ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২ ইরান সীমান্তে শিব ক্রসিং খুলছে ইরাক, বন্ধ হচ্ছে মানদালি রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান ৯-১০ ঘণ্টার উৎকণ্ঠার অবসান, বাবাকে ফিরে পেলেন মেঘলা মুক্তা শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা বিনা মূল্যে রামেক পরিচালকের সঙ্গে বৈঠক করতে গিয়ে পুলিশ হেফাজতে ছাত্রলীগের সাবেক দুই নেতা সিরাজগঞ্জে রেললাইনে আগুনের ঘটনায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফ্লাইং অ্যাকাডেমিসহ আন্তর্জাতিক বিমানবন্দর হবে বগুড়ায়: সরকারের পরিকল্পনা

বগুড়ায় একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর এবং ফ্লাইং অ্যাকাডেমি স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর আকাশপথে যোগাযোগ আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৭ মে) বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিমানবাহিনী প্রধান বগুড়া এয়ারফিল্ড পরিদর্শন শেষে এ পরিকল্পনার কথা জানান।

আরও পড়ুনঃ  এইচএসসি ফল পুনর্নিরীক্ষণে আবেদনের নতুন রেকর্ড

পরিদর্শন শেষে জানানো হয়, বগুড়া এয়ারফিল্ড ও এর আশপাশের এলাকা আন্তর্জাতিক মানসম্পন্ন বিমানবন্দরে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে এখানে একটি ফ্লাইং অ্যাকাডেমি স্থাপন করে পাইলট প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুনঃ  ‘ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি

সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রায় ১০ হাজার ৫০০ ফুট দীর্ঘ রানওয়ে তৈরি করা হবে, যেখানে আন্তর্জাতিক, অভ্যন্তরীণ এবং কার্গো বিমান ওঠানামা করতে পারবে। এতে কৃষি ও শিল্পপণ্য রপ্তানির নতুন সুযোগ তৈরি হবে বলেও জানানো হয়।

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, উত্তরাঞ্চলের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে বগুড়ায় এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিমানবাহিনী প্রধান জানান, বগুড়ায় একটি আধুনিক বিমানঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে, যা ভবিষ্যতে সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই কাজে লাগবে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও ঊর্ধ্বতন সরকারি-বেসামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির

ফ্লাইং অ্যাকাডেমিসহ আন্তর্জাতিক বিমানবন্দর হবে বগুড়ায়: সরকারের পরিকল্পনা

আপডেটের সময়: ০২:৫২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

বগুড়ায় একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর এবং ফ্লাইং অ্যাকাডেমি স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর আকাশপথে যোগাযোগ আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৭ মে) বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিমানবাহিনী প্রধান বগুড়া এয়ারফিল্ড পরিদর্শন শেষে এ পরিকল্পনার কথা জানান।

আরও পড়ুনঃ  ‘ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি

পরিদর্শন শেষে জানানো হয়, বগুড়া এয়ারফিল্ড ও এর আশপাশের এলাকা আন্তর্জাতিক মানসম্পন্ন বিমানবন্দরে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে এখানে একটি ফ্লাইং অ্যাকাডেমি স্থাপন করে পাইলট প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুনঃ  কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী