে।’

শহরের পশ্চিমবাজার এলাকার বাসিন্দা আমির উদ্দিন জানান, একটি ভাঙাচোরা ভাড়া ঘরে পরিবার নিয়ে থাকেন তিনি। নিজের কোনো ঘরবাড়ি নেই। স্বর্ণালংকারগুলো রেখে দিতে পারতেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ছোটবেলা থাকি কষ্ট করি চলি। পরের জিনিসে লোভ নাই।’

আরও পড়ুনঃ  কক্সবাজারে পরীক্ষামূলকভাবে শুরু পর্যটন কার্নিভাল, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত