Dhaka ০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেঁচে থাকলে ইউনূস সরকারের ভুলের বিরুদ্ধে আন্দোলন করতেন ডা. জাফরুল্লাহ রাশিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত, হাসপাতালে আহত বন্ধু অভিষিক্ত দুই ব্যাটারের জোড়া ফিফটিতে মিরপুর টেস্টে সুবিধাজনক অবস্থানে পাকিস্তান ঘুম থেকে ওঠেবেন কখন? বিষাক্ত জেলি দিয়ে নকল দুধ তৈরির কারখানা, কৃষক দল নেতার বাড়িতে অভিযান আসামে ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও রোববার থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৬, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের অজন্তা দেব রায় পুলিশকে মানবিক ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি ইরানের খারগ দ্বীপের কাছে বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে তেল

 মরণোত্তর ডক্টরেট পেলেন লিমন-বৃষ্টি, খালি চেয়ারে গাউন-টুপি রেখে আবেগঘন সমাবর্তন

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) নিহত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।

শুক্রবার (৮ মে) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের স্মরণে বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাদের জন্য নির্ধারিত দুটি আসনে খালি চেয়ার রেখে সেখানে অ্যাকাডেমিক গাউন ও টুপি সাজিয়ে রাখা হয়। এ দৃশ্য দেখে সহপাঠী ও শিক্ষকরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

আরও পড়ুনঃ  আসামে ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও

সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে ডিগ্রি গ্রহণ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে নীরবতা ও শোকের আবহ তৈরি হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চলতি ‘স্প্রিং ২০২৬’ সমাবর্তনে প্রায় ৮ হাজার শিক্ষার্থীর সঙ্গে লিমন ও বৃষ্টিকেও ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়। ডক্টরাল ডিগ্রিধারীদের তালিকায় তাদের নাম আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়।

আরও পড়ুনঃ  তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ, বেইজিংয়ে উচ্চপর্যায়ের আলোচনা

অনুষ্ঠানের শুরুতে তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে খালি চেয়ার ও গাউন-টুপি রাখা মঞ্চে সহপাঠীরা তাদের স্মৃতিচারণ করেন, যেখানে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

আরও পড়ুনঃ  স্পোর্টিং উইকেটের আশা শান্তর, তবে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত বাংলাদেশ দল

জানা যায়, গত ১৬ এপ্রিল থেকে তারা নিখোঁজ ছিলেন। পরে ফ্লোরিডার টাম্পা এলাকার একটি সেতু ও ম্যানগ্রোভ বন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ২৬ বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

বেঁচে থাকলে ইউনূস সরকারের ভুলের বিরুদ্ধে আন্দোলন করতেন ডা. জাফরুল্লাহ

 মরণোত্তর ডক্টরেট পেলেন লিমন-বৃষ্টি, খালি চেয়ারে গাউন-টুপি রেখে আবেগঘন সমাবর্তন

আপডেটের সময়: ১১:৩৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) নিহত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।

শুক্রবার (৮ মে) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের স্মরণে বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাদের জন্য নির্ধারিত দুটি আসনে খালি চেয়ার রেখে সেখানে অ্যাকাডেমিক গাউন ও টুপি সাজিয়ে রাখা হয়। এ দৃশ্য দেখে সহপাঠী ও শিক্ষকরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

আরও পড়ুনঃ  কোরবানির পশুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রীর কড়া বার্তা