ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

উচ্চশিক্ষায় উৎকর্ষতা অর্জনে সরকার অঙ্গীকারবদ্ধ: শিক্ষামন্ত্রী

উচ্চশিক্ষা ব্যবস্থায় উৎকর্ষতা অর্জনে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

বুধবার (১৩ মে) বিকেলে গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) আয়োজিত ‘আইইউটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ   মরণোত্তর ডক্টরেট পেলেন লিমন-বৃষ্টি, খালি চেয়ারে গাউন-টুপি রেখে আবেগঘন সমাবর্তন

শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়ন, গবেষণা, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হচ্ছে। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বাংলাদেশসহ ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

আরও পড়ুনঃ  কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য হালনাগাদের সময় বাড়ল

তিনি আরও বলেন, সরকার একটি আধুনিক ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যাতে শিক্ষার্থীরা বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম হয়ে উঠতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা কার্যক্রম তুলে ধরেন।

আরও পড়ুনঃ   ঢাবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইলিয়াস-রিনভী-মাসউদ

অনুষ্ঠান শেষে একাডেমিক উৎকর্ষতা, গবেষণায় সাফল্য ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে অবদান রাখার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

T ag
জনপ্রিয় পোস্ট

উচ্চশিক্ষায় উৎকর্ষতা অর্জনে সরকার অঙ্গীকারবদ্ধ: শিক্ষামন্ত্রী

আপডেটের সময়: ১০:০৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

উচ্চশিক্ষা ব্যবস্থায় উৎকর্ষতা অর্জনে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

বুধবার (১৩ মে) বিকেলে গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) আয়োজিত ‘আইইউটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীরা পাচ্ছে ১৬ থেকে ২৩ দিনের টানা ছুটি

শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়ন, গবেষণা, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হচ্ছে। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বাংলাদেশসহ ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

আরও পড়ুনঃ  এসএসসি পরীক্ষার নবম দিনে অনুপস্থিত প্রায় ৩২ হাজার, বহিষ্কার ৯ জন