ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফটিকছড়িতে ৬ জনকে গুলির ঘটনায় দায় স্বীকার করে ‘শুটার রায়হানের’ ফেসবুক পোস্ট ডোনাল্ড-সল্টের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড কার্পেটিংয়ের সাত দিনের মাথায় ধসে পড়ল ৬ কোটি ৭৮ লাখ টাকার সড়ক আইনি প্রক্রিয়া মোকাবিলার সাহস থাকলে শেখ হাসিনাকে স্বাগত জানানো হবে: আমিনুল হক রাজধানীর আট জোনে চলবে ভিন্ন রঙের ই-রিকশা: ডিএনসিসি প্রশাসক সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা করা অনুচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হবে না: হুমায়ুন কবির ২৩ দিনে সারা দেশে আওয়ামী লীগের ২১৩টি নাশকতার ঘটনা: তথ্য উপদেষ্টা ৫ শতাংশের কম নগদ লভ্যাংশে ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে পারবে না কোম্পানি সাতক্ষীরায় পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ আসামি ছিনতাই, গ্রেপ্তার ৭
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মিশর ও ইরাকের নাগরিকদের জন্য পারস্পরিক ভিসা বাধ্যবাধকতা তুলে নেওয়ার সিদ্ধান্ত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৫১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৫ সময় দেখুন

মিশর ও ইরাকের নাগরিকদের মধ্যে পারস্পরিক ভিসা ব্যবস্থা বাতিলের বিষয়ে একমত হয়েছে দেশ দুটি। সোমবার (২৩ নভেম্বর) মিশরের রাজধানী কায়রোর ইত্তিহাদিয়া প্রাসাদে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি।

আরও পড়ুনঃ  জিয়াউল আহসানের অবৈধ সম্পদের তথ্যও আছে: অ্যাটর্নি জেনারেল

সংবাদ সম্মেলনে ইরাকি প্রধানমন্ত্রী বলেন, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে ইরাক ও মিশরের মধ্যে ভিসার বাধ্যবাধকতা তুলে নেওয়ার বিষয়ে তাঁরা একমত হয়েছেন। তবে সিদ্ধান্তটি কবে থেকে কার্যকর হবে এবং কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

আরও পড়ুনঃ  সাদিকুল হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন আবেদন খারিজ

এর আগে কায়রোর ইত্তিহাদিয়া প্রাসাদে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার, সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও আলোচনায় স্থান পায়।

আরও পড়ুনঃ  ভারতে কমছে স্বর্ণের দাম, পেছনে যুক্তরাষ্ট্রের সুদের হারের প্রভাব

ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই আলী আল-জাইদির প্রথম মিশর সফর। মিশর-ইরাক যৌথ উচ্চ কমিটির চতুর্থ অধিবেশনকে কেন্দ্র করে তাঁর এ সফর অনুষ্ঠিত হচ্ছে। অধিবেশনে দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফটিকছড়িতে ৬ জনকে গুলির ঘটনায় দায় স্বীকার করে ‘শুটার রায়হানের’ ফেসবুক পোস্ট

মিশর ও ইরাকের নাগরিকদের জন্য পারস্পরিক ভিসা বাধ্যবাধকতা তুলে নেওয়ার সিদ্ধান্ত

আপডেটের সময়: ০৫:৫১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মিশর ও ইরাকের নাগরিকদের মধ্যে পারস্পরিক ভিসা ব্যবস্থা বাতিলের বিষয়ে একমত হয়েছে দেশ দুটি। সোমবার (২৩ নভেম্বর) মিশরের রাজধানী কায়রোর ইত্তিহাদিয়া প্রাসাদে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি।

আরও পড়ুনঃ  পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা করার দাবিতে অনড় শ্রমিকপক্ষ

সংবাদ সম্মেলনে ইরাকি প্রধানমন্ত্রী বলেন, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে ইরাক ও মিশরের মধ্যে ভিসার বাধ্যবাধকতা তুলে নেওয়ার বিষয়ে তাঁরা একমত হয়েছেন। তবে সিদ্ধান্তটি কবে থেকে কার্যকর হবে এবং কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

আরও পড়ুনঃ  জিহ্বার সংযম ও সদ্ব্যবহার: নেক আমল অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম