ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কন্যা সন্তানের মা হলেন বুবলী হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা, ইরানের রাডার স্টেশনে মার্কিন হামলা বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি সরকারি প্রতিষ্ঠানে জমা পানি পেলে ওই প্রতিষ্ঠানের বড় কর্মকর্তাকে জরিমানা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ইরানের দুই রাডার কেন্দ্রে হামলার দাবি যুক্তরাষ্ট্রের, ধ্বংস চার ড্রোন শাহজালাল বিমানবন্দরের কুরিয়ার শেডে আগুন: তদন্তে ৫ সদস্যের কমিটি ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিরোধে প্রস্তুতি: ডিএসসিসি প্রশাসক সরকারি প্রতিষ্ঠানে জমা পানি পেলে বড় কর্মকর্তাকে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত ৫ দেশ শাকিব খানের জন্য দুঃসংবাদ!
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ১

নরসিংদীর পলাশে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৪ মে) রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শুক্রবার (১৫ মে) দুপুরে গ্রেপ্তার যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যাক্তির নাম মিশাত শেখ (২২)। তিনি ওই গ্রামের ইসমাইল শেখের ছেলে।

পলাশ থানায় দায়ের এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রতিবেশী মিশাত শেখ দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে কুপ্রস্তাব ও বিয়ের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি জানার পর স্কুলছাত্রীর মা মিশাতের পরিবারকে একাধিকবার সতর্ক করেন এবং উত্ত্যক্ত করতে নিষেধ করেন। এর মধ্যেই গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ভুক্তভোগী স্কুলছাত্রী বাড়ির পাশের দোকান থেকে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় মিসাত শেখ ও তার সহযোগী মারুফ। পরে তারা একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে।

আরও পড়ুনঃ  দূগাপুরের রহম আলীর প্ররিকলপিত মামলার হাতে থেকে রেহাই পেতে চায় খাইরুল ইসলাম

এদিকে, মেয়ে বাড়ি না ফেরায় রাত ৯টার দিকে তাকে খুঁজতে বের হন পরিবারের লোকেরা। একপর্যায়ে ওই পরিত্যক্ত বাড়ির সামনে গিয়ে তারা মারুফকে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেন। ঘরের ভেতর থেকে মেয়ের কান্নার আওয়াজ পেয়ে তারা ভেতরে ঢুকতে চাইলে মারুফ প্রথমে বাধা দেয়। তবে বাধা উপেক্ষা করে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। বেগতিক দেখে মারুফ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  সরকারি প্রতিষ্ঠানে জমা পানি পেলে বড় কর্মকর্তাকে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী

পরবর্তীতে ওই ছাত্রীর মায়ের চিৎকার ও চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘর থেকে মিশাত শেখকে হাতেনাতে ধরে ফেলে এবং স্থানীয় পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ  জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত ৫ দেশ

এ ঘটনায় শুক্রবার (১৫ মে) সকালে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে মিশাত শেখ ও মারুফের বিরুদ্ধে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন।

পলাশ থানার ওসি (তদন্ত) কুতুব উল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পরপরই প্রধান আসামি মিশাত শেখকে গ্রেপ্তার করে নরসিংদী আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর আসামি মারুফকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া, ভুক্তভোগী স্কুলছাত্রীকে রোববার (১৭ মে) ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কন্যা সন্তানের মা হলেন বুবলী

স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ১

আপডেটের সময়: ০৯:৩৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

নরসিংদীর পলাশে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৪ মে) রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শুক্রবার (১৫ মে) দুপুরে গ্রেপ্তার যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যাক্তির নাম মিশাত শেখ (২২)। তিনি ওই গ্রামের ইসমাইল শেখের ছেলে।

পলাশ থানায় দায়ের এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রতিবেশী মিশাত শেখ দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে কুপ্রস্তাব ও বিয়ের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি জানার পর স্কুলছাত্রীর মা মিশাতের পরিবারকে একাধিকবার সতর্ক করেন এবং উত্ত্যক্ত করতে নিষেধ করেন। এর মধ্যেই গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ভুক্তভোগী স্কুলছাত্রী বাড়ির পাশের দোকান থেকে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় মিসাত শেখ ও তার সহযোগী মারুফ। পরে তারা একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে।

আরও পড়ুনঃ  জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত ৫ দেশ

এদিকে, মেয়ে বাড়ি না ফেরায় রাত ৯টার দিকে তাকে খুঁজতে বের হন পরিবারের লোকেরা। একপর্যায়ে ওই পরিত্যক্ত বাড়ির সামনে গিয়ে তারা মারুফকে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেন। ঘরের ভেতর থেকে মেয়ের কান্নার আওয়াজ পেয়ে তারা ভেতরে ঢুকতে চাইলে মারুফ প্রথমে বাধা দেয়। তবে বাধা উপেক্ষা করে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। বেগতিক দেখে মারুফ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  এআই ক্যামেরা ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল করা ব্যক্তিকে ধরেছে পুলিশ

পরবর্তীতে ওই ছাত্রীর মায়ের চিৎকার ও চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘর থেকে মিশাত শেখকে হাতেনাতে ধরে ফেলে এবং স্থানীয় পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ  খেলাধুলা যেভাবে ফুটবল প্রতিভার ভাণ্ডার গড়ে তুলেছে ফ্রান্স