ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা তিন দিনের সফরে সৌদি আরব গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা! চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো কল রেকর্ড অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিরোধে প্রস্তুতি: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুর প্রভাব ব্যাপক আকার ধারণ করার আগেই তা প্রতিহত করার লক্ষ্যে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। একই সঙ্গে তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

শনিবার (৬ জুন) রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  নবনিযুক্ত আইন কর্মকর্তাদের নিয়ে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন অ্যাটর্নি জেনারেল

আবদুস সালাম বলেন, ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে পরিচালিত জরিপে ২৮টি ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, “ডেঙ্গু মোকাবিলায় দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়; জনগণেরও সমান ভূমিকা রয়েছে। এ ক্ষেত্রে ৫০ শতাংশ দায়িত্ব নাগরিকদের এবং বাকি ৫০ শতাংশ সিটি করপোরেশনের।”

আরও পড়ুনঃ  জুলাই সনদ ও সংবিধান সংশোধনের রূপরেখা ঠিক করতে আজ বসছে বিশেষ কমিটি

তিনি আরও জানান, ডেঙ্গুর সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে আগাম সতর্কতার ভিত্তিতে সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করছে।

নগর পরিচ্ছন্নতা প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, রাতের দিকে শহরের বিভিন্ন এলাকায় আবর্জনা অপসারণ করা হলেও দিনের বেলায় অসচেতনভাবে ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিস্থিতি আবারও জটিল হয়ে পড়ে। তাই নগর পরিচ্ছন্নতা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিকদের দায়িত্বশীল আচরণের বিকল্প নেই।

আরও পড়ুনঃ  জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪১৬ জনের, আহত ৬২৯

তিনি নগরবাসীকে নিজ নিজ বাসা, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা

ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিরোধে প্রস্তুতি: ডিএসসিসি প্রশাসক

আপডেটের সময়: ১০:১৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুর প্রভাব ব্যাপক আকার ধারণ করার আগেই তা প্রতিহত করার লক্ষ্যে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। একই সঙ্গে তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

শনিবার (৬ জুন) রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেল ইসি, শিগগির আসছে তফসিল

আবদুস সালাম বলেন, ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে পরিচালিত জরিপে ২৮টি ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, “ডেঙ্গু মোকাবিলায় দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়; জনগণেরও সমান ভূমিকা রয়েছে। এ ক্ষেত্রে ৫০ শতাংশ দায়িত্ব নাগরিকদের এবং বাকি ৫০ শতাংশ সিটি করপোরেশনের।”

আরও পড়ুনঃ  দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের