ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোলে ককটেল বিস্ফোরণে আহত দুই শ্রমিক নেতা, প্রতিবাদে বিক্ষোভ হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৮ নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুইজনের মৃত্যু, অসুস্থ আরও দুই বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলার সূচি কাঁঠালবাগানে দগ্ধ নার্সিং শিক্ষার্থীর মৃত্যু স্বর্ণের মজুতে শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৬৮তম মুকসুদপুর থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ভিডিও পোস্ট, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার জিয়াউল আহসানের মামলায় আজ যুক্তিতর্ক, বিটিভিতে সরাসরি সম্প্রচার অতীতের ভুলের জন্য বিএনপিকে মুচলেকা দিতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান, চলছে দ্বিতীয় দফার বিদ্যুৎ পরীক্ষা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল বিকেল ৩টায়, ঢাবিতে আবেদনের সময় বাড়ছে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় প্রকাশ করা হবে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা দুই দিন বাড়ানোর সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে।

সোমবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পৃথক দুটি পোস্টে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হতে পারে শাহজালালের তৃতীয় টার্মিনাল

মন্ত্রীর একটি পোস্টে বলা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা ২ দিন বৃদ্ধি করা হবে।’ অন্য পোস্টে জানানো হয়, ‘২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আজ বিকেল ৩টায় প্রকাশ করা হবে।’

আরও পড়ুনঃ  ‘সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়’—খালেদা জিয়ার পুরোনো বক্তব্য ঘিরে আলোচনা

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা ছিল। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সময়সীমা দুই দিন বাড়ানো হলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

তবে সময় বাড়ানোর খবর জানানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনের শেষ সময় এখনো ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট বহাল রয়েছে।

আরও পড়ুনঃ  মতবিরোধ মিটলে আবারও ঘনিষ্ঠ মিত্র হতে পারে পাকিস্তান ও তালেবান

তাই আবেদনের সময়সীমা বাড়ানোর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বেনাপোলে ককটেল বিস্ফোরণে আহত দুই শ্রমিক নেতা, প্রতিবাদে বিক্ষোভ

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল বিকেল ৩টায়, ঢাবিতে আবেদনের সময় বাড়ছে

আপডেটের সময়: ০২:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় প্রকাশ করা হবে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা দুই দিন বাড়ানোর সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে।

সোমবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পৃথক দুটি পোস্টে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হতে পারে শাহজালালের তৃতীয় টার্মিনাল

মন্ত্রীর একটি পোস্টে বলা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা ২ দিন বৃদ্ধি করা হবে।’ অন্য পোস্টে জানানো হয়, ‘২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আজ বিকেল ৩টায় প্রকাশ করা হবে।’

আরও পড়ুনঃ  রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান, চলছে দ্বিতীয় দফার বিদ্যুৎ পরীক্ষা

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা ছিল। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সময়সীমা দুই দিন বাড়ানো হলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

তবে সময় বাড়ানোর খবর জানানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনের শেষ সময় এখনো ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট বহাল রয়েছে।

আরও পড়ুনঃ  মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী