ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা পিনু গ্রেপ্তার সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে হামলার দাবি হুথিদের সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংক পুনরুজ্জীবিত করার উদ্যোগ পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাত নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য গাজীপুরে শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধের চেষ্টা; বন্ধ ৩২ কারখানা পারমাণবিক অস্ত্রের মজুত ও উৎপাদন সক্ষমতা বাড়াতে কিমের নতুন নির্দেশ শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের চেয়ে বেশি: রিজভী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের চেয়ে বেশি: রিজভী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:১৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১৫ সময় দেখুন

বাংলাদেশে শ্রমিকদের জন্য নির্ধারিত নতুন মজুরি দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের তুলনায় বেশি বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, নতুন মজুরি কাঠামোতে শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা। এ সময় রিজভীও উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  পাঁচ দফা দাবিতে মঙ্গলবার রাজধানীতে এনসিপির বাইক র‍্যালি

রিজভী বলেন, সাম্প্রতিক সময়ে শ্রমিক অসন্তোষ ও আন্দোলন নিরসনে নজরুল ইসলাম খান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে কার্যকর সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে। এর ফলে শ্রমিকদের মজুরি প্রায় ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

নতুন মজুরি কাঠামোর বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, সর্বনিম্ন পর্যায়ে শ্রমিকদের বেতন ৪ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ পর্যায়ে ৬ হাজার ৪৬৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তার দাবি, এই নতুন বেতন কাঠামো ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শ্রমিকদের মজুরির তুলনায় বেশি।

আরও পড়ুনঃ  ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন, আবু হানিফের অভিযোগ

এ সময় নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমানউল্লাহ আমানকে আহ্বায়ক এবং শামসুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্য সচিব করে গঠিত কমিটির নেতৃত্বের প্রতিও আস্থা প্রকাশ করেন বিএনপির এই নেতা।

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন রিজভী। তার দাবি, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তি সীমান্তের ওপার থেকে বিভিন্ন পক্ষকে ব্যবহার করে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রীয় বিমানে ফেরার কথা নয়, শেখ হাসিনার উচিত আত্মসমর্পণ করা: রিজভী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মাটিতে তার আর ফিরে আসার সুযোগ হবে না।

এ ছাড়া আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, দেশের জনগণের ওপর আগ্রাসন চালিয়ে কোনো শক্তিই আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে না।

সূত্র: যুগান্তর।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা

শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের চেয়ে বেশি: রিজভী

আপডেটের সময়: ০১:১৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশে শ্রমিকদের জন্য নির্ধারিত নতুন মজুরি দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের তুলনায় বেশি বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, নতুন মজুরি কাঠামোতে শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা। এ সময় রিজভীও উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  জামায়াতের সংস্কার প্রস্তাব ও বিলুপ্তির সিদ্ধান্ত নিয়ে রাজ্জাকের বক্তব্য অস্বীকার আজহারের

রিজভী বলেন, সাম্প্রতিক সময়ে শ্রমিক অসন্তোষ ও আন্দোলন নিরসনে নজরুল ইসলাম খান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে কার্যকর সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে। এর ফলে শ্রমিকদের মজুরি প্রায় ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

নতুন মজুরি কাঠামোর বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, সর্বনিম্ন পর্যায়ে শ্রমিকদের বেতন ৪ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ পর্যায়ে ৬ হাজার ৪৬৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তার দাবি, এই নতুন বেতন কাঠামো ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শ্রমিকদের মজুরির তুলনায় বেশি।

আরও পড়ুনঃ  অতীতের ভুলের জন্য বিএনপিকে মুচলেকা দিতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

এ সময় নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমানউল্লাহ আমানকে আহ্বায়ক এবং শামসুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্য সচিব করে গঠিত কমিটির নেতৃত্বের প্রতিও আস্থা প্রকাশ করেন বিএনপির এই নেতা।

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন রিজভী। তার দাবি, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তি সীমান্তের ওপার থেকে বিভিন্ন পক্ষকে ব্যবহার করে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

আরও পড়ুনঃ  শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে আমান উল্লাহ আমান