ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দক্ষিণ আফ্রিকায় টাঙ্গাইলের প্রবাসী যুবককে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার এক প্রবাসী যুবক। নিহত সুমন (৩৫) উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার স্থানীয় সময় বিকেলে দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আরও পড়ুনঃ  বাংলাদেশসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করছিলেন সুমন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  ৭ নভেম্বর সারাদেশের পোশাক কারখানায় ছুটি, বিজিএমইএর ঘোষণা

তিন বছর আগে দেশে এসে বিয়ে করেছিলেন তিনি। তার একমাত্র ছেলে সন্তানের বয়স মাত্র দুই বছর।

সুমনের মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

আরও পড়ুনঃ  নান্দাইলে পিকআপ-ড্রাম ট্রাকের সংঘর্ষ, নিহত ২

এদিকে Mirzapur Police Station জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং মরদেহ দেশে আনতে পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দক্ষিণ আফ্রিকায় টাঙ্গাইলের প্রবাসী যুবককে গুলি করে হত্যা

আপডেটের সময়: ০৭:২৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার এক প্রবাসী যুবক। নিহত সুমন (৩৫) উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার স্থানীয় সময় বিকেলে দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আরও পড়ুনঃ  এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করছিলেন সুমন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  মাজার বস্তির অন্ধকার রাতে টাইগার টিম: তাহসিফের মৃত্যুরহস্যে নতুন চাঞ্চল্য

তিন বছর আগে দেশে এসে বিয়ে করেছিলেন তিনি। তার একমাত্র ছেলে সন্তানের বয়স মাত্র দুই বছর।

সুমনের মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

আরও পড়ুনঃ  মালিকের নাম দিয়েই অনলাইনে খুঁজুন জমির খতিয়ান